ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম
সংবাদ সম্মেলনে কথা বলছেন তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

আগেই জানা গিয়েছিল বিপিএল না হওয়ায় ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি বাড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে পরিমাণটা যে ডাবল হবে সেটা অনেকেই ভাবেননি। এতদিন প্রথম শ্রেণীর ক্রিকেটে একটি ম্যাচের জন্য সর্বোচ্চ ৭০ হাজার টাকা পেতেন ক্রিকেটাররা, এখন থেকে তারা পাবে দেড় লাখ টাকা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ওয়ার্কিং কমিটির সভা শেষে এই ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

শুধু প্রথম শ্রেণীর ক্রিকেটেই নয়, লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি ক্রিকেটেও নারী-পুরুষ উভয় ক্রিকেটারের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। অতীতে জাতীয় লিগ, ঢাকা লিগ ও বিসিএলের মতো ঘরোয়া টুর্নামেন্ট ছিল।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ঘরোয়া ক্রিকেটে নতুন এই টুর্নামেন্টের নাম ঘোষণা করা হবে। এই টুর্নামেন্টে তিন ফরম্যাটেই ক্রিকেট খেলার সুযোগ পাবেন স্থানীয় ক্রিকেটাররা। আসন্ন এই টুর্নামেন্ট থেকেই নতুন ম্যাচ ফি পাওয়া শুরু করবেন ক্রিকেটাররা।

তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি গঠনের পর ম্যাচ ফি ৭০ হাজার টাকা করা হয়েছিল প্রথম শ্রেণীর ক্রিকেটে। যদিও এরপর জাতীয় লিগ হয়নি। নতুন মৌসুম শুরু হওয়ার আগে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো হলো।

প্রথম শ্রেণীর ক্রিকেটের প্রতি ক্রিকেটারদের আগ্রহ বাড়ানো এবং এই ফরম্যাটের আর্থিক কাঠামো শক্তিশালী করাও বিসিবির এই সিদ্ধান্তের অন্যতম উদ্দেশ্য। জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের জন্য ঘরোয়া ক্রিকেটই আয়ের প্রধান উৎস। ফলে ম্যাচ ফি বৃদ্ধির সিদ্ধান্ত তাদের পেশাদার ক্যারিয়ারে বড় প্রভাব ফেলতে পারে।

প্রথম শ্রেণীর ক্রিকেটে ম্যাচ ফি ছাড়াও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দ্বিগুণ বেড়েছে ম্যাচ ফি। আগে ওয়ানডেতে ৫০ হাজার টাকা ম্যাচ ফি পেলেও এখন থেকে পাবেন ১ লাখ টাকা। অন্যদিকে, ২০ ওভারের ক্রিকেটে ৪০ হাজার টাকার বদলে এখন থেকে ৮০ হাজার টাকা করে পাবেন শান্ত-মিরাজরা।

পুরুষদের পাশাপাশি মেয়েদের ক্রিকেটেও ম্যাচ ফি বাড়ানো হয়েছে। প্রথম শ্রেণীর ক্রিকেটে মেয়েরা তিন দিনের ম্যাচ খেলে। সামনে চার দিনের ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে বিসিবির। তিন ফরম্যাটেই দ্বিগুণ বেড়েছে মেয়েদের ম্যাচ ফি। চার দিনের ম্যাচে মেয়েরা এখন থেকে ৪০ হাজার, ওয়ানডেতে ৩০ হাজার এবং টি-টোয়েন্টিতে ২০ হাজার টাকা করে পাবেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণ, শাস্তির মুখে বাংলাদেশের ৩ ক্রিকেটার
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম!
জাতীয় দলের দুই অধিনায়ক কেন আইকন নন, ব্যাখ্যা দিলেন তামিম
বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত