ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, আর্ট শিক্ষক ফারুক গ্রেপ্তার

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পিএম
ছবি: সংগৃহীত

অন্টারিওর পিকারিংয়ে দুই কন্যাশিশুকে একাধিকবার যৌন নিপীড়নের অভিযোগে ৬৩ বছর বয়সী ফারুক দেওয়ানকে গ্রেপ্তার করেছে ডারহাম রিজিওনাল পুলিশ। তার বিরুদ্ধে মোট ২২টি অভিযোগ আনা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, দেওয়ানের বিরুদ্ধে যৌন নিপীড়নের ১১টি এবং ১৬ বছরের কম বয়সী শিশুর সঙ্গে যৌন হস্তক্ষেপের ১১টি অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।

ডারহাম রিজিওনাল পুলিশের স্পেশাল ভিকটিমস ইউনিট (এসভিইউ) জানায়, জুলাই ২০২৬ সালে দুই কন্যাশিশুর যৌন নিপীড়নের অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়। পুলিশ বলছে, অভিযুক্ত ব্যক্তি দুই শিশুর পরিবারেরই পরিচিত ছিলেন এবং তাদের নিজ নিজ বাড়িতে যাতায়াত করতেন। ওই সময় শিশু দুটিকে অনুপযুক্তভাবে স্পর্শ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

তদন্তে পুলিশ দাবি করেছে, নভেম্বর ২০২৫ থেকে জুলাই ২০২৬ পর্যন্ত পিকারিং ও টরন্টোতে বিভিন্ন সময়ে দুই শিশুকে একাধিকবার যৌন নিপীড়ন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে এই সময়কাল প্রায় আট থেকে নয় মাস হিসেবে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তদন্তের একপর্যায়ে আগস্ট ২০২৬ সালে অ্যাজাক্সে ফারুক দেওয়ানের সন্ধান পাওয়া যায়। সেখানে তাকে কোনো ধরনের ঘটনা ছাড়াই গ্রেপ্তার করা হয়। পরে তাকে জামিন শুনানির জন্য হেফাজতে রাখা হয়।

পুলিশের প্রকাশিত তথ্য অনুযায়ী, ফারুক দেওয়ান পিকারিংয়ের একটি বাসা থেকে শিশুদের আর্ট বা ছবি আঁকার পাঠ দিতেন। তার কাছে ছবি আঁকা শিখেছে এমন আরও কোনো শিশু একই ধরনের নিপীড়নের শিকার হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের আশঙ্কা, এই মামলায় এখনো সামনে না আসা আরও ভুক্তভোগী থাকতে পারেন।

তবে তার কাছে কতজন শিশু আর্টের পাঠ নিত, কত বছর ধরে তিনি এই পাঠ দিচ্ছেন কিংবা সম্ভাব্য অন্য ভুক্তভোগীর সংখ্যা কত এসব বিষয়ে পুলিশ বিস্তারিত জানায়নি।

সম্ভাব্য অন্য ভুক্তভোগী বা এ বিষয়ে তথ্য জানা থাকলে ডারহাম রিজিওনাল পুলিশের স্পেশাল ভিকটিমস ইউনিটের ডিটেকটিভ কনস্টেবল গোমেজের সঙ্গে ১-৮৮৮-৫৭৯-১৫২০, এক্সটেনশন ৫৩৯১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

পরিচয় গোপন রেখেও ডারহাম রিজিওনাল ক্রাইম স্টপার্সের মাধ্যমে ১-৮০০-২২২-TIPS (৮৪৭৭) নম্বরে তথ্য দেওয়া যাবে। অনলাইনেও বেনামে তথ্য দেওয়ার সুযোগ রয়েছে।

ফারুক দেওয়ানের নাম ও দক্ষিণ এশীয় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনের কারণে তাকে বাংলাদেশি হিসেবে উল্লেখ করা হলেও, ডারহাম রিজিওনাল পুলিশের মূল বিজ্ঞপ্তি বা গ্লোবাল নিউজ, সিটি নিউজ, টরন্টোটুডে-এর প্রতিবেদনগুলোতে তার বাংলাদেশি নাগরিকত্ব বা বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ার তথ্য উল্লেখ নেই। একটি কানাডীয় দক্ষিণ এশীয় সংবাদমাধ্যম তাকে শুধু ‘দক্ষিণ এশীয় পুরুষ’ হিসেবে বর্ণনা করেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কানাডা ছাড়তে নারাজ আলবার্টার ৭৭ শতাংশ ভোটার
কানাডা থেকে বিচ্ছিন্ন হওয়ার বিপক্ষে রায় দিয়েছেন দেশটির তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টার অধিকাংশ ভোটার।
কানাডা ছাড়তে নারাজ আলবার্টার ৭৭ শতাংশ ভোটার
কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুনে ৪ জনের মৃত্যু, আশঙ্কাজনক ১৯
কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুনে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ৩৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুনে ৪ জনের মৃত্যু, আশঙ্কাজনক ১৯
কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন
কানাডার অন্যতম ব্যস্ত সামরিক ঘাঁটি হলো আলবার্টার সেনাঘাঁটি। যেখানে আগুনে লেগে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।  স্থানীয় সময় শনিবার রাতে (১৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন কানাডার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, বিকাল ৪টার দিকে ঘাঁটি থেকে তাদের কাছে সহায়তা চাওয়া হয়। আগুন লাগলেও ওই শহরের বাসিন্দাদের সরে যাওয়ার জন্য কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষ সাধারণ মানুষকে এলাকাটি এড়িয়ে চলা, সড়ক খোলা রাখা এবং ওয়াইনরাইটের স্বাস্থ্যকেন্দ্র খুব বেশি প্রয়োজন না হলে না যাওয়ার অনুরোধ করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগুইন্টি এক প্রেস ব্রিফিংয়ে এ নিয়ে বলেন, আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি সেখানে নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হলো এবং কতজন আহত ও নিহত হয়েছেন সেটি স্পষ্ট করেননি ডেভিড ম্যাকগুইন্টি।  তিনি শুধু বলেছেন, আগুনটি সক্রিয় এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। উচ্চ বাতাসের কারণে আগুনটি দ্রুত ছড়াচ্ছে। আলবার্টার প্রাদেশিক রাজধানী এডমন্টন থেকে ২১০ কিলোমিটার দক্ষিণপূর্বাঞ্চলে অবস্থিত ওয়াইনরাইট শহর। সেখানকার সেনাঘাঁটিতে কানাডিয়ান ম্যানুভার ট্রেনিং সেন্টার এবং থার্ড কানাডিয়ান ডিভিশন ট্রেনিং সেন্টার অবস্থিত। এছাড়া এডমন্ডের আর্মি ফিল্ড ফোর্স ইউনিটের ট্রেনিং গ্রাউন্ড হিসেবেও ব্যবহৃত হয় এ ঘাঁটি। প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, গুরুতর ঘটনা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রতিরক্ষামন্ত্রীর মতো তিনিও জানাননি কীভাবে আগুন লেগেছে। সূত্র: দ্য গার্ডিয়ান আরটিভি/এসআর
কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন
পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর আট দিনে ৭৪৬টি আফটারশক
পানামায় গত সপ্তাহে ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬টি আফটারশক রেকর্ড করা হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ভূমিকম্পের কারণে পরিবর্তন ঘটেছে কি না, তা নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। 
পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর আট দিনে ৭৪৬টি আফটারশক
কানাডায় স্কুলে ৮ হত্যায় সহায়তা, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার নারী
কানাডায় স্কুলে হামলা চালিয়ে আটজনকে হত্যার ঘটনায় সহায়তার অভিযোগে যুক্তরাষ্ট্রে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
কানাডায় স্কুলে ৮ হত্যায় সহায়তা, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার নারী
আরও পড়ুন
শিশু যৌন নিপীড়নের মামলা থেকে অব্যাহতি পেলেন হলিউড অভিনেতা টিমোথি
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
কর্নেলে গণধর্ষণকাণ্ডে মুখ খুললেন বিশ্ববিদ্যালয় প্রধান
কর্নেল বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের ঘটনায় সন্তানদের যা শেখাচ্ছেন বাবা-মায়েরা