ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করল প্রতিবেশীসহ ৩ মুসলিম দেশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ এএম
ইরানের তেহরানে হরমুজ প্রণালী সম্পর্কিত একটি বিশালাকার বিলবোর্ডের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকরে জোরালো পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য এবং দেশটির তিন মুসলিম প্রতিবেশী ও আঞ্চলিক অংশীদার তুরস্ক, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের ভূয়সী প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।

রোববার (২৭ সেপ্টেম্বর) আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাজ্যের পাশাপাশি এই তিন মুসলিম দেশের পদক্ষেপকে ধন্যবাদ জানিয়েছেন।

মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট জানান, ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ শুরুর পর ইরানের অর্থনৈতিক ও সামরিক নেটওয়ার্ক বিচ্ছিন্ন করতে বিশ্বজুড়ে মার্কিন কূটনৈতিক প্রতিনিধি দল পাঠানো হয়েছিল। এসব আন্তর্জাতিক প্রচেষ্টা এখন ইতিবাচক ফল দিতে শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের অংশ হিসেবে তুরস্ক ও ওমান তাদের দেশের আকাশসীমায় ইরানি বিমান সংস্থা ‘মাহান এয়ার’-এর ফ্লাইট চলাচল বন্ধ করার ঘোষণা দিয়েছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত ইরানের সব এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি এই দেশগুলোর শীর্ষ বাণিজ্যিক ব্যাংকগুলো ইরানের সঙ্গে যাবতীয় লেনদেন বন্ধ করে দিয়েছে।

স্কট বেসেন্ট বলেন, আন্তর্জাতিক এই সহযোগিতার জন্য চার দেশের সরকারের কাছে ওয়াশিংটন কৃতজ্ঞ। তবে তেহরান যাতে তাদের উগ্রপন্থী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন চালিয়ে যেতে না পারে, তা নিশ্চিত করতে যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যের মিত্রদের সঙ্গে ভবিষ্যতেও এমন পদক্ষেপ অব্যাহত থাকবে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
করোনা মহামারীর পর চালু হওয়া ‘ঘর থেকে কাজ করা’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির সুযোগ নিয়ে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে যুক্তরাজ্যে। লন্ডন কাউন্সিলের এক সরকারি কর্মকর্তা একই সময়ে অন্তত পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা নিয়োগের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
কোকেনসেবী মায়ের দুধ পান করে নবজাতকের মৃত্যু, অতঃপর…
ইংল্যান্ডের কর্নওয়ালে নয় দিন বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় অবহেলার দায় স্বীকার করা বাবা-মাকে আড়াই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে সাজা তিন বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। ফলে তাদের এখনই কারাগারে যেতে হচ্ছে না।
কোকেনসেবী মায়ের দুধ পান করে নবজাতকের মৃত্যু, অতঃপর…
মায়ের মৃত্যুর শোক, রাজপরিবার ছাড়ার পর ডিপ্রেশনে ভুগেছিলেন হ্যারি
ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি জানিয়েছেন, মা প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর দীর্ঘদিন মানসিক কষ্টের মধ্যে ছিলেন তিনি।
মায়ের মৃত্যুর শোক, রাজপরিবার ছাড়ার পর ডিপ্রেশনে ভুগেছিলেন হ্যারি
সমকামী সেজে যুক্তরাজ্যে বাংলাদেশিদের আশ্রয় আবেদন, মিলল চাঞ্চল্যকর তথ্য
মূলত, বাংলাদেশে ফিরে গেলে জীবননাশের ঝুঁকি রয়েছে— এমন মিথ্যা দাবি তুলে বেশ কয়েকজন বাংলাদেশি পুরুষের ভুয়া অ্যাসাইলাম আবেদন তৈরিতে সরাসরি সহায়তা করেছে এক প্রতারক চক্র।
সমকামী সেজে যুক্তরাজ্যে বাংলাদেশিদের আশ্রয় আবেদন, মিলল চাঞ্চল্যকর তথ্য
আরও পড়ুন
ইরানে পরমাণু বোমা ব্যবহার করবেন না ট্রাম্প
বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ডেপুটি স্পিকারের
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, বাড়ছে তেলের দাম