ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

সাইনবোর্ডে লেখা ‘দৈনিক অন্যায়ের চিত্র’, ভেতরে কনডমের কারখানা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১০:১৪ এএম
ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় ভুয়া পত্রিকার সাইনবোর্ড ও সামাজিক সংগঠনের পরিচয়ের আড়ালে অবৈধ ও নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী (কনডম) প্যাকেটজাতকরণের কারখানার সন্ধান পেয়েছে উপজেলা প্রশাসন। প্রায় দুই কোটি টাকার মালামাল জব্দ করা হয়েছে কারখানাটি থেকে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জানা যায়, একই প্রতিষ্ঠানে এর আগেও অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছিল এবং ভবনটি সিলগালা করে দেওয়া হয়। পরবর্তী সময় বৈধ ব্যবসা পরিচালনার শর্তে সিলগালা খুলে দেওয়া হলেও মালিকপক্ষ তা না মেনে গোপনে একই যৌন উত্তেজক ওষুধ ও নকল কনডম উৎপাদনসহ অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন অসাধু ব্যবসায়ীরা।

আরও পড়ুন

অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে আমরা এই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছি। এটি কোনো বৈধ প্রতিষ্ঠান নয়। এখানে অনুমোদনহীন জন্মনিয়ন্ত্রণ সামগ্রী অবৈধভাবে প্যাকেটজাত ও মজুত করা হচ্ছিল। এসব পণ্যের অধিকাংশ পাশের দেশ থেকে অবৈধ উপায়ে আনায় সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। এছাড়া গুণগত মান যাচাইয়ের সুযোগ না থাকায় চরম স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, অভিযান শেষে বিপুল মালামাল বাজেয়াপ্ত করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা। মূল অভিযুক্ত ও প্রতিষ্ঠানের মালিক শাহাদত হোসেন শান্তুকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রবীণ সাংবাদিক সুবীর বসাক মারা গেছেন
কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাকের জেলা সংবাদদাতা প্রবীণ সাংবাদিক সুবীর বসাক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
প্রবীণ সাংবাদিক সুবীর বসাক মারা গেছেন
আন্দোলন প্রত্যাহার করে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে সরে দাঁড়ালেন শ্রমিকরা
আন্দোলন প্রত্যাহার করে নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে সরে দাঁড়িয়েছেন পোশাক শ্রমিকরা। এতে ধীরে ধীরে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।  মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য নুন্যতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্লাক লিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।  টানা দুই ঘণ্ট ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে বিকাল ৫টা ৪০ মিনিটে মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছে আন্দোলনরত শ্রমিকরা।  মহাসড়কে অবরোধের কারণে সৃষ্ট যানজটে অপেক্ষমাণ যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনায় এইঅবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত বলে জানিয়েছেন তারা।  এদিকে অবরোধ প্রত্যাহার করে নেওয়ায় ধীরে ধীরে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।  প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ দুপুরে সাভারের হেমায়েতপুর থেকে সিংগাইর সড়কের পদ্মার মোড়ে জড়ো হন ওই এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা। এসময় পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে শ্রমিকেরা সেখানে থেকে সরে দুপুর সাড়ে ৩টার দিকে হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।  শ্রমিকদের অবরোধের মুখে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আরটিভি/এসআর  
আন্দোলন প্রত্যাহার করে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে সরে দাঁড়ালেন শ্রমিকরা
৫০ বোতল কোডিন মিশ্রিত সিরাপসহ বেবী বেগম ধরা
বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল কোডিন মিশ্রিত সিরাপসহ বেবী বেগম (৬৪) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
৫০ বোতল কোডিন মিশ্রিত সিরাপসহ বেবী বেগম ধরা
প্রবাসী স্বামীর টাকা বাপের বাড়িতে পাঠানোই কাল হলো রোমেনার
পাবনার সাঁথিয়ায় রোমেনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে গলায় গামচা পেঁচিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামী মালয়েশিয়া প্রবাসী আব্দুর রহিমের (৪৫) বিরুদ্ধে।
প্রবাসী স্বামীর টাকা বাপের বাড়িতে পাঠানোই কাল হলো রোমেনার
শ্রমিকদের কাজে যোগ দিয়ে উৎপাদন সচল রাখার আহ্বান শ্রমজীবী ঐক্য পরিষদের
গার্মেন্টস শিল্পে চলমান শ্রমিক অসন্তোষ নিরসন, শ্রমিক ও শ্রমিক নেতাদের ওপর হয়রানি বন্ধ এবং দ্রুত সময়ের মধ্যে সম্মানজনক নতুন মজুরি কাঠামোর ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেছে শ্রমজীবী ঐক্য পরিষদ (সাভার-আশুলিয়া-ধামরাই শিল্পাঞ্চল কমিটি)। একই সঙ্গে শিল্পের স্থিতিশীলতা ও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে শ্রমিক ভাই-বোনদের নিজ নিজ কর্মস্থলে উৎপাদন অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
শ্রমিকদের কাজে যোগ দিয়ে উৎপাদন সচল রাখার আহ্বান শ্রমজীবী ঐক্য পরিষদের
আরও পড়ুন
পোশাক কারখানা বন্ধে দিনে ১ বিলিয়ন ডলারের ক্ষতির শঙ্কা
বাংলাদেশে হাইব্রিড গাড়ি কারখানা করতে আগ্রহী টয়োটা
শিল্পাঞ্চলের ৩ কারখানায় আচমকা হামলা
৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক