ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

যুদ্ধবিরতির আলোচনায় জায়গা পায়নি ইসরায়েল, ক্ষোভের মুখে নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পিএম
ইসরায়েলের প্রধান বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ। ছবি সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের নাটকীয় যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে তীব্র ঝড় উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পৃথকভাবে এই সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু এই গুরুত্বপূর্ণ আলোচনার টেবিলে ইসরায়েলের কোনো অংশগ্রহণ না থাকায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চরম ক্ষোভ উগরে দিয়েছেন দেশটির প্রধান বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে লাপিদ এই ঘটনাকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় ‘রাজনৈতিক বিপর্যয়’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি অভিযোগ করেন, দেশের জাতীয় নিরাপত্তার মূল প্রশ্নগুলো নিয়ে যখন আন্তর্জাতিক মহলে সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল তখন আলোচনার টেবিলে ইসরায়েলের কোনো প্রতিনিধিত্বই ছিল না।

আরও পড়ুন

সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ তার পোস্টে নেতানিয়াহুকে আক্রমণ করে বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী তাদের ওপর অর্পিত প্রতিটি দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করেছে এবং সাধারণ মানুষও অসীম ধৈর্যের পরিচয় দিয়েছে। কিন্তু নেতানিয়াহু রাজনৈতিক ও কৌশলগত উভয় দিক থেকেই সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।

লাপিদ বলেন, “নেতানিয়াহু নিজে যুদ্ধের যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছিলেন তার একটিও তিনি পূরণ করতে পারেননি। বর্তমান সরকারের অহংকার, অবহেলা এবং সুস্পষ্ট সুদূরপ্রসারী পরিকল্পনার অভাবে যে রাজনৈতিক ও কৌশলগত ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে ইসরায়েলের বহু বছর সময় লাগবে।”

বিরোধী দলের এই তীব্র সমালোচনার মুখে ট্রাম্পের ঘোষণার প্রায় চার ঘণ্টা পর একটি বিবৃতি প্রকাশ করে প্রধানমন্ত্রীর কার্যালয়। রহস্যজনকভাবে শুধুমাত্র ইংরেজি ভাষায় প্রকাশিত ওই বিবৃতিতে দুই সপ্তাহের জন্য ইরানে হামলা স্থগিতের সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। তবে ইসরায়েল সাফ জানিয়েছে, এই যুদ্ধবিরতি কেবল তখনই কার্যকর হবে যদি ইরান অবিলম্বে অবরুদ্ধ হরমুজ প্রণালি খুলে দেয় এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ এই অঞ্চলের দেশগুলোর ওপর সব ধরনের হামলা বন্ধ করে।

ইসরায়েল আরও জানায়, তারা মার্কিন প্রচেষ্টাকে সমর্থন করে যাতে ইরান আর কখনো পারমাণবিক বা সন্ত্রাসী হুমকি হয়ে না উঠতে পারে। তবে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই আলোচনায় লেবানন ইস্যু অন্তর্ভুক্ত থাকার গুঞ্জন উঠলেও ইসরায়েল তা নাকচ করে দিয়েছে। নেতানিয়াহুর কার্যালয় স্পষ্ট করেছে যে এই দুই সপ্তাহের যুদ্ধবিরতি কোনোভাবেই লেবানন সীমান্ত বা হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে কার্যকর হবে না।

আরটিভি/ এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
জার্মানির কোলোন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে একটি রোবটের বিরুদ্ধে। পুলিশের সন্দেহ, রোবটটির ১৬ বছর বয়সী মালিক ও তার ১৯ বছর বয়সী এক সঙ্গী সেটি নিয়ন্ত্রণ করেছিলেন এবং ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেছিলেন।  পুলিশ রোবট ও দুটি মোবাইল ফোন জব্দ করে তদন্ত করছে। তবে ঘটনার সময় রোবটটি ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।  পুলিশের অভিযোগ, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের কাছাকাছি সময়ে (ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় রাত ১১টা) শহরের কেন্দ্রের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে রোবটটি কিশোরীর পেছন দিক থেকে এগিয়ে যায়। একপর্যায়ে সেটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং শরীরের সঙ্গে ধাক্কা দেওয়ার মতো নড়াচড়া করে। এতে আতঙ্কিত হয়ে চিৎকার করে সরে যায় মেয়েটি। নর্থ রাইন-ওয়েস্টফালিয়া পুলিশের ফেসবুক পোস্ট অনুযায়ী, রোবটটির উচ্চতা প্রায় ১২০ সেন্টিমিটার। ঘটনার সময় কিশোরীটি বন্ধুদের সঙ্গে ছিল। পরে জরুরি সেবায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে রোবটটির মালিক ও তার ১৯ বছর বয়সী সঙ্গীকে খুঁজে পায়। পুলিশের ভাষ্য, রোবটটির মালিক ও তার সঙ্গী ঘটনার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তারা ঘটনাটি নিয়ে মন্তব্যও করছিলেন। পুলিশ জানায়, ওই কিশোর রোবটটিকে একটি গাড়ির পেছনে রেখেছিলেন। সেখান থেকে সেটি উদ্ধার করা হয়। রোবটটির গায়ে কালো গোঁফ, সোনালি রঙের চেইন ও সাদা ভেস্ট ছিল বলে পুলিশের প্রকাশিত ছবিতে দেখা গেছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে রোবটটির পাশাপাশি অভিযুক্ত দুজনের দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ঘটনার সময় তারা ইচ্ছাকৃতভাবে রোবটটির নড়াচড়া নিয়ন্ত্রণ করছিলেন কি না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্য নিয়ে সতর্ক করেছে পুলিশ। পরবর্তী এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, এসব মন্তব্যের কিছু ‘সীমা লঙ্ঘন’ করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে। আরটিভি/এসআর
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টাকালে ২১ তলা থেকে নিচে পড়ে ৩১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেটার নয়ডার ‘সেনচুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটি’তে এই দুর্ঘটনা ঘটে।
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
করোনা মহামারীর পর চালু হওয়া ‘ঘর থেকে কাজ করা’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির সুযোগ নিয়ে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে যুক্তরাজ্যে। লন্ডন কাউন্সিলের এক সরকারি কর্মকর্তা একই সময়ে অন্তত পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
বড় শহরগুলোর প্রতি ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯টিই এমন জায়গার কাছে অবস্থিত, যেখানে শিশুরা সহজেই অস্বাস্থ্যকর খাবার কিনতে পারে। এসব জায়গার মধ্যে রয়েছে স্ন্যাকসের দোকান, সুপারমার্কেট ও মিষ্টি বিক্রির বিশেষায়িত দোকান। 
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
গাজায় ইসরায়েলের নির্ধারিত ‘হলুদ রেখা’ ক্রমেই পশ্চিম দিকে এগিয়ে আসছে। এতে নতুন করে ঘরছাড়া হচ্ছেন ফিলিস্তিনিরা।
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
আরও পড়ুন
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
ইসরায়েলকে টার্গেট করাই ছিল দুবাইয়ের বিমান ছিনতাইয়ের আসল লক্ষ্য
নেতানিয়াহুকে যা জানালেন আহত সেই ভারতীয় পাইলট
বেরিয়ে এলো সেই পাইলটের চাঞ্চল্যকর তথ্য