ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

হামজাকে নিয়ে মৌসুমের প্রথম জয়ের দেখা পেল শেফিল্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম

স্থায়ীভাবে শেফিল্ড ইউনাইটেডে চুক্তিবদ্ধ হওয়ার পর মঙ্গলবার রাতে প্রথমবার মাঠে নামলেন বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে চ্যাম্পিয়নশিপের ম্যাচে শুরুর একাদশেই ছিলেন তিনি। আর হামজার অভিষেক ম্যাচেই জয়ের দেখা পেল শেফিল্ড। ঘরের মাঠে বোল্টনকে ৩-২ গোলে হারিয়ে চলতি মৌসুমের প্রথম জয় তুলে নিয়েছে দলটি।

চলতি মৌসুমে এটি শেফিল্ডের চতুর্থ ম্যাচ। আগের তিন ম্যাচের কোনোটিতেই হারেনি দলটি, তবে জয়ও পায়নি। তিন ম্যাচেই ড্র করায় প্রথম জয়ের জন্য অপেক্ষায় ছিল শেফিল্ড।

ব্রামাল লেনে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ছিল হাড্ডাহাড্ডি লড়াই। বল দখলে সামান্য এগিয়ে ছিল স্বাগতিকরা। ম্যাচের ৫৩ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে শেফিল্ড গোলমুখে ২০টি শট নেয়। এর মধ্যে তিনটি শট থেকে গোল পায় তারা।

অন্যদিকে ৪৭ শতাংশ সময় বল দখলে রাখা বোল্টনও আক্রমণে কম যায়নি। শেফিল্ডের গোলমুখে ২১টি শট নেয় সফরকারীরা, যার পাঁচটি ছিল লক্ষ্যে। সেখান থেকে তারা পায় দুটি গোল।

ঘরের মাঠে ম্যাচের শুরুতেই অবশ্য ধাক্কা খায় হামজার দল। ম্যাচের প্রথম মিনিটেই জাভিয়ার সিমন্সের গোলে এগিয়ে যায় বোল্টন। তবে তিন মিনিট পরই সমতায় ফেরে শেফিল্ড। এরপর প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধেও এগিয়ে যাওয়ার প্রথম সুযোগটি কাজে লাগায় বোল্টন। স্যাম ডাল্বির গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা। তবে এক মিনিট পরই প্যাট্রিক ব্যামফোর্ডের গোলে আবারও সমতায় ফেরে শেফিল্ড।

ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিট পর্যন্ত ২-২ সমতা ছিল। মনে হচ্ছিল পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়বে দুই দল। তবে শেষ মুহূর্তে জয়সূচক গোল করে শেফিল্ডকে কাঙ্ক্ষিত জয় এনে দেন রোমেলে ডোনোভান। ফলে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হামজার দল।

এই জয়ে চার ম্যাচে শেফিল্ডের পয়েন্ট দাঁড়াল ৬।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাতে রিয়ালের হাইভোল্টেজ ম্যাচ, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের পঞ্চম রাউন্ডের লড়াই শুরু হচ্ছে আজ। শেষ ষোলোর টিকিট নিশ্চিত করার দৌড়ে পিএসভির বিপক্ষে নামবে প্রতিযোগিতার সফলতম দল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সান্তিয়াগো বার্নাব্যুতে রাত ২টায় শুরু হবে ম্যাচটি। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিতে মরিয়া লস ব্লাঙ্কোসরা।  চ্যাম্পিয়নস লিগে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৪ ম্যাচে ১২ পয়েন্ট তাদের। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে প্রথমস্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ১০ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে আর্সেনাল।  ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে যেতে হলে জয়ের বিকল্প নেই রিয়াল মাদ্রিদের সামনে। তাই শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা। যেভাবে দেখবেন রিয়াল মাদ্রিদের খেলা বাংলাদেশ থেকে দর্শকরা রাত ২টায় ম্যাচটি সরাসরি বিগিন অ্যাপের মাধ্যমে উপভোগ করতে পারবেন। অন্যান্য অনলাইন উপায়: yalla1shoot ওয়েবসাইট এবং ফেসবুক-ইউটিউবে সার্চ অপশনে ‘Real Madrid vs psv’ লিখে খোঁজ করলে কিছু চ্যানেলে সরাসরি সম্প্রচার দেখা যেতে পারে। আন্তর্জাতিক অনলাইন স্ট্রিমিং বিকল্পসমূহ স্ট্রিমিং সার্ভিসগুলোর মধ্যে রয়েছে: FawaNews, Tabii, ScoreBat.com, SportyTv, SonyLIV app, 1xBet, Score808.com, DAZN Canada, Optus Sport, Sling TV, RaiPlay, Yeacin Tv। বিশেষ টিপস: আপনার ভৌগোলিক অবস্থান থেকে ম্যাচটি দেখা না গেলে, VPN (Virtual Virtual Private Network) ব্যবহার করে আপনি বিশ্বের যেকোনো স্থান থেকে স্ট্রিমিং পরিষেবাগুলো অ্যাক্সেস করতে পারবেন। আরটিভি/এসআর
রাতে রিয়ালের হাইভোল্টেজ ম্যাচ, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে
লাল কার্ড দেখার পর ছুরি হাতে মাঠে ফুটবলার, আতঙ্কে পরিত্যক্ত ম্যাচ
ইতালির সিসিলিতে লাল কার্ড দেখানোর পর ড্রেসিংরুম থেকে ছুরি হাতে মাঠে ফিরে প্রতিপক্ষ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে এক ফুটবলারের বিরুদ্ধে।
লাল কার্ড দেখার পর ছুরি হাতে মাঠে ফুটবলার, আতঙ্কে পরিত্যক্ত ম্যাচ
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র
২০৩১ সালের নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র।
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র
ম্যাচের আগে রিয়ালের দুঃসংবাদ, চোটে ছিটকে গেলেন এনদ্রিক
চ্যাম্পিয়নস লিগে পিএসভি আইন্দহফেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। চোটের কারণে ম্যাচটি খেলা হচ্ছে না ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এনদ্রিকের।
ম্যাচের আগে রিয়ালের দুঃসংবাদ, চোটে ছিটকে গেলেন এনদ্রিক
চুলের রঙ নিয়ে সমালোচকদের কড়া জবাব নেইমারের, ‘ওরা ফুটবল বোঝে না’
ফুটবলারদের চুলের স্টাইল ও রঙ নিয়ে নতুন কিছু নয়। তবে মাঠের পারফরম্যান্সের সঙ্গে চুলের রঙকে জড়িয়ে সমালোচনা করায় এবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।
চুলের রঙ নিয়ে সমালোচকদের কড়া জবাব নেইমারের, ‘ওরা ফুটবল বোঝে না’
আরও পড়ুন
হামজাকে অধিনায়ক করে শ্রীলঙ্কার বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা বাংলাদেশের
হামজা-ফারহান কবে বাংলাদেশে আসবে জানাল বাফুফে
গাজায় আহত শিশুদের পাশে দাঁড়ালেন হামজা চৌধুরী
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?