ক্যালকুলেটর চুরির অপবাদে মাদরাসাছাত্রকে বেধড়ক পেটালেন শিক্ষক
গোপালগঞ্জের মুকসুদপুরে একটি হাফেজিয়া মাদরাসার সাত বছর বয়সী ছাত্রকে ক্যালকুলেটর চুরির অপবাদে বেধড়ক মারধর করে আহত করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কদমপুর হাফেজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী আহম্মদ মোল্লা (৭) উপজেলার ঢালিকান্দী গ্রামের শাওন মোল্লার ছেলে। বর্তমানে সে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সে কদমপুর হাফেজিয়া মাদরাসার কায়দা বিভাগের ছাত্র।
অভিযুক্ত শিক্ষক এনামুল মোল্লা একই ইউনিয়নের কদমপুর গ্রামের মোক্তার মোল্লার ছেলে। ঘটনার পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মাদরাসার একটি ক্যালকুলেটর হারিয়ে যাওয়ার পর আহম্মদ মোল্লার বিরুদ্ধে চুরির অভিযোগ তোলা হয়। এরপর