ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

কুমির এড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনা, ফ্লোরিডায় তরুণীর মর্মান্তিক মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ এএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মহাসড়কে উঠে আসা কুমিরকে কেন্দ্র করে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ক্যাসি টেইলর নামে ২০ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। মর্মান্তিক দুর্ঘটনার কয়েক ঘণ্টা পরই স্থানীয় শেরিফ অফিসে বেসামরিক সংশোধন সহকারী হিসেবে তার আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার কথা ছিল।

রোববার মধ্যরাতের কিছুক্ষণ আগে ফ্লোরিডার টাইটাসভিলের কাছে আই-৯৫ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল (এফএইচপি) জানায়, ৫৮ বছর বয়সী এক কানাডীয় নাগরিক মার্সিডিজ গাড়ি চালিয়ে যাওয়ার সময় হঠাৎ মহাসড়কে থাকা একটি কুমিরকে ধাক্কা দেন। তার গাড়ির ঠিক পেছনেই টয়োটা টাকোমা পিকআপ চালিয়ে আসছিলেন ক্যাসি টেইলর।

সামনে দুর্ঘটনায় পড়া মার্সিডিজ গাড়িটিকে এড়াতে গিয়ে ক্যাসি নিয়ন্ত্রণ হারান। তাঁর পিকআপটি মহাসড়কের ওপর উল্টে যায়। তদন্তকারীরা জানান, দুর্ঘটনার সময় ক্যাসি সিটবেল্ট পরা ছিলেন না। ফলে গাড়িটি উল্টে যাওয়ার সময় তিনি ছিটকে সড়কের ওপর পড়ে যান।

এরপর আহত অবস্থায় সড়কে পড়ে থাকা ক্যাসিকে পেছন থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই দুর্ঘটনায় কুমিরটিরও মৃত্যু হয়েছে।

মার্সিডিজের চালক দুর্ঘটনায় অক্ষত থাকেন এবং ঘটনাস্থলেই অবস্থান করেন। তবে ক্যাসিকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া গাড়িটির চালককে এখনো শনাক্ত করা যায়নি। তাকে খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

ক্যাসি টেইলর ছিলেন ইন্ডিয়ান রিভার কাউন্টি শেরিফ অফিসের ডেপুটি স্কট বার্কের মেয়ে। শেরিফ অফিস জানিয়েছে, মাত্র এক মাসের কিছু বেশি সময় আগে তিনি তাদের দলে যোগ দিয়েছিলেন।

তার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মী ও বন্ধুরা। তারা ক্যাসিকে ‘বিশুদ্ধ হৃদয়ের অধিকারী’ একজন চমৎকার তরুণী হিসেবে স্মরণ করছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, বাড়তে পারে ইরানের প্রভাব
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটিগুলো থেকে স্থায়ীভাবে সরে যাচ্ছে মার্কিন বাহিনী।
ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, বাড়তে পারে ইরানের প্রভাব
যুক্তরাষ্ট্রে খাদ্য ও স্বাস্থ্য সহায়তার নিয়মে বড় পরিবর্তন
যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের মানুষদের জন্য গুরুত্বপূর্ণ দুটি সরকারি কর্মসূচি, খাদ্য সহায়তা কর্মসূচি SNAP এবং স্বাস্থ্যসেবা কর্মসূচি Medicaid-এর নিয়মে বড় পরিবর্তন আসছে।
যুক্তরাষ্ট্রে খাদ্য ও স্বাস্থ্য সহায়তার নিয়মে বড় পরিবর্তন
নিউইয়র্কবাসীদের পুষ্টিকর খাবার সহায়তা দিচ্ছে উইক, আবেদন করবেন যেভাবে 
যুক্তরাষ্ট্রের যুত্কত সিটিতে বসবাসরত যোগ্য বাংলাদেশি পরিবারগুলো শিশুদের খাবার, নির্দিষ্ট ধরনের ইনফ্যান্ট ফর্মুলা ও অন্যান্য পুষ্টিকর খাবার কিনতে উইক কর্মসূচির সহায়তা পেতে পারে।
নিউইয়র্কবাসীদের পুষ্টিকর খাবার সহায়তা দিচ্ছে উইক, আবেদন করবেন যেভাবে 
ক্যালিফোর্নিয়ার ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো মুসলিমদের প্রধান দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা।
ক্যালিফোর্নিয়ার ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা, বিশ্ববিদ্যালয় বাছাই থেকে ভিসা ইন্টারভিউ—যেভাবে প্রস্তুতি নেবেন
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন অনেক বাংলাদেশি শিক্ষার্থী। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পাশাপাশি স্টুডেন্ট ভিসার জন্যও ধাপে ধাপে প্রস্তুতি নিতে হয়।
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা, বিশ্ববিদ্যালয় বাছাই থেকে ভিসা ইন্টারভিউ—যেভাবে প্রস্তুতি নেবেন
আরও পড়ুন
কচুরিপানা খাওয়ার সময় গাভীর ওপর কুমিরের হামলা, আতঙ্কে স্থানীয়রা
লোকালয়ে কীভাবে এল কুমির জানে না কেউ, খুঁজছে বন বিভাগ
বলেশ্বর নদে হঠাৎ দেখা মিলল কুমিরের, আতঙ্কে স্থানীয়রা
ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলো ইসরায়েলি আদালত