ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ: পানিসম্পদ মন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০৯:৫০ পিএম
পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

আঞ্চলিক উন্নয়ন এগিয়ে নিতে ও দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা জোরদারে তিস্তা মহাপরিকল্পনা এবং পদ্মা ব্যারাজ প্রকল্প দ্রুত বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক দোয়া ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, পদ্মা ব্যারাজ প্রকল্পের কাজ ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং খুব শিগগিরই এর অগ্রগতি দৃশ্যমান হবে।

তিনি বলেন, তিস্তা মহাপ্রকল্পের প্রকল্পের পাশাপাশি আমরা পদ্মা ব্যারাজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। আনুষ্ঠানিকভাবে এর কাজ শুরু হয়েছে এবং জনগণ খুব দ্রুতই কাজের অগ্রগতি দেখতে পাবে।

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এটি তিস্তা মহাপরিকল্পনা হিসেবে পরিচিত হলেও বর্তমান সরকার দায়িত্বে আসার আগে প্রয়োজনীয় সমীক্ষা ও কারিগরি সহায়তার ক্ষেত্রে খুব কমই অগ্রগতি হয়েছিল।

তিনি জানান, বর্তমান সরকার জনগণের দীর্ঘদিনের আকাক্সক্ষা ও প্রতিশ্রুতির আলোকে প্রয়োজনীয় কাজ শুরু করেছে।

মন্ত্রী বলেন, খুব শিগগিরই আমরা প্রয়োজনীয় সমীক্ষামূলক কাজ শেষ করব। এরপর তিস্তা অববাহিকার মানুষের কল্যাণ, এ অঞ্চলের বিকাশ এবং দেশের অর্থনীতির রূপান্তরে প্রকল্পটির দৃশ্যমান বাস্তবায়নের দিকে এগিয়ে যাব।

বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের জন্নাতুল ফেরদৌস সিনেট হলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জবিতে যাকাত ও কল্যাণ তহবিলের বৃত্তি পেলেন ৫৬ শিক্ষার্থী
আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিবারের যাকাত ও কল্যাণ তহবিলের উদ্যোগে ৫৬ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। নবমবারের মতো আয়োজিত এ বৃত্তি কার্যক্রমে বিভিন্ন বিভাগের নানা ধর্মাবলম্বী শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য নির্বাচিত করা হয়।
জবিতে যাকাত ও কল্যাণ তহবিলের বৃত্তি পেলেন ৫৬ শিক্ষার্থী
অবরুদ্ধ চুয়েট উপাচার্যের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম প্রায় ২৪ ঘণ্টা ধরে উপাচার্য ভবনে অবরুদ্ধ রয়েছেন। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টা থেকে তিনি ভবনটির ভেতরে অবস্থান করছেন। এ অবস্থায় তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
অবরুদ্ধ চুয়েট উপাচার্যের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ
নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য ফেরাতে রাবিতে চিঠি উৎসব 
একটা সময় প্রিয়জনের সঙ্গে মানুষের দূরবর্তী যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল চিঠি। ডাকপিয়নের অপেক্ষায় থাকা, খামের ভাঁজে লুকিয়ে থাকত প্রিয় মানুষের হাতের লেখা অজানা অনেক কথা।
নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য ফেরাতে রাবিতে চিঠি উৎসব 
রুয়েটে আবারও ১২ শিক্ষার্থী বহিষ্কার
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১২ শিক্ষার্থীকে আগামী দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগ উঠেছে, সেই পরীক্ষাগুলো ঐ শিক্ষার্থীদের জন্য বাতিল করা হয়েছে।
রুয়েটে আবারও ১২ শিক্ষার্থী বহিষ্কার
প্রায় ২১ হাজার শিক্ষার্থীর কবি নজরুল কলেজে নেই একটিও ডাস্টবিন
রাজধানীর প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজে প্রায় ২১ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। অথচ পুরো ক্যাম্পাসে নেই বর্জ্য ফেলার কোনো নির্ধারিত স্থান বা ডাস্টবিন।
প্রায় ২১ হাজার শিক্ষার্থীর কবি নজরুল কলেজে নেই একটিও ডাস্টবিন
আরও পড়ুন
জন্মনিয়ন্ত্রক ট্যাবলেটসহ জাবির জঙ্গল থেকে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক নূরুল ইসলাম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মো. নূরুল ইসলাম