ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ধামরাইয়ে পূর্বশত্রুতার আগুনে পুড়ল কৃষকের বসতঘর

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০১:০৭ পিএম
ছবি: আরটিভি

ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নে পূর্বশত্রুতার জেরে এক কৃষকের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘরের আসবাবপত্র ও খাদ্যশস্যসহ আনুমানিক ২ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে পাশের ঘরবাড়িসহ প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বেলীশ্বর পূর্বপাড়া এলাকার বাসিন্দা নাছির উদ্দীন দেওয়ানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। আগুনে দুই কক্ষের একটি টিনের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

ভুক্তভোগী বাড়ির মালিক নাছির উদ্দীন দেওয়ান অভিযোগ করে বলেন, ৮ থেকে ১০ বছর বয়সী এক শিশু আমাদের ঘরের বারান্দায় রাখা জ্বালানি পাটখড়ির গাদায় আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘরের আসবাবপত্র, ধান-চালসহ আমার প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে সব শেষ হয়ে গেছে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আল আমিন জানান, খবর পাওয়ার পরপরই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নির্বাপণ করে। অগ্নিকাণ্ডে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তবে আমাদের চেষ্টায় পাশের ঘরবাড়ি রক্ষা করা সম্ভব হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে কেউ বা কারা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘ভোলা সাইক্লোন’-এর ৫৬ বছর আজ: স্মৃতিতে ভয়াল রাত, বাস্তবে ঝুঁকিপূর্ণ মনপুরার উপকূল
১৯৭০ সালের ১২ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত। পবিত্র রমজান মাস। চারদিকে গভীর অন্ধকার। হঠাৎ বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসে ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। মুহূর্তেই লন্ডভন্ড হয়ে যায় বাংলাদেশের বিস্তীর্ণ উপকূলীয় জনপদ। ভেসে যায় ঘরবাড়ি, ফসলি জমি, গবাদিপশু ও মানুষের স্বপ্ন। স্বজন হারানোর আহাজারিতে ভারী হয়ে ওঠে উপকূলের আকাশ-বাতাস। ইতিহাসে সেই ভয়াবহ দুর্যোগ পরিচিতি পায় ‘ভোলা সাইক্লোন’ নামে।
‘ভোলা সাইক্লোন’-এর ৫৬ বছর আজ: স্মৃতিতে ভয়াল রাত, বাস্তবে ঝুঁকিপূর্ণ মনপুরার উপকূল
মানসিক ভারসাম্যহীন হয়ে বাহরাইনের রাস্তায় ঘুরছিলেন লিলুফা বেগম, অতঃপর...
বাবা-মা, ভাই-বোনের মুখে হাসি ফোটাতে এবং পরিবারের একটু ভালো থাকার আশায় ৩২ বছর আগে বাহরাইনে পাড়ি জমিয়েছিলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল গ্রামের লিলুফা বেগম। 
মানসিক ভারসাম্যহীন হয়ে বাহরাইনের রাস্তায় ঘুরছিলেন লিলুফা বেগম, অতঃপর...
গভীর রাতে দুই সরকারি অফিসে আগুন দিল নিষিদ্ধ দল
খাগড়াছড়িতে মধ্যরাতে ভূমি অফিস ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ল্যাপটপ, কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গভীর রাতে দুই সরকারি অফিসে আগুন দিল নিষিদ্ধ দল
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন শিকদার জিয়া
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন শিকদার জিয়া।
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন শিকদার জিয়া
খুলনায় ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে জিয়াউর রহমান ফাউন্ডেশন 
তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধা বিকাশ, বিজ্ঞানমনস্ক চিন্তা এবং আগামীর প্রযুক্তিভিত্তিক স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। এ উপলক্ষে সংগঠনটি ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে। 
খুলনায় ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে জিয়াউর রহমান ফাউন্ডেশন 
আরও পড়ুন
ধামরাইয়ে ৪ বাসে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৫
ধামরাইয়ে টানা তৃতীয় রাতেও দাঁড়িয়ে থাকা বাসে আগুন
চালক নিখোঁজ, পরিত্যক্ত অবস্থায় মিলল অটোরিকশা
ধামরাইয়ে ২ রাতে দুই বাসে আগুন