ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের যোগাযোগ খাতে বিনিয়োগে আগ্রহী নিউ ডেভেলপমেন্ট ব্যাংক

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৪:১৫ পিএম
নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের লোগো। ছবি: সংগৃহীত

বাংলাদেশের যোগাযোগ ও অবকাঠামো খাতের উন্নয়নে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)।

মঙ্গলবার (১৪ জুলাই) এনডিবির ইন্ডিয়ান রিজিওনাল অফিসের মহাপরিচালক ড. ডি. জে. পাণ্ডিয়ানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানায়।

সেতু বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশের যোগাযোগ খাতের বিভিন্ন অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পে সম্ভাব্য অর্থায়ন, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে দেশের অবকাঠামোগত উন্নয়নের অগ্রগতি তুলে ধরেন। তিনি পদ্মা সেতু, যমুনা সেতু ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো মেগা প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক, যানজটমুক্ত ও প্রযুক্তিনির্ভর করতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা গুরুত্বপূর্ণ। একইসঙ্গে তিনি ঋণের শর্তাবলি সহনীয় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন

ড. ডি. জে. পাণ্ডিয়ান বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও অগ্রগতির প্রশংসা করে বলেন, বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম উদীয়মান অর্থনীতির দেশ। যোগাযোগ খাতের উন্নয়নে এনডিবি বাংলাদেশের অংশীদার হতে আগ্রহী। এ খাতে বিনিয়োগের পরিবেশ ও সম্ভাব্যতা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের যোগাযোগ খাতে এনডিবির অর্থায়নে নতুন প্রকল্পের সম্ভাবনা যাচাইয়ে ভবিষ্যতে কারিগরি ও প্রযুক্তিগত পর্যায়ে আরও বিস্তারিত আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে ঐকমত্য হয়েছে। এনডিবির পক্ষ থেকে ঋণের শর্ত ও অর্থায়নের ক্ষেত্রসমূহ সম্পর্কে বিস্তারিত লিখিত প্রস্তাব দেওয়ার অনুরোধ জানানো হয়।

সেতু বিভাগের সচিব এ বিষয়ে সেতু বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিটিআরসির নতুন পরিকল্পনায় ঝুঁকিতে বাটনফোন
বিটিআরসির রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের পর আর নতুন কোনো টুজি ফোনের মডেল অনুমোদন দেওয়া হবে না। ২০২৭ সালের ৩১ মার্চের পর এ ধরনের ফোন উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে দেশে। একই বছরের জুনের পর নিষিদ্ধ করে দেওয়া হবে টুজি ফোনের বিক্রিও।
বিটিআরসির নতুন পরিকল্পনায় ঝুঁকিতে বাটনফোন
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ
যুক্তরাষ্ট্রের ডলারের দরপতন ও ট্রেজারি বন্ডের মুনাফা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১ শতাংশের বেশি বেড়েছে।
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ
আইএমএফের নতুন ঋণ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী
আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ‌আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তবে, নতুন ঋণের জন্য কিছু শর্ত থাকবে, তা পূরণও করতে হবে।
আইএমএফের নতুন ঋণ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
বুধবার (১৪ অক্টোবর) দিনাজপুর ধান গবেষণা ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
দুধে ভেজাল মেশানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
দুধে ভেজাল মেশানোকে জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি ও ঘৃণ্য অপরাধ হিসেবে উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
দুধে ভেজাল মেশানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
আরও পড়ুন
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত
বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫,৭৭৯ যাত্রী
তিন মাস ধরে বেতনহীন বুটেক্সের আউটসোর্সিং কর্মীরা