ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

নবীনবরণে গোলাম আযমের বই উপহার, সমালোচনার ঝড় 

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পিএম
গোলাম আযমের লেখা ‘মনটাকে কাজ দিন’ ব‌ই। ছবি আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে গোলাম আযমের ব‌ই উপহার দিয়ে সমালোচনার মুখে পড়েছে শাখা ছাত্রশিবির। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের একাংশ ও ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতারা সমালোচনা করেছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় শাখা ছাত্রশিবির। এসময় বিভিন্ন উপহার সামগ্রীর সাথে গোলাম আযমের লেখা ‘মনটাকে কাজ দিন’ ব‌ইটিও উপহার হিসেবে দেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক নবীন শিক্ষার্থী বলেন, ‘শিবির যে জমকালো আয়োজনের মাধ্যমে আমাদের বরণ করে নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে উপহার সামগ্রীর মধ্যে তারা যে একাত্তরের চিহ্নিত রাজাকার গোলাম আযমের লেখা ব‌ই আমাদের দিয়েছে তা নিন্দনীয়।’

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, ‘বেশ কয়েক বছর যাবত একাত্তরের যুদ্ধাপরাধীদের নর্মালাইজেশনের প্রক্রিয়া চলছে। শিবিরের নবীনবরণে মাথাপিছু সহস্রাধিক টাকা খরচ হয়েছে। এটা কোনো শিক্ষার্থী সুলভ সংগঠনের কর্মকাণ্ড নয়। এখানে যে বাংলাদেশ বিরোধী শক্তির বিনিয়োগ নেই তার নিশ্চয়তা কি? একটা হস্তক্ষেপ মুক্ত রাজনৈতিক অঙ্গন আমরা চাই, তবে দেশবিরোধী এজেন্ডার বাস্তবায়নের বেলায় তদারকি জরুরি।’

শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘নবীন বরণ আয়োজনের আড়ালে নবীন শিক্ষার্থীদের হাতে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ রাজনৈতিক মতাদর্শের বই তুলে দেওয়া অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে গোলাম আযম, যিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতার কারণে ইতিহাসে চিহ্নিত, তার লেখা বই নবীনদের হাতে তুলে দেওয়া কোনোভাবেই একটি বিশ্ববিদ্যালয়ের জ্ঞানচর্চার আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’

তবে এ নিয়ে কথা বলতে নারাজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল। তিনি বলেন, ‘এটা নিয়ে আমরা এখন কথা বলতে চাচ্ছি না। যখন এটা নিয়ে সমালোচনা তৈরি হবে তখন আমরা এটার ক্লিয়ারেন্স দেবো। যত সময় বিতর্ক সৃষ্টি হচ্ছে না তত সময় এটা নিয়ে কথা বলার প্রয়োজন বোধ করতেছি না।’

শাখা শিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম (এমপি)।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নূরুল ইসলাম বুলবুল (এমপি), শাখা শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সালসহ শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাবিপ্রবিতে মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) স্বাধীনতা হলে মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন আবাসিক শিক্ষার্থীরা।
পাবিপ্রবিতে মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি
ছাত্রদলেই আমার রাজনৈতিক শিক্ষা: আরটিভিতে সংবাদ প্রকাশের পর আমজনতার তারেক 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার মধ্য দিয়ে নিজের রাজনৈতিক শিক্ষার শুরু হয়েছিল বলে জানিয়েছেন আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান। 
ছাত্রদলেই আমার রাজনৈতিক শিক্ষা: আরটিভিতে সংবাদ প্রকাশের পর আমজনতার তারেক 
বেরোবিসাসের সেরা অনুসন্ধানী রিপোর্টার আরটিভির সাজ্জাদুর রহমান
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস) এর ষান্মাসিক মূল্যায়ন ২০২৬-এর সেরা অনুসন্ধানী রিপোর্টার নির্বাচিত হয়েছেন আরটিভির বেরোবির সংবাদদাতা সাজ্জাদুর রহমান।
বেরোবিসাসের সেরা অনুসন্ধানী রিপোর্টার আরটিভির সাজ্জাদুর রহমান
রামেক হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান।
রামেক হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান
মাভাবিপ্রবির হিসাববিজ্ঞান বিভাগে সিএমএ সেমিনার, আইসিএমএবির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে...
মাভাবিপ্রবির হিসাববিজ্ঞান বিভাগে সিএমএ সেমিনার, আইসিএমএবির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর
আরও পড়ুন
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
শিবগঞ্জে সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় আহতদের দেখতে রামেকে শিবির সভাপতি
চবিতে জিপিএ-৫ পাওয়া ৪০০ শিক্ষার্থীকে সম্মাননা দিল ছাত্রশিবির