ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

বিয়ের পথে দুর্ঘটনা, হাসপাতালের বিছানাতেই বিয়ে

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

বিয়ের পিঁড়িতে বসার আর মাত্র ১৫ মিনিট বাকি। বর সুসজ্জিত গাড়িতে চড়ে যাচ্ছিলেন বিয়ের ভেন্যুর দিকে। কিন্তু পথের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা বদলে দিল পুরো পরিকল্পনা। তবে শরীরের হাড় ভেঙে গুরুতর আহত হলেও বিয়ে পিছিয়ে দেননি বর। হাসপাতালের বিছানায় শুয়েই কনের সঙ্গে সারলেন জীবনের অন্যতম সেরা আনুষ্ঠানিকতা।

ঘটনাটি ঘটেছে ফ্লোরিডার আলটামন্টে স্প্রিংস এলাকায়। বর কাপরি ডিরামাস নিজ বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় একটি ট্রাফিক সিগন্যালে সিগন্যাল মেনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়িকে সামনাসামনি সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় ডিরামাসের দুই হাত, পাঁজরের হাড় ও চোয়াল ভেঙে যায়। এতে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয় তার হাঁটুতেও। সংকটাপন্ন অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে অরল্যান্ডো রিজিওনাল মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। খবর পেয়ে হবু বরকে দেখতে হাসপাতালে ছুটে যান কনে টায়াসিয়া থমাস ও তাঁর স্বজনেরা।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা বরের শারীরিক অবস্থা স্থিতিশীল ঘোষণা করলে দুজনেই সিদ্ধান্ত নেন বিয়ে না পেছানোর। সেদিন সন্ধ্যায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। হাসপাতালের বিছানায় শুয়েই বর-কনে পরস্পরের হাত ধরেন। বরের দাদা এই বিয়ের ধর্মীয় আচার পরিচালনা করে তাদের স্বামী-স্ত্রী হিসেবে ঘোষণা দেন।

ভয়াবহ সেই সময়ের স্মৃতিচারণ করে কনে থমাস বলেন, দুর্ঘটনায় হবু স্বামীকে হারানোর আশঙ্কায় তিনি চরম আতঙ্কিত হয়ে পড়েছিলেন। অন্যদিকে বর ডিরামাস জানান, দুর্ঘটনার আকস্মিকতায় তিনি মানসিকভাবে বেশ বিভ্রান্ত হয়ে পড়েছিলেন।

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও নবদম্পতির সামনে এখন চরম আর্থিক সংকট। মধুচন্দ্রিমার বদলে এখন তাদের লড়াই করতে হচ্ছে চিকিৎসার বিশাল খরচ, দুর্ঘটনাকবলিত গাড়ির ক্ষতিপূরণ ও দৈনন্দিন জীবনের ব্যয়ভার সামলাতে। পরিবারটির সহায়তায় এরই মধ্যে একটি অনলাইন তহবিল সংগ্রহের কার্যক্রম চালু করা হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুই মাথাওয়ালা বিরল কচ্ছপছানা, নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে দুটি মাথাবিশিষ্ট বিরল এক কচ্ছপছানার সন্ধান পাওয়া গেছে। ‘ডায়মন্ডব্যাক টেরাপিন’ প্রজাতির এই কচ্ছপটির জন্মগত শারীরিক অস্বাভাবিকতা বন্য প্রাণী বিশেষজ্ঞদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। বর্তমানে কচ্ছপছানাটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বন্য প্রাণী সেবাকেন্দ্রের কর্মীরা।
দুই মাথাওয়ালা বিরল কচ্ছপছানা, নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা
জিপসি রোজের সঙ্গী কেন উরকারের মৃত্যু, ময়নাতদন্তে নতুন তথ্য
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে নিজ বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে জিপসি রোজ ব্ল্যানচার্ডের সঙ্গী কেন উরকারকে।
জিপসি রোজের সঙ্গী কেন উরকারের মৃত্যু, ময়নাতদন্তে নতুন তথ্য
ওহাইওতে ৩৪ বছর পর ধর্ষক শনাক্ত, তবু মামলা করা গেল না
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে ধর্ষণের ৩৪ বছর পর অপরাধীকে শনাক্ত করেও তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করতে পারেনি পুলিশ।
ওহাইওতে ৩৪ বছর পর ধর্ষক শনাক্ত, তবু মামলা করা গেল না
অ্যামাজনের গ্রাহকদের মিলতে পারে ২০০ ডলার পর্যন্ত ফেরত
অ্যামাজনের প্রাইম সেবার কিছু গ্রাহককে এবার সর্বোচ্চ ২০০ ডলার পর্যন্ত অর্থ ফেরত দেওয়া হবে।
অ্যামাজনের গ্রাহকদের মিলতে পারে ২০০ ডলার পর্যন্ত ফেরত
অর্থসমন্বয়-মাইলেজ মিলিয়ে বিমানের টিকিট কেনার সুযোগ
বিমানের টিকিট কিনতে এবার অর্থসমন্বয় (mix cash) ও মাইলেজ (airline miles) একসঙ্গে ব্যবহারের সুযোগ দিচ্ছে আমেরিকান এয়ারলাইনস।
অর্থসমন্বয়-মাইলেজ মিলিয়ে বিমানের টিকিট কেনার সুযোগ
আরও পড়ুন
আইসক্রিমে পেরেক গিলে গুরুতর অসুস্থ নারী, পেলেন ১৪ মিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণ 
শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ, ফ্লোরিডায় সাবেক পুলিশ কর্মকর্তা বরখাস্ত