ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

রংপুরে ৪ হত্যা মামলার বিষয়ে যা জানালেন আরপিএমপি কমিশনার

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১২:৫৩ পিএম
ছবি: আরটিভি, ইনসেটে নিহত ৪ জন

রংপুর নগরীর বহুল আলোচিত মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চার সদস্যকে হত্যার মামলায় তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান আরপিএমপি কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার জানান, ঘটনাটি রংপুর মেট্রোপলিটন পুলিশ শুরু থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালিয়ে আসছে। আলামত উদ্ধার, প্রযুক্তিগত বিশ্লেষণ ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ঘটনার নেপথ্য কারণ উদঘাটনে কাজ করছে তদন্তকারী দল। ঘটনার সঙ্গে জড়িত মূল অপরাধীদের পূর্ণাঙ্গ ভূমিকা শনাক্তকরণ ও আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে তদন্ত দল নিরলস কাজ করছে। ইতোমধ্যেই আলামত হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণাদি জব্দ করে পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত সব তথ্য প্রকাশ্যে আনা সম্ভব নয় উল্লেখ করে আরপিএমপি কমিশনার বলেন, মামলার সার্বিক অগ্রগতি অত্যন্ত সন্তোষজনক। বিভিন্ন ধরনের প্রযুক্তিগত বিশ্লেষণ, প্রাপ্ত তথ্য-উপাত্ত এবং সাক্ষীদের বক্তব্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে অতি দ্রুতই ঘটনার প্রকৃত রহস্য ও পূর্ণাঙ্গ বিবরণ উন্মোচন করা সম্ভব হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাঁচ বছর পর যেভাবে পুলিশের জালে ধরা পড়লেন নজরুল ইসলাম
রাজবাড়ীর বালিয়াকান্দিতে কিশোর ওমর আলী হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পাঁচ বছর পর যেভাবে পুলিশের জালে ধরা পড়লেন নজরুল ইসলাম
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
‘ক্রীড়া কেবল চরিত্র তৈরি করে না, এটি চরিত্র প্রকাশও করে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
চেক ডিজঅনার মামলায় ‘বড় খেসারত’ দিলেন ব্যবসায়ী
ঋণখেলাপির কারণে শেরপুর শাখার ইসলামী ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ী আলহাজ মো. জয়নাল আবেদীনের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় তাকে এক বছরের কারাদণ্ড এবং চেকে বর্ণিত ৩ কোটি ৯ লক্ষ ৯৯ হাজার ১শ ২৩ টাকার অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
চেক ডিজঅনার মামলায় ‘বড় খেসারত’ দিলেন ব্যবসায়ী
পাবনার সুজানগরে তরুণ নিখোঁজ: অনুসন্ধানে পরিবারের আকুতি
পাবনার সুজানগর এলাকা থেকে মো. রাবিব সরদার নামের এক মানসিক ভারসাম্যহীন তরুণ নিখোঁজ হয়েছেন। গত ২৬ সেপ্টেম্বর আনুমানিক সকাল প্রায় ৯টা ৪০-এর দিকে সুজানগর থানার অধীনস্থ সুজানগর বাজারের ভেতর থেকে তিনি নিখোঁজ হন।
পাবনার সুজানগরে তরুণ নিখোঁজ: অনুসন্ধানে পরিবারের আকুতি
নিষেধাজ্ঞা ঘিরে দুশ্চিন্তায় হাতিয়ার জেলেরা
দেশের সমুদ্র ও নদীগুলোতে আবারও শুরু হচ্ছে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। মা ইলিশের বাঁধাহীন প্রজনন নিশ্চিতের লক্ষ্যে বুধবার (৭ অক্টোবর) দিবাগত মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করতে যাচ্ছে সরকার।
নিষেধাজ্ঞা ঘিরে দুশ্চিন্তায় হাতিয়ার জেলেরা
আরও পড়ুন
বেরোবিতে পদোন্নতি বঞ্চিত কর্মচারীদের অবস্থান কর্মসূচি
ধানক্ষেতে মিলল গলাকাটা মরদেহ
যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩
পুনঃখনন ও বনায়নে প্রাণ ফিরেছে ভারাড়দহ বিলে, বেড়েছে জীববৈচিত্র্য