ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

ইসরায়েলের বড় দুর্বলতা ফাঁস, নতুন সিদ্ধান্ত নিচ্ছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১১:৩৭ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১১:৩৮ এএম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: এএফপি

ইরানের সম্ভাব্য হামলার ভয়ে ইসরায়েলের আকাশে ড্রোন পুরোপুরি নিষিদ্ধের পরিকল্পনা করছে দেশটির সরকার। এন12-র বরাতে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়। প্রতিরক্ষা সংস্থার মতামত নেসেটের (ইসরায়েলের পার্লামেন্ট) সব মন্ত্রীর কাছে জানানো হয়।

এন12 জানায়, ড্রোনকে ঠেকাতে পারছে না ইসরায়েলের প্রযুক্তি। আর তাই এমন সিদ্ধান্তের কথা বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে ইরান বা হিজবুল্লাহ ড্রোন হামলা বাড়াতে পারে এমন শঙ্কাও ঘিরে ধরেছে নেতানিয়াহু প্রশাসনকে।

আরও পড়ুন

এজন্য বেসরকারি প্রয়োজনে ব্যক্তিগত ড্রোন ব্যবহারের বিষয়টিও বিবেচনা করছে ইসরায়েলি সরকার।

সাম্প্রতিক সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে ইরানি ড্রোন ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে। বাহরাইনে বিস্ফোরকবোঝাই ড্রোন দিয়ে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। একই দিন জর্ডানে একটি বিমানঘাঁটিতেও হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

এদিকে গেল ১১ জুলাই ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মজিদ ইবন আল-রেজা দাবি করেন, ড্রোন উৎপাদন তিনগুণ বাড়িয়েছে তেহরান।

তিনি বলেন, উন্নত প্রযুক্তিতে বিনিয়োগ দেশটির প্রতিরক্ষা সক্ষমতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। ইরানের ড্রোন কার্যক্রম দেশটিকে ‘শত্রুর দুর্বল দিকগুলো শনাক্ত করতে’ সহায়তা করেছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাপানে শতবর্ষীর সংখ্যা লাখ ছাড়াল, দীর্ঘ জীবনের রহস্য কী
জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা প্রথমবারের মতো এক লাখ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, বর্তমানে জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা এক লাখ ৭ হাজার ৬৭৭ জন।
জাপানে শতবর্ষীর সংখ্যা লাখ ছাড়াল, দীর্ঘ জীবনের রহস্য কী
ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছিলেন মা, শিশুকে কোলে তুলে নিলেন বিমানবালা
বিমানে শিশুকে সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছিলেন এক মা। একপর্যায়ে তার কোলে থাকা শিশু পিছলে পড়তে শুরু করলে দ্রুত এগিয়ে এসে শিশুটিকে ধরে ফেলেন বিমানবালা মনিক হ্যারিস।
ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছিলেন মা, শিশুকে কোলে তুলে নিলেন বিমানবালা
৩১ বছর বয়সেই ১২টি উচ্চতর ডিগ্রি, থামছেন না জেমি
বয়স মাত্র ৩১ বছর। এরই মধ্যে হার্ভার্ড, ইয়েল, অক্সফোর্ড, স্ট্যানফোর্ডসহ বিশ্বের নামী বিশ্ববিদ্যালয় থেকে ১২টি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন নিউজিল্যান্ডের উদ্যোক্তা জেমি বিটন।
৩১ বছর বয়সেই ১২টি উচ্চতর ডিগ্রি, থামছেন না জেমি
এআই না শিখলে পিছিয়ে পড়বে নতুন প্রজন্ম: মেলানিয়া
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে ভয় না পেয়ে বরং এর সঙ্গে মানিয়ে নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
এআই না শিখলে পিছিয়ে পড়বে নতুন প্রজন্ম: মেলানিয়া
ওকলাহোমার ১২ বছরের স্যামুয়েল নকল করতে পারে ১০০ পাখির ডাক
বয়স মাত্র ১২ বছর। অথচ এই বয়সেই ১০০টির বেশি পাখির ডাক হুবহু নকল করতে পারেন যুক্তরাষ্ট্রের ওকলাহোমার স্যামুয়েল হেন্ডারসন।
ওকলাহোমার ১২ বছরের স্যামুয়েল নকল করতে পারে ১০০ পাখির ডাক
আরও পড়ুন
মার্কিন নিরাপত্তায় বিশ্বাস নেই নেতানিয়াহুর, ছেলেকে সরিয়ে নিলেন দেশে
নেতানিয়াহুকে নরকে পাঠানোর হুমকি ইরানের
মার্কিন চাপের মুখে যেভাবে প্রতিশোধ নিতে পারে ইরান
রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স