ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বেরোবিতে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

‎ ‎বেরোবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১০:৫৪ পিএম
বেরোবিতে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত। ছবি: আরটিভি

‎বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগ নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে পৃথক পৃথক ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করে।
‎
‎বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বিভিন্ন বিভাগের ওরিয়েন্টেশন ক্লাস সরেজমিনে পরিদর্শন করেন এবং নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।পরিদর্শনকালে উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

আরও পড়ুন

তিনি বলেন, নবাগত শিক্ষার্থীরাই এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ এবং আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর| গবেষণা ও পড়ালেখায় ভালো ফলাফলের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে নবীন শিক্ষার্থীদের প্রতি আহবান জানান তিনি।
‎
‎এ সময় উপাচার্য জানান, নবাগত শিক্ষার্থীরা কোন ধরনের বৈষম্য কিংবা র‌্যাগিং এর শিকার যেন না হয় সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় তৎপর রয়েছে।

ea8b0efd-24e6-4f84-b74f-3d13067e88ed

বেরোবি উপাচার্য নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, সময়মতো পড়ালেখা ও ক্লাসে উপস্থিত হওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে এবং ছাত্রজীবন থেকেই সময়ানুবর্তিতার চর্চা করতে হবে| নবাগত শিক্ষার্থীদের হাতে ফুলসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন বেরোবি উপাচার্য।
‎
‎ওরিয়েন্টেশন ক্লাসসমূহে স্ব স্ব বিভাগের শিক্ষকবৃন্দ নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পরিচিতি, পাঠ্যক্রম, পরীক্ষা পদ্ধতি এবং লাইব্রেরিসহ বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

ওরিয়েন্টেশন ক্লাস পরিদর্শনের সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দিতে হয় মানুষকে: জবি উপাচার্য
যুদ্ধ শুধু সেনাবাহিনী, সরকার বা রাজনৈতিক শক্তির সংঘাত নয়, এর সবচেয়ে গভীর প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনে। প্রতিটি পরিসংখ্যানের পেছনে একজন মানুষ, ধ্বংসস্তূপের পেছনে একটি পরিবার এবং বাস্তুচ্যুত মানুষের সঙ্গে জড়িয়ে থাকে ভয়, ক্ষতি ও অনিশ্চয়তার গল্প—এমন মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দিতে হয় মানুষকে: জবি উপাচার্য
রাবিতে বেড়েছে সাপের উপদ্রব, চলতি বছরেই উদ্ধার ৮৫ সাপ   
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস ও আশপাশের এলাকা থেকে চলতি বছরের প্রথম নয় মাসে প্রায় ৮৫টি সাপ উদ্ধার করা হয়েছে। 
রাবিতে বেড়েছে সাপের উপদ্রব, চলতি বছরেই উদ্ধার ৮৫ সাপ   
ডেঙ্গু আক্রান্ত হয়ে রামেকে গৃহবধূর মৃত্যু, চিকিৎসাধীন ১১০
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ফারজানা খাতুন (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  হাসপাতালের নথি অনুযায়ী, ‘তার মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিন্ড্রোম উল্লেখ করা হয়েছে।’ মৃত ফারজানা খাতুনের বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ফুলহরি এলাকায়।  হাসপাতাল সূত্রে জানা যায়, গত রবিবার সকালে তাকে রম্যক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। এদিকে রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ অব্যাহত রয়েছে।  হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালটিতে ১১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। রামেক হাসপাতাল সূত্রে জানা যায়, ডেঙ্গু আক্রান্ত রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে পারে। বিশেষ করে ডেঙ্গু শক সিন্ড্রোম দেখা দিলে পরিস্থিতি গুরুতর হয়ে উঠতে পারে। তাই জ্বর, মাথাব্যথা, শরীরব্যথা, বমি কিংবা অতিরিক্ত দুর্বলতার মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। আরটিভি/এসআর
ডেঙ্গু আক্রান্ত হয়ে রামেকে গৃহবধূর মৃত্যু, চিকিৎসাধীন ১১০
পবিপ্রবিতে ছাত্রীদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গি, ভিডিও ভাইরাল হওয়ার পর পলাতক যুবক
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নির্মাণাধীন চাঁদ সুলতানা হলের এক নির্মাণ শ্রমিকের বিরুদ্ধে সুফিয়া কামাল হলের নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শনের অভিযোগ উঠেছে।
পবিপ্রবিতে ছাত্রীদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গি, ভিডিও ভাইরাল হওয়ার পর পলাতক যুবক
৭ দফা দাবিতে সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
২০২১-২০২২ থেকে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা দ্রুততম সময়ে সম্পন্ন করে এবং পরীক্ষা শেষে নির্ধারিত সময়ে ফলাফল প্রকাশসহ সাত দফা দাবি জানিয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
৭ দফা দাবিতে সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
আরও পড়ুন
ভোটার হতে রংপুর গিয়েছিলেন রোহিঙ্গা যুবক, অতঃপর...
আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে: শাহে আলম
নারী শিক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: সমবায় প্রতিমন্ত্রী
রংপুরে অ্যানথ্রাক্সের নতুন ক্লাস্টারের শঙ্কা