ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

স্প্রে ছিটিয়ে অচেতন করে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৪:৩১ এএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৪:৩২ এএম
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে স্প্রে ছিটিয়ে অচেতন করে অটোরিকশাযাত্রী এক তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় তরুণীর পরিবার মামলা করার দুই দিন পার হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

জানা গেছে, ওই তরুণী স্থানীয় করুণানগর বাজারে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। গত ২৭ জুলাই চরফলকন এলাকার ফরিদ আহাম্মদের ছেলে রবিন ওই তরুণীকে কল দিয়ে উত্ত্যক্ত করেন। পরে ২৮ জুলাই সন্ধ্যায় তরুণী কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে রবিন ও রাকিব তার মুখে স্প্রে ছিটিয়ে দেন। এতে অচেতন হয়ে পড়লে তারা তরুণীকে হাজিরহাট ইউনিয়নের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। পরে জ্ঞান ফিরলে ওই তরুণী পাশে রবিন ও রাকিব ছাড়াও আরো চার যুবককে নেশাগ্রস্ত অবস্থায় দেখেন। এ সময় বিষয়টি প্রকাশ করলে ঘটনার সময় ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

আরও পড়ুন

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম গণমাধ্যমকে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সরকারি বরাদ্দে ‘নয়ছয়’ ও শিক্ষকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ
অভিযোগে বলা হয়েছে, আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৫-২৬ এবং আন্তঃইউনিয়ন প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার জন্য ১ লাখ ৫৫ হাজার ও ৮৪ হাজার টাকা ইউনিয়ন পর্যায়ে প্রদান না করে ভুয়া ভাউচারের মাধ্যমে অর্থ উত্তোলন ও আত্মসাৎ করা হয়েছে।
সরকারি বরাদ্দে ‘নয়ছয়’ ও শিক্ষকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ
রাঙ্গামাটিতে পুলিশের অভিযানে আটক ৮
রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮জনকে আটক করা হয়েছে। এ সময় কলেজ গেইট এলাকার মাহাবুব আলমের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০ পিস ইয়াবা। গত ২৪ ঘণ্টায় রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় কোতয়ালী থানা পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে।
রাঙ্গামাটিতে পুলিশের অভিযানে আটক ৮
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী, একজন শিশু ও অপরজন সিএনজিচালক। এ ঘটনায় আহত হয়েছেন আরোও তিনজন।
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে আটক আ.লীগ নেতা
চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় দর্শনা ইমিগ্রেশন পুলিশের হাতে আটক মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। পরে তাকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়েছে মেহেরপুর ডিবি পুলিশ। 
ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে আটক আ.লীগ নেতা
চকলেট খাওয়ানোর কথা বলে শিশুকে নিয়ে দোকানের ভেতরে হাবু, অতঃপর...
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি অভিযুক্তের দোকানের সামনে খেলছিল। এ সময় চকলেট খাওয়ানোর কথা বলে তাকে দোকানের ভেতরে ডেকে নেওয়া হয়। পরে দোকানের শাটার বন্ধ করে শিশুটির ওপর যৌন নির্যাতন চালানো হয়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে অভিযুক্তকে আটক করেন। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
চকলেট খাওয়ানোর কথা বলে শিশুকে নিয়ে দোকানের ভেতরে হাবু, অতঃপর...
আরও পড়ুন
সন্ত্রাসবিরোধী মামলায় যে শর্তে জামিন পেল সেই স্কুলছাত্র
বিদ্যালয়ে শিক্ষার্থীর আইফোন হাতুড়ি দিয়ে ভাঙলেন শিক্ষক
বিএনপিতে যোগ দিলেন জামায়াতের শতাধিক নেতাকর্মী
‘হাওয়ায় শিশুর জন্ম দেন’ এই ইউপি কর্মকর্তা