ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

টাকা দ্বিগুণ বানিয়ে দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণা, অতঃপর... 

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ এএম
ছবি: সংগৃহীত

যশোরের শার্শায় টাকা দ্বিগুণ বানিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ দুই লাখ ৭৬ হাজার টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের মাস্টারপাড়ায় দিবাগত রাত ১টার দিকে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাবিবুর রহমান (৫০), একই জেলার বকুল হোসেন (৫০) ও শার্শা উপজেলার রামপুর গ্রামের রেজাউল হোসেন (৬০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার একটি বিশেষ দল বাগুড়ী গ্রামের আক্কাস আলী মাস্টারের বাড়িতে অভিযান চালায়। বাড়িটির নিচতলার একটি কক্ষ থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা ওই বাড়িতে ভাড়া থাকতেন। বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

অভিযানে টাকা ছাড়াও তিনটি স্মার্টফোন, এক হাজার টাকার নোটের আকারের আটটি কাঁচের টুকরো, দুটি লালসালু কাপড়, দুটি লাল রঙের কাটিং সুতা ও একটি পুরোনো নীল হ্যান্ডব্যাগ জব্দ করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রতারক চক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে শুক্রবার বিকেলে যশোর আদালতে পাঠানো হয়। চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের অর্থ হাতিয়ে নিচ্ছিল বলে অভিযোগ রয়েছে। জব্দ করা কাচের টুকরো, লাল কাপড় ও সুতা প্রতারণার ফাঁদ হিসেবে ব্যবহার করা হতো। তারা মানুষকে বোঝাতো যে তাদের কাছে অল্প টাকা জমা দিলে কয়েক দিন পর তা দ্বিগুণ হয়ে যাবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অর্ধযুগেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ, ক্ষুব্ধ মুসল্লিরা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরে নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কাজ ছয় বছরেও শেষ হয়নি। অথচ মাত্র ১৮ মাসের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার কথা ছিল।
অর্ধযুগেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ, ক্ষুব্ধ মুসল্লিরা
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল নাদিমের মরদেহ, সামনে এলো পরকীয়ার ঘটনা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ভাড়া বাসা থেকে বস্তাবন্দি অবস্থায় নাদিম আকন্দ (৩৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজাকে আটক করা হয়েছে।
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল নাদিমের মরদেহ, সামনে এলো পরকীয়ার ঘটনা
কক্সবাজারে রিসোর্টে আগুন, ৪ পর্যটকের মৃত্যু
কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুনে চারজন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
কক্সবাজারে রিসোর্টে আগুন, ৪ পর্যটকের মৃত্যু
দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল যুবদল নেতার
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের হামলায় তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামে আরও এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল যুবদল নেতার
রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ২ পুলিশ সদস্য আটক
রংপুর নগরীর একটি আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় করা মামলায় আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ২ পুলিশ সদস্য আটক
আরও পড়ুন
‘টাকার লোভ দেখিয়ে’ শিশুকে বাড়ি নিয়ে যান বৃদ্ধ, অতঃপর...
সড়কে বাইক চালাচ্ছিলেন প্রেমিকা পিছনে বসা ছিল প্রেমিক, অতঃপর...
যবিপ্রবিতে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রস্তুত গাছিরা, যশোরে শুরু হচ্ছে খেজুরের রস ও গুড় তৈরির মৌসুম