ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

গণ বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক মনসুর মুসাকে বিদায় সংবর্ধনা

গবি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১১:১০ পিএম
ছবি: আরটিভি

ঢাকার সাভার উপজেলার গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) শিক্ষাবিদ, ভাষাবিজ্ঞানী, বাংলা একাডেমির প্রাক্তন মহাপরিচালক ও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সদ্য বিদায়ী অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসার প্রাতিষ্ঠানিক কর্মকালের সমাপ্তি উপলক্ষে বিদায় অনুষ্ঠান হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির মিলনায়তনে বাংলা বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অধ্যাপক মনসুর মুসার দীর্ঘ শিক্ষকতা, বাংলা ভাষা ও ভাষাবিজ্ঞানে অবদান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় তার ভূমিকার কথা তুলে ধরেন বক্তারা। তারা সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় ভবিষ্যৎ কামনা করেন।

গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান বলেন, অধ্যাপক মনসুর মুসা স্যারের সঙ্গে আমার কর্মজীবনের পথচলা খুব বেশি দিনের নয় তবে এই অল্প সময়েই তাকে কাছ থেকে জানার সুযোগ হয়েছে। দেশের শিক্ষা ও গবেষণায় তার ব্যপক ভূমিকা রয়েছে। বিশ্ববিদ্যালয় এবং বাংলা বিভাগ স্যারের কাছে কৃতজ্ঞ। আমি তার দীর্ঘ, সুস্থ ও সুন্দর জীবন কামনা করি।

বিদায়ী অনুভূতি প্রকাশ করে অধ্যাপক মনসুর মুসা বলেন, আজ আপনাদের যে ভালোবাসা ও সম্মান পেয়েছি, তা আমাকে আরও অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে আমি সব সময় পাশে থাকতে চাই। এটি একটি ব্যাতিক্রমী বিশ্ববিদ্যালয় সেই ব্যাতিক্রমী এর সবচেয়ে বড় শক্তি। এই বিশ্ববিদ্যালয়ে আমার সকল সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি ভালোবাসা ও অঙ্গিকার সবসময় থাকবে।'

তিনি আরও বলেন, একটি জাতির অগ্রগতির ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষার মানোন্নয়নে সবাইকে আরও সচেতন হতে হবে। বাংলা ভাষার প্রতি আমাদের আবেগ আছে, সেই আবেগকে কর্মে রূপ দিতে হবে।

উল্লেখ্য, অধ্যাপক মনসুর মুসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনার পর আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক এবং দুই মেয়াদে বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে গণ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগদান করে বিভাগীয় প্রধান ও ডিন হিসেবে এবং ডা. জাফরুল্লাহ চৌধুরী আর্কাইভসের পরিচালকের দায়িত্ব পালন করেন। বাংলা ভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে আন্তর্জাতিক মাতৃভাষা পদকে ভূষিত হন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ম্যাডামের মেসেজে হাহা রিঅ্যাক্ট দিয়েছিলেন শিক্ষার্থী, অতঃপর...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের এক শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে সনদ উত্তোলনে জটিলতায় পড়েছিলেন শিক্ষার্থী মুজিবুর রহমান। তবে সৌভাগের বিষয় জটিলতা কাটিয়ে তিনি সনদটি হাতে পেয়েছেন।
ম্যাডামের মেসেজে হাহা রিঅ্যাক্ট দিয়েছিলেন শিক্ষার্থী, অতঃপর...
মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও ধর্ম অবমাননাকর মন্তব্যের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
‘বেশি মানুষ দেখে ভয় পেয়ে যাই, ব্রেক দিতে গিয়ে অ্যাকসিলারেটরে চাপ দিই’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রাইভেটকারের ধাক্কায় সাত শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) গেটসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
‘বেশি মানুষ দেখে ভয় পেয়ে যাই, ব্রেক দিতে গিয়ে অ্যাকসিলারেটরে চাপ দিই’
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় অংশ নিতে প্রস্তুত রুয়েট
গাজীপুরের অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৬ এ অংশ নিতে যাচ্ছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় অংশ নিতে প্রস্তুত রুয়েট
চবি শিক্ষার্থীদের জন্য ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স দিল চাকসু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা সহজ ও দ্রুততর করতে ৫০ লাখ টাকা মূল্যের একটি অ্যাম্বুলেন্স বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
চবি শিক্ষার্থীদের জন্য ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স দিল চাকসু
আরও পড়ুন
গবিতে খেলার মাঠের বিরোধে কয়েক দফা সংঘর্ষ, শিক্ষককে হেনস্তা
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন
গণ বিশ্ববিদ্যালয়ে ‘রিডিউস প্লাস্টিক, গো গ্রিন’ কর্মসূচি পালন
‘রগ কেটে ইতিহাস তৈরি’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন গকসুর এজিএস