ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

অক্টোবরে কলকাতায় ম্যাচ খেলবে ব্রাজিল, প্রতিপক্ষকে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১১:১১ এএম
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয় ব্রাজিল। ছবি: এএফপি

শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। এরপরই ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে পরিকল্পনা সাজাতে শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এ পরিকল্পনার অংশ হিসেবে অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচের পাশাপাশি ভারতের কলকাতায়ও একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের উদ্যোগ নিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী অক্টোবরের শুরুতেই কলকাতার মাঠে দেখা যেতে পারে সেলেসাওদের। সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইএসপিএন।

প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিতব্য প্রথম ‘ফিফা সুপার ডেট’-এ ব্রাজিল তিনটি প্রীতি ম্যাচ খেলবে। এর মধ্যে দুটি ম্যাচের সূচি ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।

আরও পড়ুন

এই দুটি ম্যাচের পর অক্টোবরের শুরুতে ভারতের কলকাতায় আরও একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে সিবিএফ। এ নিয়ে আয়োজকদের সঙ্গে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে ম্যাচটি কলকাতায় হওয়ার সম্ভাবনা জোরালো হলেও ব্রাজিলের প্রতিপক্ষ কোন দল হবে, তা এখনো নিশ্চিত করা হয়নি।

সিবিএফের এই উদ্যোগের পেছনে রয়েছে এশিয়ায়, বিশেষ করে ভারত ও পার্শ্ববর্তী অঞ্চলে ব্রাজিলের বিপুল জনপ্রিয়তা। ২০২৬ বিশ্বকাপ চলাকালে ভারতজুড়ে হাজারো ব্রাজিল সমর্থকের উপস্থিতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হলুদ-সবুজ জার্সিধারী ভক্তদের ছবি সংস্থাটির নজর কেড়েছে।

এ কারণেই দক্ষিণ এশিয়ার সমর্থকদের সামনে জাতীয় দলকে খেলানোর পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানা গেছে। বর্তমানে চুক্তির কয়েকটি আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই ম্যাচটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

ব্রাজিলের এই সফর নতুন চালু হওয়া ‘ফিফা সুপার ডেট’ ক্যালেন্ডারের অংশ। ১৬ দিনব্যাপী এই আন্তর্জাতিক উইন্ডোতে প্রতিটি জাতীয় দল সর্বোচ্চ চারটি ম্যাচ অফিসিয়াল কিংবা প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাবে।

এর মাধ্যমে বিভিন্ন মহাদেশে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন এবং বাণিজ্যিক কার্যক্রম আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে মনে করছে ফিফা।

এদিকে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানিয়েছে সিবিএফ। সংস্থাটি বলছে, ২০২৭ সাল থেকে ব্রাজিলের ভেতরেই আরও বেশি প্রীতি ম্যাচ আয়োজন করা হবে। বিশেষ করে যেসব শহরে জাতীয় দলের ম্যাচ খুব কম হয়, সেসব অঞ্চলেও ব্রাজিলকে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে দেশের বিভিন্ন প্রান্তের সমর্থকেরাও কাছ থেকে জাতীয় দলকে দেখার সুযোগ পান।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পেলে ও ম্যারাডোনা কেন কখনও ব্যালন ডি’অর জেতেননি
বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের জন্য। সোমবার (২৬ অক্টোবর) লন্ডন প্যালাডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের সেরা ফুটবলারদের সম্মানিত করা হবে।
পেলে ও ম্যারাডোনা কেন কখনও ব্যালন ডি’অর জেতেননি
এবার স্প্যানিশ ‘নোবেল’ জিতলেন মেসি
ফুটবল মাঠে অসামান্য সাফল্যের স্বীকৃতি আগেই পেয়েছেন লিওনেল মেসি। এবার স্পেনের অন্যতম মর্যাদাপূর্ণ ক্রীড়া সম্মাননা ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ জিতলেন আর্জেন্টাইন এই ফুটবল কিংবদন্তি।
এবার স্প্যানিশ ‘নোবেল’ জিতলেন মেসি
যে কারণে ম্যাচসেরার পুরস্কার নিলেন না রোনালদো
সৌদি প্রো লিগে আল ফয়সালির বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে আল নাসর। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি ব্যতিক্রমী এক কাণ্ড ঘটিয়ে আলোচনায় এসেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।
যে কারণে ম্যাচসেরার পুরস্কার নিলেন না রোনালদো
মাঠ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে হাসপাতালে বায়ার্ন কোচ
বায়ার্ন মিউনিখের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানিকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার খবর পাওয়া গেছে। গত এক সপ্তাহ ধরে তীব্র ভাইরাল সংক্রমণে ভুগছেন ৪০ বছর বয়সী এই বেলজিয়ান কোচ।
মাঠ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে হাসপাতালে বায়ার্ন কোচ
হাজার গোলের মাইলফলক ছোঁয়ার আরও কাছে রোনালদো
ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক ছোঁয়ার আরও কাছে পৌঁছে গেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। আল ফয়সালির বিপক্ষে গোল করে নিজের ক্যারিয়ার গোলসংখ্যা ৯৮২-তে নিয়ে গেছেন আল নাসরের পর্তুগিজ অধিনায়ক।
হাজার গোলের মাইলফলক ছোঁয়ার আরও কাছে রোনালদো
আরও পড়ুন
টয়লেটে পাওয়া চিরকুট ঘিরে কলকাতা বিমানবন্দরে তোলপাড়, ছিল যে বার্তা 
কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে প্রাণ গেল ১৯ জনের
চালু হচ্ছে নতুন তিন ট্রেন, একটি যাবে কলকাতা
কলকাতা থেকে দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ