ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

তাবলীগে গিয়ে সঙ্গীর টাকা নিয়ে পালালেন রাজিব

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০১:১০ এএম
ছবি: আরটিভি

ঢাকার ধামরাইয়ে তাবলীগ জামাতে সফররত এক সদস্যের নগদ অর্থ ও মোবাইল ব্যাংকিং হিসাব থেকে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একই জামাতের রাজিব (২১) নামে আরেক সদস্যের বিরুদ্ধে।

এ ঘটনায় রোববার (২ আগস্ট) ধামরাই থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মোহাম্মদ জাহিদ হাসান।

অভিযুক্ত রাজিবের বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার শেখপুর গ্রামে।

ভুক্তভোগী জাহিদ হাসান জানান, রাজিব নামে ওই ব্যক্তি তাদের সঙ্গে প্রথমে ৬০ দিনের সফরে সিরাজগঞ্জে ছিলেন। পরে ২০ দিনের সফরের জন্য শুক্রবার (৩১ জুলাই) তারা ধামরাইয়ে পৌঁছান। পরে শনিবার (১ আগস্ট) সকালে কাউকে কিছু না জানিয়ে রাজিব চলে যান।

আরও পড়ুন

জাহিদ হাসান আরও জানান, রাজিব চলে যাওয়ার সময় তার মোবাইলের সিম কার্ড সঙ্গে নিয়ে যান। ওই সিমের সঙ্গে মোবাইল ব্যাংকিং সেবা যুক্ত ছিল। পরে তিনি সাভারের একটি কাস্টমার কেয়ার থেকে সিমটি রিপ্লেসমেন্ট করেন। এরপর ’নগদ’ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে প্রবেশ করে দেখেন, তার হিসাব থেকে ২ হাজার ৯৫০ টাকা ‘সেন্ড মানি’ করে রাজিবের নম্বরে পাঠানো হয়েছে। পরে একই নম্বরে ৪৫ টাকা মোবাইল রিচার্জও করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, তার নগদ অ্যাকাউন্টে আগে প্রায় তিন হাজার টাকা ছিল। অ্যাকাউন্টে প্রবেশ করে তিনি মাত্র ৩ টাকা পান। লেনদেনের ইতিহাসে শনিবার বিকেলে টাকা স্থানান্তরের তথ্য দেখতে পান। এ ছাড়া তার ব্যাগে থাকা প্রায় ১০ হাজার ৪০০ টাকাও নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে ধামরাই থানার ডিউটি কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কাজের সময় হঠাৎ লুটিয়ে পড়লেন পোশাক শ্রমিক, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল
ঘটনাটির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ইতোমধ্যে। ভিডিওটি ভাইরালের পর থেকেই চলছে নানা আলোচনা।
কাজের সময় হঠাৎ লুটিয়ে পড়লেন পোশাক শ্রমিক, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল
স্ত্রীকে বেধড়ক পিটিয়ে গাছে টাঙিয়ে রাখলেন স্বামী, অতঃপর...
রোববার (১৮ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন।
স্ত্রীকে বেধড়ক পিটিয়ে গাছে টাঙিয়ে রাখলেন স্বামী, অতঃপর...
রাস্তার কাজে ‘নয়-ছয়’, চার লাখ টাকা ইউপি সদস্যের পকেটে!
পাবনার সাঁথিয়ায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কোনো কাজ না করেই বরাদ্দকৃত চার লাখ টাকা তুলে নেওয়ার মারাত্মক অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। প্রকল্প বাস্তবায়নে চরম অনিয়ম সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। 
রাস্তার কাজে ‘নয়-ছয়’, চার লাখ টাকা ইউপি সদস্যের পকেটে!
সীমান্তে উত্তেজনা, বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সীমান্তে উত্তেজনা, বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
কক্সবাজারে রিসোর্টে আগুন: বন্ধুদের সঙ্গে আর দেখা হবেনা ফাইজানের
চুয়াডাঙ্গার দক্ষিণ হাসপাতাল পাড়ার গলিতে আর কোনোদিন ফিরবেনা ফাইজান। বাড়ির সামনের ছোট্ট ফাঁকা মাঠেও বন্ধুদের সঙ্গে আর ক্রিকেট খেলবেনা সে। ফাইজানের মা ফারিয়া কবির কেক অর্ডার করেছিলেন। সেই কেকও আর কোনোদিন খাওয়া হবে না।
কক্সবাজারে রিসোর্টে আগুন: বন্ধুদের সঙ্গে আর দেখা হবেনা ফাইজানের
আরও পড়ুন
ঢাকার দুই হাসপাতাল ও ফিলিং স্টেশনকে জরিমানা
নদী দিয়ে ভেসে যাচ্ছিল গলায় কলসি-চোখমুখ বাঁধা নারীর মরদেহ
ধামরাইয়ে কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না: জেলা প্রশাসক
বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে বেধড়ক পিটুনি, অতঃপর...