ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির হাতাহাতি

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১০:৪৬ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ হল সংসদের এজিএস ইব্রাহিম খলিলের কক্ষে দুজন বহিরাগতের বিরুদ্ধে ‘সমকামী কর্মকাণ্ডে’ জড়ানোর অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাসের পরিস্থিতি। উদ্ভূত পরিস্থিতিতে অভিযুক্ত নেতার হলের সিট সাময়িকভাবে বাতিল করেছে প্রশাসন।

এদিকে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির বৈঠককে কেন্দ্র করে হলে মুখোমুখি অবস্থানে দেখা গেছে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের, ঘটেছে হাতাহাতির ঘটনাও।

রোববার (২ আগস্ট) বিকেলে তদন্ত কমিটির বৈঠক চলাকালে হলের সামনে জড়ো হতে থাকেন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

আরও পড়ুন

এ ঘটনার পর পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন দুই ছাত্র সংগঠনের নেতারা। ছাত্রদলের দাবি, অপরাধ ধামাচাপা দিতে শিবির নানা তৎপরতা চালাচ্ছে। অন্যদিকে ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে ছাত্রশিবির। তবে এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

ঘটনার সূত্রপাত গত ২৭ জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল সংসদের এজিএস ও শিবির নেতা ইব্রাহিম খলিলের কক্ষে তার দুই অতিথির অনৈতিক কর্মকাণ্ডের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ইব্রাহিম খলিলের রুমমেটের দাবি, কক্ষে অসংলগ্ন অবস্থায় পাওয়ার পর জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেন। ঘটনা জানাজানি হলে তাৎক্ষণিকভাবে ইব্রাহিম খলিলের সিট সাময়িক বাতিল করে প্রশাসন এবং একটি তদন্ত কমিটি গঠন করে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চুয়েটে দীর্ঘসময় অবরুদ্ধ উপাচার্য
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অবরুদ্ধ উপাচার্য ভবনের ভেতরে অসুস্থ হয়ে পড়েছেন দুইজন প্রাক্তন শিক্ষার্থী।
চুয়েটে দীর্ঘসময় অবরুদ্ধ উপাচার্য
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব ও নবীনবরণ-২০২৬’।
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত নবনিযুক্ত উপাচার্যকে উপাচার্য ভবনে অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিজনেস ক্লাবের আয়োজনে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের অভিযোগে অলি আহমেদ দয়ালশাহ নামে এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে হল প্রশাসন।
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
আরও পড়ুন
জামায়াত কোনো দিনই জাতীয় স্বার্থে রাজনীতি করেনি, দলীয় স্বার্থে করেছে: রিজভী
কসবায় অতিদরিদ্রদের বরাদ্দের মাল ভাগাভাগি নিয়ে দুই পক্ষের হাতাহাতি
‘শেখ রাসেল কর্নারের’ জায়গায় ছাত্রদলের লোগো, শিবিরের নিন্দা
পাবিপ্রবি ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রীকে মারধর ও হুমকির অভিযোগ