ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

আটক ৬৩ বিদেশি নাগরিকের রিমান্ড শুনানি আজ

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ এএম
ছবি: আরটিভি

চট্টগ্রাম নগরীর খুলশীতে গ্রেপ্তার আন্তর্জাতিক অনলাইন প্রতারণা চক্রের ৬৩ বিদেশি নাগরিকের সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি আজ মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম মহানগর আদালত এ সময় নির্ধারণ করেছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর আদালতের পুলিশ প্রসিকিউশন বিভাগের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার ৬৩ বিদেশি নাগরিককে সাইবার সুরক্ষা আইনের মামলায় আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা প্রত্যেক আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আজ ওই আবেদনের শুনানির জন্য ১৫ সেপ্টেম্বর বেলা ১১টায় সময় নির্ধারণ করেন।

একই ঘটনায় গ্রেপ্তার চক্রটির সহযোগী মো. মহসিনকে গত শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের একটি আটতলা ভবনের ১৪টি ফ্ল্যাটে অভিযান চালায় চট্টগ্রাম মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও খুলশী থানা-পুলিশ। সেখান থেকে চীন, পাকিস্তান, লাওস, নেপাল ও ভিয়েতনামের ৬৩ নাগরিককে আটক করা হয়।

মহসিনকে গ্রেপ্তারের সময় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ৬৩ বিদেশি নাগরিকের সঙ্গে মহসিনের সম্পর্ক রয়েছে। তিনি বিদেশিদের জন্য আটতলা ভবনটি ভাড়া করে দেন। বিদেশি নাগরিকদের পাসপোর্টও তাঁর কাছে জমা ছিল।

মহসিনের পেছনে থাকা অন্যদের শনাক্তের চেষ্টা চলছে। বিদেশি নাগরিকদের বিরুদ্ধে করা সাইবার সুরক্ষা আইনের মামলায় মহসিনকেও গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হবে। একই সঙ্গে তাঁর রিমান্ড চাওয়া হবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভ্যান নিয়ে নিখোঁজ ১৪ বছরের সবুজ, ১০ দিনেও মেলেনি সন্ধান
টাঙ্গাইলের সখীপুরে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ১৪ বছর বয়সী সবুজের সন্ধান ১০ দিনেও মেলেনি।
ভ্যান নিয়ে নিখোঁজ ১৪ বছরের সবুজ, ১০ দিনেও মেলেনি সন্ধান
নিখোঁজের একদিন হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ
পাবনার বেড়ায় নিখোঁজের একদিন পর হলুদের ক্ষেত থেকে সুপ্রভাত মদক নামে এক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার পুলিশ।
নিখোঁজের একদিন হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ
৪ লাখ টাকায় স্ত্রীকে বিক্রি করে দেন আশিকুর, অতঃপর...
স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে বিক্রি করে দেওয়ার চেষ্টাকালে সিলেটের পর্যটনকেন্দ্র জাফলং থেকে এক গৃহবধূকে উদ্ধার এবং মানব পাচারের চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ লাখ টাকায় স্ত্রীকে বিক্রি করে দেন আশিকুর, অতঃপর...
প্রেমিকাকে হত্যার দায়ে যুবকের ফাঁসির আদেশ, বিচার মানতে নারাজ আইনজীবী
রাঙামাটির কাপ্তাইয়ে প্রেমিকাকে হত্যার দায়ে মো. মাহিবুর কামাল মহিবুল্লাহ নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়েছে। 
প্রেমিকাকে হত্যার দায়ে যুবকের ফাঁসির আদেশ, বিচার মানতে নারাজ আইনজীবী
দুই চোখ উপড়ে নেওয়ার পর যুবককে বিবস্ত্র করে রাস্তায় নিক্ষেপ
ভোলার বোরহানউদ্দিনে মো. রাজিব (২৮) নামে এক যুবককে মাইক্রোবাসে তুলে নিয়ে দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। পরে হাত-পা বেঁধে ও উলঙ্গ অবস্থায় তাকে রাস্তায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।  মঙ্গলবার (৬ অক্টোবর) রাজিবের পরিবার পুলিশের সহায়তায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছে। গুরুতর আহত রাজিব বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত ফারুক খানের ছেলে। এ ঘটনায় ইমন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, সোমবার রাতে উপজেলার দেউলা এলাকা থেকে কয়েকজন ব্যক্তি রাজিবকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তাকে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে নিয়ে দুই চোখ উপড়ে ফেলে হাত-পা বেঁধে রেখে যায় তারা। পথচারীরা হাত-পা বাঁধা অবস্থায় রাজিবকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে রাত আনুমানিক ২টার দিকে পুলিশ তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকদের পরামর্শে রাজিবের পরিবার পুলিশের সহায়তায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। বোরহানউদ্দিন থানার ওসি আস্রাব আলী বলেন, রাজিব নামে এক যুবককে আহত অবস্থায় পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ইমন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে কী কারণে রাজিবের ওপর এ হামলা চালানো হয়েছে, তা তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। আরটিভি/ এসকেডি
দুই চোখ উপড়ে নেওয়ার পর যুবককে বিবস্ত্র করে রাস্তায় নিক্ষেপ
আরও পড়ুন
শেষের পথে চাকসুর মেয়াদ, শপথ নিচ্ছেন সেই আকাশ
চাকসু থেকে সেলাই মেশিন পেল চবির ৫ ছাত্রী হল
ক্যান্টিনে খেয়ে একদিনও বিল দেন না হল সংসদের জিএস
দুই সপ্তাহেও কাটেনি চুয়েটের অচলাবস্থা, শিক্ষক দিবসেও শ্রেণিকক্ষে ফিরতে পারেননি শিক্ষক-শিক্ষার্থীরা