ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে শতাধিক প্রতিমায় পাহাড়ি সংস্কৃতির অনন্য রূপ

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০৫:১০ পিএম
ছবি : আরটিভি

শারদীয় দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটি সম্প্রীতি ও বৈচিত্র্যময় সংস্কৃতির মেলবন্ধনের এক মহাসমারোহ। সেই সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এবং পাহাড়ের মানুষের ঐতিহ্যকে সম্মান জানাতে রাঙামাটির শ্রীশ্রী গীতাশ্রম মন্দিরে নেওয়া হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। শতাধিক প্রতিমার মাধ্যমে এখানে ফুটিয়ে তোলা হয়েছে পার্বত্য অঞ্চলের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্ম, জীবনধারা, সংস্কৃতি ও ঐতিহ্যের নানা রূপ।

বর্ণিল সাজে সজ্জিত শ্রীশ্রী গীতাশ্রম মন্দিরের পূজামণ্ডপে গিয়ে দেখা যায় উৎসবমুখর পরিবেশ। সারি সারি প্রতিমায় ফুটিয়ে তোলা হয়েছে পাহাড়ের মানুষের দৈনন্দিন জীবন, পরিধেয় ঐতিহ্যবাহী পোশাক, উৎসব ও ধর্মীয় বিশ্বাসের নানা অনুষঙ্গ। অন্য যেকোনো পূজামণ্ডপের তুলনায় এবারের এই আয়োজন যোগ করেছে সম্পূর্ণ ভিন্ন এক মাত্রা। সমতলের সনাতনী সংস্কৃতির পাশাপাশি পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর সাংস্কৃতিক পরিচয় একই প্রাঙ্গণে সুন্দরভাবে তুলে ধরায় মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। ব্যতিক্রমী এই প্রদর্শনী দেখতে প্রতিদিন মণ্ডপে ভিড় জমাচ্ছেন ধর্ম-বর্ণনির্বিশেষে সর্বস্তরের মানুষ।

আয়োজকেরা জানান, পর্বতবেষ্টিত এই অঞ্চলের বৈচিত্র্যময় সংস্কৃতিকে সবার সামনে নতুন করে তুলে ধরাই ছিল তাঁদের মূল লক্ষ্য।

শ্রীশ্রী গীতাশ্রম মন্দির পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি শংকর হোড় বলেন, এবারের আয়োজন স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি মানুষের আগ্রহ ও ভালোবাসা বাড়াতে দারুণ ভূমিকা রাখছে। ধর্মীয় উৎসবের পাশাপাশি পাহাড়ি সংস্কৃতির এই রূপ তুলে ধরার প্রয়াসই ছিল আমাদের অন্যতম আকর্ষণ। এই মণ্ডপটি মূলত বৈচিত্র্যময় সংস্কৃতির সেতু হিসেবে কাজ করছে।

দর্শনার্থীদের মতে, দুর্গাপূজার আনন্দের সঙ্গে পাহাড়ের সমৃদ্ধ ঐতিহ্য দেখার এই সুযোগ সত্যিই অনন্য। এর মাধ্যমে রাঙামাটির অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির বহুমাত্রিক রূপ ফুটে উঠেছে।

উল্লেখ্য, সম্প্রীতির আবহ ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ বছর রাঙামাটি জেলাজুড়ে মোট ৪৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ‘বাস্তব অভিজ্ঞতা’ দিতে বসানো হবে প্রধান শিক্ষকের পদে!
আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুল। শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস, দায়িত্ববোধ ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বিকাশে পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী উম্মে তালহা তাবাচ্ছুম কবিরকে একদিনের জন্য ‘প্রতীকী প্রধান শিক্ষক’ হিসেবে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ‘বাস্তব অভিজ্ঞতা’ দিতে বসানো হবে প্রধান শিক্ষকের পদে!
জেলের জালে আটকা পড়ল ১২ ফুট অজগর
বরগুনার পাথরঘাটায় জেলের জালে আটকা পড়া ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে বন বিভাগের সহযোগিতায় অজগরটিকে হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়।
জেলের জালে আটকা পড়ল ১২ ফুট অজগর
দিনাজপুর সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
সোমবার (১৬ নভেম্বর) সকালে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান স্বাক্ষরিত এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দিনাজপুর সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গভীর রাতে রেলস্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলওয়ে স্টেশনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্টেশন অফিসের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। 
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গভীর রাতে রেলস্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ
স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা: অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত 
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সুরুজ জামান হত্যায় অভিযুক্ত মো. মেহেদী (৩১) উত্তেজিত এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন। 
স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা: অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত 
আরও পড়ুন
দিনাজপুর সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কুবি শিক্ষকদের কর্মসূচি
নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বেরোবিতে মানববন্ধন
সন্ত্রাসী বিরোধী মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার