ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবসর নিয়ে মুখ খুললেন পর্তুগিজ মহাতারকা রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৯:০৪ এএম
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে শিরোপা জয়ের স্বপ্ন নিয়েই মাঠে নেমেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে সেই স্বপ্ন আর পূরণ হলো না। রাউন্ড অব সিক্সটিনে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। ফলে টানা ষষ্ঠ বিশ্বকাপ খেলেও শিরোপার স্বাদ পাওয়া হলো না পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকার।

বিশ্বকাপ থেকে বিদায়ের পরই নতুন করে শুরু হয়েছে আলোচনা এটাই কি ছিল জাতীয় দলের জার্সিতে রোনালদোর শেষ ম্যাচ?

তবে অবসর নিয়ে এখনই কোনো চূড়ান্ত ঘোষণা দিতে রাজি নন রোনালদো। ম্যাচ শেষে তিনি বলেন, আমি কখনো আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিই না। এখন এটা গুরুত্বপূর্ণ নয় যে আমি খেলা চালিয়ে যাব কি না। আগামীকাল আমি আজকের মতোই পরিষ্কার বিবেক নিয়ে ঘুম থেকে উঠব।

অবসরের সময় নিয়ে প্রশ্ন করা হলে তিনি আরও বলেন, একদিন সেই দিনটা আসবে। তবে আমি হাজার ভাগ পরিষ্কার বিবেক নিয়েই বিদায় নেব। কারণ আমি ফুটবলের জন্য সবকিছু উজাড় করে দিয়েছি। আমার আর কিছু প্রমাণ করার নেই। আমি ফুটবল খেলি শুধুই ভালোবাসার জন্য। প্রতিটি দিন উপভোগ করতে হয়। আর আমি এই বিশ্বকাপে তিনটি গোল করেছি। খারাপ করিনি, তাই না?

বিশ্বকাপ শুরুর আগেই রোনালদো ইঙ্গিত দিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপই হতে পারে তার শেষ বিশ্বকাপ। স্পেনের বিপক্ষে হারের পর মাঠ ছাড়ার সময় তার চোখে জলও দেখা যায়, যা অনেকের মতে বিশ্বকাপের মঞ্চে তার শেষ অধ্যায়ের আবেগঘন মুহূর্ত।

বর্তমানে রোনালদোর বয়স ৪১ বছর। ২০৩০ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার সময় তার বয়স হবে ৪৫। এত বেশি বয়সে একজন ফরোয়ার্ড হিসেবে বিশ্বকাপ খেলা অত্যন্ত কঠিন। বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে খেলার রেকর্ডটি মিশরের গোলরক্ষক এসসাম এল হাদারির, যিনি ৪৫ বছর ১৬১ দিন বয়সে মাঠে নেমেছিলেন। তবে গোলরক্ষক ও ফরোয়ার্ডের শারীরিক চাহিদার পার্থক্যের কারণে সেই তুলনা সহজ নয়।

তবে ২০৩০ বিশ্বকাপের অন্যতম সহ-আয়োজক হবে পর্তুগাল। তাই রোনালদো যদি ততদিন পর্যন্ত পেশাদার ফুটবল চালিয়ে যান এবং নিজেকে ফিট রাখতে পারেন, তাহলে তাকে পুরোপুরি উড়িয়ে দেওয়ার সুযোগও নেই।

ক্লাব ফুটবলে রোনালদোর আল নাসরের সঙ্গে চুক্তি রয়েছে ২০২৭ সাল পর্যন্ত। ফলে আগামী মৌসুমগুলোতে তাকে সৌদি প্রো লিগে দেখা যাবে। এরপর তিনি অবসর নেবেন, নাকি আরও কিছুদিন খেলবেন সেটি এখনো নিশ্চিত নয়।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে পিয়ার্স মরগ্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন, তিনি শিগগিরই ফুটবল থেকে অবসর নেবেন। যদিও সেই শিগগিরই ঠিক কবে, তা এখনও পরিষ্কার নয়।

আরও পড়ুন

সবকিছু বিবেচনায় নিয়ে ফুটবলবিশ্বের অনেকেরই ধারণা, ২০২৬ বিশ্বকাপই ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ। তবে আনুষ্ঠানিকভাবে বুট জোড়া তুলে না রাখা পর্যন্ত ২০৩০ বিশ্বকাপে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা পুরোপুরি নাকচও করা যাচ্ছে না।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বিসিবি
২০২৭ এশিয়া কাপের আগে দেশের মাটিতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বিসিবি
কামিন্সের অধিনায়কত্ব কেড়ে নিলে খেলা ছাড়ার কথা ভাববেন হ্যাজলউড!
অস্ট্রেলিয়ার ক্রিকেটে স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে চলমান বিতর্কে এবার প্যাট কামিন্সের পাশে দাঁড়ালেন জশ হ্যাজলউড। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ককে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলে নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়েও নতুন করে ভাবতে হবে বলে জানিয়েছেন এই পেসার।
কামিন্সের অধিনায়কত্ব কেড়ে নিলে খেলা ছাড়ার কথা ভাববেন হ্যাজলউড!
বার্সেলোনা-ব্রাজিলের টানাপোড়েনে ক্ষুব্ধ রাফিনিয়া, নীরবতা ভাঙার সিদ্ধান্ত
বার্সেলোনা ও ব্রাজিল জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন নিয়ে দুই দেশের সমালোচনার মুখে পড়েছেন রাফিনিয়া। ক্লাব ও জাতীয় দলের স্বার্থের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করেও দুই পক্ষের কাছ থেকেই সমালোচনা শুনতে হচ্ছে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।
বার্সেলোনা-ব্রাজিলের টানাপোড়েনে ক্ষুব্ধ রাফিনিয়া, নীরবতা ভাঙার সিদ্ধান্ত
এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুই পুরস্কার জিতল বাফুফে
থাইল্যান্ডের ব্যাংককে শনিবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠানে গ্রাসরুটস ফুটবলে সিলভার ক্যাটাগরিসহ ‘মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’ রুবি ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 
এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুই পুরস্কার জিতল বাফুফে
রোনালদোর পেনাল্টি মিস, আল আহলির কাছে হারল আল নাসর
ক্যারিয়ারের ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে আরও এক ধাপ এগোলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পর্তুগিজ এই মহাতারকার পেনাল্টি মিসের রাতে সৌদি প্রো লিগের প্রতিদ্বন্দ্বী আল আহলির কাছে ৩-১ গোলে হেরেছে আল নাসর।
রোনালদোর পেনাল্টি মিস, আল আহলির কাছে হারল আল নাসর
আরও পড়ুন
মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারের স্বাদ পেলো আর্জেন্টিনা
যে কারণে কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেল ওমান
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!