ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনাকে সতর্ক করল আলজেরিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ১২:৩৩ পিএম
নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনাকে সতর্ক করল আলজেরিয়া। ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেছিল আর্জেন্টিনা। এবার বিশ্বকাপ শুরুর আগে আলবিসেলেস্তেদের সতর্ক করল আলজেরিয়া। বিশ্বকাপের আগে প্রীতি শক্তিশালী নেদারল্যান্ডসকে হারিয়েছে তারা।

বুধবার (৩ জুন) রাতে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ডাচদের ১-০ গোলে হারিয়ে বড় চমক উপহার দিয়েছে আলজেরিয়া। রটারডামের বিখ্যাত ডি কুইপ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জয়ের নায়ক ছিলেন উইঙ্গার আনিস হাজ মুসা।

ডাচ ক্লাব ফেইনুর্দের হয়ে খেলা এই ফুটবলার ম্যাচের ৮৬তম মিনিটে ডান প্রান্ত থেকে ভেতরে ঢুকে দূরের কর্নারে দুর্দান্ত শটে বল জালে জড়ান। এটি ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল।

নিজের ক্লাবের মাঠে করা এই গোল আলজেরিয়াকে মূল্যবান জয় এনে দেয় এবং বিশ্বকাপের আগে দলের আত্মবিশ্বাসও বাড়িয়ে দেয়। ম্যাচজুড়ে বিপুল সংখ্যক আলজেরিয়ান সমর্থকের উচ্ছ্বসিত সমর্থন পেয়েছিল দলটি।

আরও পড়ুন

অন্যদিকে, ঘরের মাঠে বিদায়ী ম্যাচে হেরে হতাশ নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ফন ডাইক। ম্যাচ শেষে তিনি বলেন, বিদায়ী ম্যাচে এমন ফল কেউ চায় না। আমরা অন্তত ২-০ গোলে এগিয়ে থাকতে পারতাম। আশা করি দ্রুতই আমাদের গোল করার ধার ফিরে আসবে।

বিশ্বকাপের আগে আগামী সোমবার উজবেকিস্তানের বিপক্ষে নিউইয়র্কে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে নেদারল্যান্ডস। এরপর দলটি তাদের বেস ক্যাম্প কানসাস সিটিতে যাবে। গ্রুপ ‘এফ’-এ তাদের প্রথম ম্যাচ ১৪ জুন জাপানের বিপক্ষে ডালাসে।

অন্যদিকে আলজেরিয়া গ্রুপ ‘জে’-তে ১৬ জুন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে। তার আগে আগামী সপ্তাহে বলিভিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাইম ম্যাগাজিনের ১০০ তরুণের তালিকায় ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী
ভারতীয় ক্রিকেটের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী জায়গা করে নিয়েছেন বিশ্বখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিনের ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায়।
টাইম ম্যাগাজিনের ১০০ তরুণের তালিকায় ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী
চার দেশে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন লোকেশ রাহুল
টেস্ট ক্রিকেটে বিরল এক কীর্তি গড়েছেন ভারতের তারকা ওপেনার লোকেশ রাহুল। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া চারটি ‘সেনা’ দেশে টেস্ট সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ওপেনার হয়েছেন তিনি।
চার দেশে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন লোকেশ রাহুল
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বিসিবি
২০২৭ এশিয়া কাপের আগে দেশের মাটিতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বিসিবি
কামিন্সের অধিনায়কত্ব কেড়ে নিলে খেলা ছাড়ার কথা ভাববেন হ্যাজলউড!
অস্ট্রেলিয়ার ক্রিকেটে স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে চলমান বিতর্কে এবার প্যাট কামিন্সের পাশে দাঁড়ালেন জশ হ্যাজলউড। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ককে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলে নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়েও নতুন করে ভাবতে হবে বলে জানিয়েছেন এই পেসার।
কামিন্সের অধিনায়কত্ব কেড়ে নিলে খেলা ছাড়ার কথা ভাববেন হ্যাজলউড!
বার্সেলোনা-ব্রাজিলের টানাপোড়েনে ক্ষুব্ধ রাফিনিয়া, নীরবতা ভাঙার সিদ্ধান্ত
বার্সেলোনা ও ব্রাজিল জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন নিয়ে দুই দেশের সমালোচনার মুখে পড়েছেন রাফিনিয়া। ক্লাব ও জাতীয় দলের স্বার্থের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করেও দুই পক্ষের কাছ থেকেই সমালোচনা শুনতে হচ্ছে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।
বার্সেলোনা-ব্রাজিলের টানাপোড়েনে ক্ষুব্ধ রাফিনিয়া, নীরবতা ভাঙার সিদ্ধান্ত
আরও পড়ুন
মেসির উত্তরসূরি হিসেবে যাকে বেছে নিলেন মা কুচ্চিত্তিনি
মেসির ১০ নম্বর জার্সি নিয়ে যা বললেন নিকো পাজ
আর্জেন্টিনার গোলপোস্টে মার্তিনেজের নতুন ইতিহাস
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা