ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

স্পেনের জয়ে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৬:৫৯ পিএম
মিয়া খলিফা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে স্পেনের শিরোপা জয়ের সঙ্গে বড় অঙ্কের অর্থ জিতেছেন সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় ব্যক্তিত্ব মিয়া খলিফা। স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের পক্ষে করা বাজি থেকে তিনি মোট ১৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় ২০ কোটি ৩৭ লাখ টাকা) ফেরত পেয়েছেন।

রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি গ্যালারি থেকে উপভোগ করেন ৩৩ বছর বয়সী মিয়া খলিফা। এ সময় তার গায়ে ছিল স্পেনের তরুণ ফুটবলার লামিনে ইয়ামালের জার্সি। ম্যাচ শেষে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বাজির একটি স্ক্রিনশটও প্রকাশ করেন।

প্রতিবেদন অনুযায়ী, ১.৬৫ অডসে তিনি ১০ লাখ (১ মিলিয়ন) মার্কিন ডলার বাজি ধরেছিলেন। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে স্পেন ১-০ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতায় তার বাজি সফল হয়। ফলে তিনি মোট ১৬ লাখ ৫০ হাজার ডলার ফেরত পান। অর্থাৎ, মূল বাজির অর্থ বাদ দিলে তার নিট লাভ দাঁড়ায় প্রায় ৬ লাখ ৫০ হাজার ডলার (প্রায় ৮ কোটি ২ লাখ ৫৭ হাজার টাকা)।

জয়ের পর মিয়া খলিফা সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতা করে লেখেন, বিশ্বাস রেখেছি, আর বড় জয় পেয়েছি। আমার ‘নিজের দেশ’ স্পেনকে নিয়ে আমি ভীষণ গর্বিত, যদিও আমার শরীরে এক ফোঁটা স্প্যানিশ রক্তও নেই।

তার প্রকাশ করা পোস্টে ১০ লাখ ডলারের বাজি এবং সম্ভাব্য ১৬ লাখ ৫০ হাজার ডলার ফেরতের স্ক্রিনশটের পাশাপাশি স্টেডিয়ামে উপস্থিতি ও উদযাপনের কয়েকটি ছবিও দেখা যায়।

বিশ্বকাপের সেমিফাইনালের সময়ও আর্জেন্টিনার বিপক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন মিয়া খলিফা। প্রথমে তিনি স্পেনের জার্সি পরে একটি ছবি প্রকাশ করেন। পরে জার্সিটি খুলে ভেতরে থাকা প্যারিস-থিমের একটি টপ দেখিয়ে ইঙ্গিত দেন, আর্জেন্টিনার বিপক্ষে যে দল খেলবে, তিনি সেই দলকেই সমর্থন করবেন।

আরও পড়ুন

সে সময় তিনি লিখেছিলেন, আজ আর্জেন্টিনার বিপক্ষে যে দলই খেলুক না কেন, আমি তাদেরই সমর্থন করার জন্য প্রস্তুত ছিলাম।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে মিয়া খলিফার বিশাল অনুসারী রয়েছে। বর্তমানে তিনি সাবস্ক্রিপশনভিত্তিক কনটেন্ট তৈরি ছাড়াও খেলাধুলা ও বিনোদনভিত্তিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।

সূত্র: আনন্দবাজার

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৫ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল স্পেন
বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই জয়ের ধারায় ফিরেছে স্পেন। নেশন্স লিগের রোমাঞ্চকর ম্যাচে ওয়েম্বলিতে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে লা রোহা।
৫ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল স্পেন
ক্রিকেটারদের জন্য মসজিদ নির্মাণ করছে বিসিবি
ক্রিকেটারদের নামাজ আদায়ের সুবিধার্থে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন বিসিবি প্রাঙ্গণে মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রিকেটারদের জন্য মসজিদ নির্মাণ করছে বিসিবি
নাতনির সঙ্গে ৭০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক
বয়স যে কেবলই একটি সংখ্যা, সেটিই যেন নতুন করে প্রমাণ করলেন চিলির ইভোনে ভিলদোসোলা। ৭০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন এই প্রবীণ ব্যাটার।
নাতনির সঙ্গে ৭০ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক
নরওয়ে-পর্তুগালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
নরওয়ে-পর্তুগালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ইতোফুসার সাক্ষাৎকার / ‘আমি বাংলা জানি না, সতীর্থরা আমাকে বোঝাতে ইশারা-ইঙ্গিত ব্যবহার করে’
বাংলাদেশের হয়ে মাঠে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হয়ে খেলেছেন এই উইঙ্গার। লাল-সবুজ জার্সি তে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলায় কথা না বলতে পারলেও ইংরেজী ও ইশারার মাধ্যমের সতীর্থদের থেকে বিভিন্ন পরামর্শ নেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অজানা অনেক কিছু জানিয়েছেন ২২ বছর বয়সী ফুটবলার। প্রশ্ন: গতকাল জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হয়েছে, নিজেকে কিভাবে মূল্যায়ন করবেন? শুকি ইতোফুসা: ছোটবেলা থেকেই জাতীয় দলের জার্সি পরা এবং সেই জার্সিতে মাঠে খেলা আমার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন বাস্তবে পরিণত করতে পেরে আমি খুবই আনন্দিত। গতকালের ম্যাচের পারফরম্যান্স নিয়ে বললে, এখনও কিছু জায়গায় আমার উন্নতি করার প্রয়োজন আছে।  আমি আমার ফিটনেস ও কন্ডিশন আরও উন্নত করতে কঠোর পরিশ্রম করতে চাই। পাশাপাশি গোল করা বা অ্যাসিস্ট করার মাধ্যমে দলের জন্য আরও বেশি অবদান রাখতে চাই। প্রশ্ন: ভেবেছিলেন প্রথম ম্যাচেই লাল সবুজ জার্সি পড়ে মাঠে নামা হবে? শুকি ইতোফুসা: আমি আসলে কখনও এভাবে ভাবিনি, যে আমার অভিষেক হয়ে যাবে গতকাল, তবে আমি প্রস্তুত ছিলাম দেশের জন্য লড়তে। লাল-সবুজ জার্সিতে খেলে উচ্ছ্বসিত শুকি, চান গোল করতে প্রশ্ন: আপনার সতীর্থরা জাপানিজ বলতে পারে না, তাদের সঙ্গে কীভাবে কমিউনিকেশন করেন? শুকি ইতোফুসা: আমি জানি যে তারা জাপানিজ বলতে পারে না। তবে আমার সতীর্থরা ইংরেজি বা সহজ কিছু ইশারা-ইঙ্গিত ব্যবহার করে, যতটুকু আমি বুঝতে পারি। এছাড়াও, কিছু সতীর্থ সবসময় আমার খেয়াল রাখে এবং আমার সঙ্গে কথা বলে। তাই এখন আমি মোটামুটি একটা পর্যায় পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি। সময়টা খুব উপভোগও করছি, কোনও সমস্যা হচ্ছে না। প্রশ্ন: দীর্ঘ সময় পরিবার থেকে দূরে আছেন, তাদের মিস করেন? এবার তো মনে হয় সবচেয়ে বেশি সময় পরিবার থেকে দূরে? শুকি ইতোফুসা: বাংলাদেশের হয়ে খেলা, একজন ফুটবলার হিসেবে আমার স্বপ্ন, আবার এটা আমার পরিবারেরও স্বপ্ন। পরিবার থেকে দূরে থেকে আমি যদি সফল হতে পারি, তাহলে সেটা আমার পরিবার এবং আরও অনেক মানুষের জন্য আনন্দ বয়ে আনে। তাই আমি মনে করি, পরিবার থেকে দূরে থাকাটা কোনও সমস্যা নয়। প্রশ্ন: বাসায় কেউ বাংলায় কথা বলে? শুকি ইতোফুসা: শুধু আমার বাবা বাসায় বাংলায় কথা ভলে। বাসায় বাকী সদস্যরা, মানে আমরা জাপানিজ ভাষাতেই কথা বলি। আরটিভি/এসআর
‘আমি বাংলা জানি না, সতীর্থরা আমাকে বোঝাতে ইশারা-ইঙ্গিত ব্যবহার করে’
আরও পড়ুন
বিশেষ জার্সিতে মেসির বিদায়
প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে আর্জেন্টিনার সোনা হাতছাড়া
ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়?
স্কালোনিকে নিয়ে বড় সিদ্ধান্তের পথে আর্জেন্টিনা