চাঁপাইনবাবগঞ্জের নাচোলে টিসিবির ডিলারের গুদামে অগ্নিকাণ্ডে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে এ আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে গুদামের ভেতর থেকে নয়ন (১৮) নামে এক যুবকের ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত নয়ন হাটবাকইল এলাকার আব্বাসের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ডাল, তেল, চিনি ও টিসিবির অন্যান্য পণ্য পুড়ে যায়।
আরটিভি/টিআর




