ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

‘প্রীতিলতা দিবস’ উপলক্ষে চবিতে স্মরণসভা

চবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পিএম
ছবি : সংগৃহীত

ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রীতিলতা হলে স্মরণসভা, চিত্র প্রদর্শনী, রচনা প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘মিট দ্য প্রীতি লেডিস’ নামে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে বিপ্লবী প্রীতিলতার জীবন, সংগ্রাম ও আত্মত্যাগ সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল প্রশাসন ও হল সংসদের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

প্রীতিলতা ওয়াদ্দেদার (৫ মে ১৯১১–২৪ সেপ্টেম্বর ১৯৩২) ছিলেন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়া অন্যতম বাঙালি বিপ্লবী। ছোটবেলায় শিক্ষিকা ঊষাদির কাছ থেকে ঝাঁসির রানীর গল্প শুনে তার মধ্যে ব্রিটিশবিরোধী চেতনার জন্ম হয়। পরবর্তীতে তিনি মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বাধীন বিপ্লবী দলে যুক্ত হন এবং সশস্ত্র আন্দোলনে অংশ নেন।

১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর রাতে চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে বিপ্লবীদের একটি অভিযানে নেতৃত্ব দেন প্রীতিলতা। ওই ক্লাবের বাইরে তৎকালীন বর্ণবাদী একটি সাইনবোর্ডে লেখা ছিল কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ’। অভিযান শেষে ফেরার পথে ব্রিটিশ পুলিশের গুলিতে আহত হয়ে তিনি চারদিক থেকে ঘেরাও হন। ব্রিটিশদের হাতে বন্দী হওয়ার পরিবর্তে পটাশিয়াম সায়ানাইড গ্রহণ করে মাত্র ২১ বছর বয়সে আত্মাহুতি দেন তিনি।

প্রীতিলতা হলের প্রভোস্ট কাজী মুহাম্মদ মেজবাউল আলম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মরণে নির্মাণ করা হয়েছে। তাই তার আত্মাহুতি দিবসে তাকে স্মরণ করা হলের শিক্ষার্থীদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ।

তিনি বলেন, ‘অনেক শিক্ষার্থী প্রীতিলতা হলে থাকলেও প্রীতিলতা কে ছিলেন, তার অবদান কী এ বিষয়ে অনেকের পর্যাপ্ত ধারণা রাখে না। তার দেশপ্রেম ও আত্মত্যাগের ইতিহাস শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই আজকের আয়োজন।’

তিনি আরও বলেন, ‘প্রীতিলতার আত্মাহুতি দিবস উপলক্ষে আমরা রচনা প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করেছি। এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা তার জীবন ও সংগ্রাম সম্পর্কে জানতে পারবে এবং তার প্রতি আগ্রহ তৈরি হবে।’

প্রীতিলতা হলের জিএস নাদীয়া সুলতানা তাসমীয়া বলেন, ‘হল সংসদ ও হল প্রশাসনের উদ্যোগে প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস উপলক্ষে স্মরণসভার আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি রচনা প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা প্রীতিলতার বিপ্লবী চরিত্র সম্পর্কে জানতে পারে।’

তিনি বলেন, ‘আমাদের অনুষ্ঠানের নাম ‘মিট দ্য প্রীতি লেডিস’। এর মাধ্যমে হলে থাকা যেসব শিক্ষার্থী খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে ভালো করেছে, তাদেরও সংবর্ধনা দেওয়া হচ্ছে।’

চিত্র প্রদর্শনী দেখতে আসা ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানিয়া আক্তার পায়েল বলেন, বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন সাধারণত খুব বেশি দেখা যায় না। এ ধরনের উদ্যোগে তিনি আনন্দিত।

তিনি বলেন, ‘আমরা হয়তো প্রীতিলতা হলে থাকি, কিন্তু অনেকেই জানি না তিনি আসলে কে ছিলেন। তার কৃতিত্ব, বিপ্লবী ভূমিকা ও ব্রিটিশবিরোধী আন্দোলনে অবদান সম্পর্কে আজ জানতে পারছি। চট্টগ্রামের এই বীরকন্যার সাহস ও নেতৃত্ব আমাদের অনুপ্রাণিত করছে।’

চিত্র প্রদর্শনীর আয়োজক সানিয়া আসমা বলেন, ‘আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস। তিনি ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী চরিত্র। ১৯৩২ সালের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণের পর দেশের জন্য তিনি আত্মাহুতি দেন। তার অবদান এখনো আমাদের সাহস ও অনুপ্রেরণা জোগায়।’

অনুষ্ঠানে প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবন ও সংগ্রাম নিয়ে আলোচনা, চিত্র প্রদর্শনী ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আয়োজকরা জানান, এসব উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে ইতিহাসচর্চা ও দেশপ্রেমের চেতনা বৃদ্ধি করাই তাদের মূল লক্ষ্য।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নজরুল বিশ্ববিদ্যালয়ে তুমুল মারামারির ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন 
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তুমুল মারামারির ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামকে। সদস্যসচিব হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান। কমিটির অন্য সদস্যরা হলেন—চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুক এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার। অফিস আদেশে কমিটিকে ঘটনার বিষয়ে তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, গতকাল বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নজরুল প্রিমিয়ার লীগ (এনপিএল) টুর্নামেন্ট চলার সময় ঘটনার সূত্রপাত হলে খেলার মাঠে, অগ্নিবীণা হলের সামনে, কলা ভবনের সামনে এবং পেছনে ৪ দফায় সংঘর্ষ হয়। আহত ৬ শিক্ষার্থীর চারজনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আরও দুইজনকেও নিয়ে যাওয়া হয়। আরটিভি/ এসকেডি
নজরুল বিশ্ববিদ্যালয়ে তুমুল মারামারির ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন 
হিন্দু-মুসলিম সম্প্রীতি অটুট রাখতে জবিতে গরুর সঙ্গে কেনা হলো খাসিও
হিন্দু-মুসলিম সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার বার্তা দিতে গরুর পাশাপাশি খাসিও কিনেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। 
হিন্দু-মুসলিম সম্প্রীতি অটুট রাখতে জবিতে গরুর সঙ্গে কেনা হলো খাসিও
মাভাবিপ্রবিতে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ৩০০ পশুর চিকিৎসা
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিনামূল্যে পশু চিকিৎসা ও টিকাদান ক্যাম্পে প্রায় ৩০০ পশুকে সেবা দেওয়া হয়েছে।
মাভাবিপ্রবিতে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ৩০০ পশুর চিকিৎসা
অধ্যক্ষ সম্মেলন ২৯ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘অধ্যক্ষ সম্মেলন-২০২৬’। রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অধ্যক্ষ সম্মেলন ২৯ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
৪৪তম বিসিএসে আনসার, ৪৫তমে পুলিশ ক্যাডার হয়েও গেজেটে বাদ রাবি শিক্ষার্থী নূরে আলম
৪৪তম বিসিএসে আনসার ক্যাডারে গেজেটভুক্ত হলেও ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারের চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়েছেন বলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. নূরে আলম। 
৪৪তম বিসিএসে আনসার, ৪৫তমে পুলিশ ক্যাডার হয়েও গেজেটে বাদ রাবি শিক্ষার্থী নূরে আলম
আরও পড়ুন
চবি শিক্ষার্থীদের জন্য ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স দিল চাকসু
খালেদা জিয়াকে নিয়ে চাকসু ভিপির ব্যঙ্গাত্মক ভিডিও, তদন্ত চায় ছাত্রদল
হঠাৎ চাকসুতে দ্বন্দ্ব, এজিএসকে ১০ কোটি টাকার চ্যালেঞ্জ জিএসের
পরীক্ষার মধ্যেও দফায় দফায় লোডশেডিং, দুর্ভোগে চবি শিক্ষার্থীরা