ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ভারত ও চীনের ওপর ১০০% শুল্ক আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১১:২৮ এএম
ছবি: সংগৃহীত

ভারত ও চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি থাকা একটি বিতর্কিত আইনের প্রয়োগ আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘জাতীয় স্বার্থের’ কথা উল্লেখ করে এক নির্বাহী আদেশের মাধ্যমে তা মওকুফ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে ট্রাম্প ‘লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামক একটি বিলে স্বাক্ষর করেছিলেন। এই আইনের অধীন রাশিয়ার তেল কেনা শীর্ষ ৫টি দেশ—ভারত, চীন, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও আজারবাইজান থেকে আমদানিকৃত পণ্যের ওপর শতভাগ শুল্ক আরোপের জন্য ৩০ দিনের সময় দেওয়া হয়েছিল, যার মেয়াদ ১৮ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল। তবে ১৮ অক্টোবরের ঠিক এক দিন আগে শুক্রবার (১৬ অক্টোবর) রাতে নির্বাহী আদেশের মাধ্যমে ট্রাম্প তা মওকুফ করেন।

তবে এই স্থগিতাদেশ সাময়িক, ট্রাম্প চাইলে পরবর্তীতে আবার শুল্ক আরোপ করতে পারবেন।

মার্কিন এই ছাড়ের ফলে আপাতত শতভাগ শুল্কের বোঝা থেকে বেঁচে গেল ভারত।

এর আগে, গত মাসে ভারত জানিয়েছিল, দেশের ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যা যা প্রয়োজন তা করা হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ভারত তুলে ধরেছিল যে, এই ধরনের শুল্ক আরোপ কেবল দ্বিপক্ষীয় সম্পর্কের ওপরই নয়, আন্তর্জাতিক জ্বালানি বাজারের ওপরও চরম ক্ষতিকর প্রভাব ফেলবে।

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প সম্প্রতি রাশিয়ার প্রতি ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন। এ ছাড়া ইউক্রেনের জন্য শতভাগ শুল্কের কঠোর আইন তৈরি করা হলেও ট্রাম্প তা প্রয়োগে অনাগ্রহ দেখাচ্ছেন। এমনকি সম্প্রতি যুক্তরাষ্ট্রে ডিজেল সরবরাহের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি নতুন চুক্তিও সম্পন্ন করেছে ট্রাম্প প্রশাসন, যার অধীনে প্রথম দফাতেই ৩ লাখ টন ডিজেল পাবে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার এই ডিজেল চুক্তির তীব্র সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি একে একটি ‘দুর্বল সিদ্ধান্ত’ বলে আখ্যা দেন।

অন্যদিকে, ট্রাম্প পাল্টাজবাব দিয়ে বলেছেন যে, যুদ্ধ শেষ করে একটি সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছেন জেলেনস্কি, তাই এখন ইউক্রেনের একজন নতুন প্রেসিডেন্ট বা নেতা বেছে নেওয়ার সময় এসেছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টেক্সাসে প্রতিবেশীকে হত্যায় দণ্ডিত সাবেক পুলিশ কর্মকর্তা ৭ বছরেই মুক্ত
যুক্তরাষ্ট্রের টেক্সাসে নিজের বাসা ভেবে ভুল করে প্রতিবেশীর অ্যাপার্টমেন্টে ঢুকে তাকে গুলি করে হত্যার ঘটনায় দণ্ডিত সাবেক পুলিশ কর্মকর্তা অ্যাম্বার গাইগার প্যারোলে মুক্তি পেয়েছেন।
টেক্সাসে প্রতিবেশীকে হত্যায় দণ্ডিত সাবেক পুলিশ কর্মকর্তা ৭ বছরেই মুক্ত
‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গাত্মক মন্তব্য
মুসলিম বিশ্বের বহুল পরিচিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে কারও নাম মনে না থাকলে ‘মোহাম্মদ’ বলে ডাকলেই চলে।
‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গাত্মক মন্তব্য
শিশু যৌন নিপীড়নের মামলা থেকে অব্যাহতি পেলেন হলিউড অভিনেতা টিমোথি
যুক্তরাষ্ট্রের ‘দ্য ওয়েস্ট উইং’ ধারাবাহিকের হলিউড অভিনেতা ও পরিচালক টিমোথি বাসফিল্ডের বিরুদ্ধে শিশু যৌন নিপীড়নের অভিযোগে করা মামলা খারিজ করেছেন আদালত। 
শিশু যৌন নিপীড়নের মামলা থেকে অব্যাহতি পেলেন হলিউড অভিনেতা টিমোথি
মিশিগানে মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ। দীর্ঘ আইনি লড়াই শেষে বাদ পড়া ৩৭টি অনুপস্থিত ব্যালট গণনার পর ১২ ভোটে জয় পেয়েছেন তিনি। 
মিশিগানে মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ
ফিলাডেলফিয়ায় কবুতর দেখতে পর্যটকদের ভিড়, ৯০ মিনিটের ব্যতিক্রমী ভ্রমণ
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে পর্যটকদের কাছে জনপ্রিয় দর্শনীয় স্থান বলতে এত দিন ছিল স্বাধীনতার ঘণ্টা, স্বাধীনতা হল ও বিখ্যাত রকি সিঁড়ি।
ফিলাডেলফিয়ায় কবুতর দেখতে পর্যটকদের ভিড়, ৯০ মিনিটের ব্যতিক্রমী ভ্রমণ
আরও পড়ুন
সরকারের পতন চাই, তবে বাংলাদেশ-নেপালের মতো নয়: প্রকাশ রাজ
বিশ্ব কারিগরি শিক্ষা সম্মেলনে বাংলাদেশের রূপকল্প তুলে ধরলেন শিক্ষামন্ত্রী
ভারত থেকে ১৮ নতুন রেলকোচ পৌঁছাল বাংলাদেশে
বিরোধীরা ‘বাংলাদেশের আদলে’ শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছে: রাজনাথ সিং