ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

নেত্রকোনায় ১৭ চোরাই গরু উদ্ধার

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৬:৫৪ পিএম
গ্রেপ্তার হওয়া মো. আ. ছালাম। ছবি: সংগৃহীত

নেত্রকোনা সদরের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ১৭টি গরু উদ্ধার করেছে পুলিশ। এ সময় গরু চুরির অভিযোগে মো. আ. ছালাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

শনিবার ( ১১ জুলাই) সকালে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল ও আজ শনিবার ভোরে জেলা সদরের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে এসব গরু উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোরে জেলা সদরের মদনপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় আ. ছালামের গোয়াল ঘর থেকে সাতটি চোরাই গরু উদ্ধার করা হয়। এ ছাড়া অন্য দুই ব্যক্তির গোয়াল ঘর থেকে আরও ছয়টি গরু উদ্ধার করা হয়। আজ ভোরে ওই এলাকায় ফের অভিযান চালিয়ে দুই ব্যক্তির গোয়াল থেকে দুটি করে চারটি চোরাই গরু উদ্ধার করা হয়। এ ঘটনায় আ. ছালামসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া গরুর প্রকৃত মালিক শনাক্ত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পাশাপাশি জেলা কন্ট্রোল রুমের মাধ্যমে সারা দেশে বেতার বার্তা পাঠানো হয়। এরপর ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে কয়েকজন ব্যক্তি নেত্রকোনা মডেল থানায় এসে উদ্ধার হওয়া সাতটি গরু নিজেদের বলে দাবি করেন।

ওসি আল-মামুন সরকার বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী মালিকানা যাচাই শেষে প্রকৃত মালিকদের কাছে গরুগুলো হস্তান্তর করা হবে। গরুচোর চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আসামি ছাড়িয়ে নিতে ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদকসহ আটক করা আসামি ছিনিয়ে নিতে সংঘবদ্ধ হয়ে সশস্ত্র হামলা করেছে মাদক কারবারিরা। এতে রেলওয়ে ফাঁড়ির দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
আসামি ছাড়িয়ে নিতে ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, অতঃপর...
নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মা ও মেয়ে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘোড়াশাল বাইপাস সড়কসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
মেয়েকে নিয়ে রেললাইনে হাঁটছিলেন মা, অতঃপর...
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
ঢাকা থেকে কক্সবাজার রুটে আগামী ২৬ অক্টোবর থেকে চলাচল করবে মহানগর এক্সপ্রেস। এতে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ মধ্যবর্তী বিভিন্ন জেলার যাত্রীরা সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
সৌদি থেকে বিকল্প পথে দেশে ফিরেছেন ৫০ ওমরাহযাত্রী
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়ে আটকে পড়া পাবনার ঈশ্বরদীর ৫০ জন নারী-পুরুষ ও শিশুসহ দেশে ফিরেছেন। বিকল্প পথে কাতার হয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোরব) সন্ধ্যায় তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সৌদি থেকে বিকল্প পথে দেশে ফিরেছেন ৫০ ওমরাহযাত্রী
২০ বছরের কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়
দীর্ঘ ২০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন দিনাজপুরের ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া, অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রেখে তিনি অর্জন করেছেন শিক্ষার্থী, সহকর্মী ও অভিভাবকদের ভালোবাসা।
২০ বছরের কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়
আরও পড়ুন
ছোট্ট এক ভুলেই জীবন গেল নেত্রকোনার সেই সাংবাদিকের!
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
দেখা করার কথা বলে সাবেক স্ত্রীকে ডেকে নেন আনারুল, ওঁত পেতে ছিলেন আরও কয়েকজন