ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

৫ প্রতিষ্ঠানের সঙ্গে যবিপ্রবির এমওইউ, বাড়বে কর্মসংস্থানের সুযোগ

যবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৫:০৯ পিএম
ছবি: আরটিভি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ন্যানোমেটেরিয়ালস অ্যান্ড এনভায়রনমেন্টাল মেটেরিয়ালস (নেম) ল্যাবের সঙ্গে দেশের পাঁচটি শিল্পপ্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ অংশীদারত্বের মাধ্যমে গবেষণার পরিধি সম্প্রসারণ, শিল্প-একাডেমিয়া সহযোগিতা জোরদার এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।

বুধবার (৫ আগস্ট) যবিপ্রবিতে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া পারস্পরিক সহযোগিতা’ বিষয়ক সেমিনার এবং পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে যবিপ্রবির ন্যানোমেটেরিয়ালস অ্যান্ড এনভায়রনমেন্টাল মেটেরিয়ালস (নেম) ল্যাবের সঙ্গে দেশের পাঁচটি শিল্পপ্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পক্ষে তাদের প্রধান নির্বাহীরা এমওইউতে স্বাক্ষর করেন। এ সময় যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, শিল্পখাত ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে কার্যকর সহযোগিতা প্রতিষ্ঠা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এ ধরনের অংশীদারিত্ব শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা, গবেষণা এবং কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করবে। তিনি আরও বলেন, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যবিপ্রবির এই সহযোগিতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে আরও যুগোপযোগী করবে এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের সম্ভাবনাও বৃদ্ধি করবে।

আরও পড়ুন

ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান উভয়ই লাভবান হবে বলে উল্লেখ করে যবিপ্রবির উপাচার্য বলেন, এই সমঝোতার ফলে তাত্ত্বিক শিক্ষা ও বাস্তব প্রয়োগের মধ্যবর্তী দূরত্ব কমবে, যা শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিল্পখাত—সবার জন্যই নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায়ই শিল্পখাতের আধুনিক প্রযুক্তি ও কর্মপরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি ইন্টার্নশিপ এবং সরাসরি কর্মসংস্থানের সুযোগ পাবে। অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিল্পখাতের চাহিদা অনুযায়ী তাদের কারিকুলাম সংস্কার করতে পারবে এবং যৌথ গবেষণার জন্য অর্থায়ন ও কারিগরি সহায়তা লাভ করবে। একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয় থেকে দক্ষ ও প্রস্তুত মানবসম্পদ নিয়োগের সুযোগ পাবে, যা তাদের প্রশিক্ষণ ব্যয় কমানোর পাশাপাশি একাডেমিক গবেষণার ফলাফল কাজে লাগিয়ে ব্যবসায়িক বিভিন্ন চ্যালেঞ্জের উদ্ভাবনী সমাধান খুঁজে পেতে সহায়তা করবে।

যবিপ্রবির নেম ল্যাবের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ফেয়ারমেট কেমিক্যাল লিমিটেড, রাখি কসমেটিকস অ্যান্ড কনজ্যুমার প্রোডাক্টস, লুমিনাস গ্রুপ লিমিটেড, নর্দান এগ্রো সার্ভিস লিমিটেড এবং রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আরআরএফ) গ্রিন বায়োটেক টিস্যু কালচার ল্যাব (জিবিটিসিএল)। এছাড়া আরও ৫২টি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে নেম ল্যাবের সমঝোতা স্মারক দ্রুতই স্বাক্ষরিত হবে বলে জানান নেম ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মো. জাভেদ হোসাইন খান।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মিজানুর রহমান, নেম ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মো. জাভেদ হোসাইন খান, ফেয়ারমেট কেমিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. দেবাশীস বড়ুয়া, রাখি কসমেটিকস অ্যান্ড কনজ্যুমার প্রোডাক্টসের সিইও ভিক্টর সাহা, লুমিনাস গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসাইন, নর্দান এগ্রো সার্ভিস লিমিটেডের পরিচালক সাকিব ফরহাদ, যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. আব্দুর রহিমসহ দেশের বিভিন্ন স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘স্বপ্নের শুরু হলো আজ’, বদরুন্নেসা কলেজে ক্যারিয়ার ক্লাবের উদ্বোধন
রাজধানীর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও দিকনির্দেশনার লক্ষ্যে ‘স্বপ্নের শুরু হলো আজ’ স্লোগানে ক্যারিয়ার ক্লাবের শুভ উদ্বোধন করা হয়েছে।
‘স্বপ্নের শুরু হলো আজ’, বদরুন্নেসা কলেজে ক্যারিয়ার ক্লাবের উদ্বোধন
হাবিপ্রবিতে বাসের অবস্থান জানতে ‘HSTU বাস কই’ অ্যাপসের উদ্ভাবন
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিবহন সেবার মান বৃদ্ধি করতে বাস ট্রাকিং অ্যাপস এবং ওয়েবসাইট তৈরি করেছে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের (সিএসই) ২৩ ব্যাচের ৪ জন শিক্ষার্থী। সফলভাবে উদ্ভাবনের পর বিশ্ববিদ্যালয়ের বাসে সফল ট্রায়ালও সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চার শিক্ষার্থী মাহমুদুল হাসান এবিন, আহনাফ আদিল সৌমিক, মহিউদ্দিন মেহেদী, ইনান আহমেদের উদ্যোগে এই সার্ভার ও অ্যাপস তৈরি করা হয়েছে। এর তত্ত্বাবধানে যুক্ত ছিলেন একই বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লা আল মামুন এবং ইইই বিভাগের সহকারী অধ্যাপক হাসানুল করিম রনি।  চার শিক্ষার্থীর দেওয়া তথ্য থেকে জানা যায়, বাস কখন নির্দিষ্ট স্টপেজে পৌছাবে, বাসের লাইভ লোকেশন, বাসের বর্তমান গতি, এক স্টপেজ থেকে আরেক স্টপেজে পৌছানোর সময়, কোনো স্টপেজ থেকে কতক্ষণ পর আরেকটি বাস ছাড়বে, কোন নির্দিষ্ট বাস চলছে নাকি বন্ধ আছে এসকল তথ্য সহ আরও তথ্য পাওয়া যাবে এই অ্যাপস থেকে। এছাড়াও প্রতি ৩ থেকে ৫ সেকেন্ড পরপর বাসের গতি এবং অবস্থানও আপডেট হবে বলে জানান তারা। এছাড়াও এআই প্রযুক্তি ব্যবহার করে বাসের যাত্রী গণনা এবং বাসে কতটা ভীর সেসব তথ্যও সংযুক্ত থাকবে বলে দাবী তাদের। সব সুবিধা যুক্ত করে সফলভাবে ক্যাম্পাসের বাসে ট্রায়াল সম্পন্ন করেছেন বলে জানান তারা। এখন প্রশাসনের অনুমতি পেলে এটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার কাছে হস্তান্তরের পরিকল্পনা তাদের।  উদ্যোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থী আহনাফ আদিল সৌমিক বলেন, গত বছরের নভেম্বরের দিকে 'লাল বাস' দেখে ভাবলাম আমাদের হাবিপ্রবি ক্যাম্পাসের জন্যও এমন কিছু বানানো যায় কিনা। সেখান থেকেই শুরু, আর প্রায় এক বছর ধরে আমরা চারজন মিলে কাজ করে যাচ্ছি। মামুন স্যারের তত্ত্বাবধানে নিজেরাই বানিয়েছি কাস্টম ডিভাইস, ওয়েবসাইট আর অ্যাপস। অনেক জায়গায় গিয়েছি, অনেকবার চেষ্টা করেছি—তবুও থামিনি। আলহামদুলিল্লাহ, কয়েকবার বাসে ট্রায়াল দিয়ে দেখেছি, আমাদের সিস্টেম বাস্তবে কাজ করছে। এখন আমাদের একটাই ইচ্ছা এই কাজটা শুধু প্রজেক্ট হয়ে না থেকে হাবিপ্রবির জন্য সত্যিই কিছু করতে পারুক এবং একদিন পরিবহন সেক্টরে ইমপ্লিমেন্ট করা হোক। আরটিভি/ এসকেডি  
হাবিপ্রবিতে বাসের অবস্থান জানতে ‘HSTU বাস কই’ অ্যাপসের উদ্ভাবন
টানা চতুর্থবার বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নজরুল বিশ্ববিদ্যালয়ের ড. নুরুজ্জামান খাঁন
​বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় টানা চতুর্থবারের মতো স্থান পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো নুরুজ্জামান খাঁন। ​যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক স্বনামধন্য প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) কর্তৃক যৌথভাবে প্রকাশিত বিশ্বসেরা গবেষকদের তালিকায় তার নাম স্থান পেয়েছে। এর আগে তিনি ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের প্রকাশিত তালিকায়ও অন্তর্ভুক্ত ছিলেন।   ​প্রকাশিত আন্তর্জাতিক সূচক অনুযায়ী, ড. মো নুরুজ্জামান খাঁনের বৈশ্বিক র‍্যাংক ৪৬০১৭। তার মূল বিষয় 'ক্লিনিক্যাল মেডিসিন' এবং ‘পাবলিক হেলথ’ সাবফিল্ডে তার বিশ্ব র‍্যাংক ৪২৬। প্রকাশিত তথ্যে আরও দেখা যায়, তার এইচ-ইনডেক্স (H-index) ২৬ এবং এইচএম-ইনডেক্স (Hm-index) ৬।  এলসেভিয়ারের প্রকাশিত এই তালিকায় বিশ্বের শীর্ষ এক লাখ গবেষকের পাশাপাশি নিজ নিজ গবেষণা-শাখায় সেরা ২ শতাংশে থাকা বিজ্ঞানীদের অন্তর্ভুক্ত করা হয়। গবেষকদের কাজের আন্তর্জাতিক প্রভাব, সাইটেশন সংখ্যা, গবেষক হিসেবে তাদের ভূমিকা ও সহলেখকদের সঙ্গে যৌথ কাজের নানা মানদণ্ড বিবেচনা করে এই র‍্যাংকিং তৈরি করা হয়ে থাকে।   ​টানা চার বছর আন্তর্জাতিক এই স্বীকৃতি অর্জনে নিজের অনুভূতি প্রকাশ করে ড. মো নুরুজ্জামান খাঁন বলেন, বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। এই অর্জন আমার ব্যক্তিগত প্রচেষ্টার স্বীকৃতি হলেও এর সঙ্গে আমার বিশ্ববিদ্যালয়ের নাম যুক্ত হওয়ায় আমি আরও আনন্দিত। আমি বিশ্বাস করি, একজন গবেষকের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে ব্যক্তিগত নিষ্ঠা ও পরিশ্রমের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং অনুকূল গবেষণা পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং গবেষকদের পেশাগত বিকাশে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা গেলে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আরও বেশি গবেষক আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করতে পারবেন। আমার প্রত্যাশা, ভবিষ্যতে গবেষণাবান্ধব পরিবেশ আরও উন্নত হবে এবং গবেষকদের আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার সুযোগ ও উৎসাহ বৃদ্ধি পাবে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধিতে অবদান রাখতে পারা আমার জন্য সব সময়ই আনন্দের। ​উল্লেখ্য, আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিবছর বিশ্বের শীর্ষ ২% গবেষকদের এই তালিকা প্রকাশ করে থাকে। মানসম্পন্ন প্রকাশনা ও গবেষণাপত্রের উদ্ধৃতির ওপর ভিত্তি করে বিশ্বজুড়ে বিজ্ঞানীদের স্বীকৃতি প্রদানে এই তালিকাটি অত্যন্ত মর্যাদাপূর্ণ বলে বিবেচিত।  আরটিভি/ এসকেডি
টানা চতুর্থবার বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নজরুল বিশ্ববিদ্যালয়ের ড. নুরুজ্জামান খাঁন
ইবিতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তৃতীয় পর্যায়ে ১ম সংশোধিত উন্নয়ন প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) ১৬তম সভা ও চলমান উন্নয়নকাজের সাইট পরিদর্শন করা হয়েছে।
ইবিতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত
জবিতে দুর্গাপূজার ছুটি শুরু ১৮ অক্টোবর
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৮ অক্টোবর (রবিবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছুটি ঘোষণা করা হয়েছে।
জবিতে দুর্গাপূজার ছুটি শুরু ১৮ অক্টোবর
আরও পড়ুন
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় যবিপ্রবির অধ্যাপক
গোসলকে কেন্দ্র করে শিক্ষার্থীকে থাপ্পড়, অতঃপর...
রাতজাগা যবিপ্রবির গল্প
নেপালের দুর্যোগে নিহতদের স্মরণে যবিপ্রবিতে শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বালন