ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

নোয়াখালীতে ট্রাক্টরচাপায় ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০১:০২ পিএম
নিহত আবু তাহের ওরফে জাহাঙ্গীর : ছবি আরটিভি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রাক্টরচাপায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের জোরালগঞ্জ সড়কের বাগধারা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু তাহের ওরফে জাহাঙ্গীর (৪৮) একই ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দক্ষিণ মুছাপুর গ্রামের মতিন মাঝি বাড়ির আবুল হাসেমের ছেলে। তিনি স্থানীয় চৌধুরীহাট বাজারের চা দোকানদার ছিলেন।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পারিবারিক কাজে মোটরসাইকেল নিয়ে স্থানীয় মৌলভী বাজারের উদ্দেশ্যে বের হন জাহাঙ্গীর। যাত্রা পথে উপজেলার মুছাপুর ইউনিয়নের জোরালগঞ্জ সড়কের বাগধারা বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে পাশ থেকে চাপা দেয়। ওই সময় ট্রাক্টরের চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে জাহাঙ্গীর গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঝোপের আড়ালে গোঙাচ্ছিলেন তাঁতী দল নেতা, ঘটনা কী
ফেনীর ফেনী সদর উপজেলায় ঝোপের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় জাতীয়তাবাদী তাঁতী দলের সোনাগাজী উপজেলা শাখার সদস্যসচিব মো. আবদুল্লাহ আল আমিন (৩০) উদ্ধার করেছে পুলিশ।
ঝোপের আড়ালে গোঙাচ্ছিলেন তাঁতী দল নেতা, ঘটনা কী
পটুয়াখালীতে পুলিশের ওপর অবৈধ ইলিশ শিকারিদের হামলা
পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণে অভিযান চালানোর সময় জেলেদের হামলায় এক পুলিশ কনস্টেবল ও অভিযানে ব্যবহৃত স্পিডবোটের চালক আহত হয়েছেন।
পটুয়াখালীতে পুলিশের ওপর অবৈধ ইলিশ শিকারিদের হামলা
এমপির বক্তব্যে ইউএনও’র হাততালি, ব্যাখ্যার সময় বনে গেলেন ‘বিএনপি নেতা’ 
নিজের অবস্থানের ব্যাখ্যা দিতে গিয়ে ইউএনও আরও বলেন, ‘যে সরকার থাকত, যে দলের সরকার থাকত, আমি সেই দলেরই নেতা। বোঝা গেছে মেসেজটা? আমার দল আছে। আমার দল কী? সরকারি দল। আমার আদর্শ সরকারি দলের আদর্শ।’
এমপির বক্তব্যে ইউএনও’র হাততালি, ব্যাখ্যার সময় বনে গেলেন ‘বিএনপি নেতা’ 
থানায় ওসির সঙ্গে রুমিন ফারহানার বাকবিতণ্ডা, পুলিশের জিডি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভেতরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার কক্ষে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বাকবিতণ্ডার ঘটনায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে৷ 
থানায় ওসির সঙ্গে রুমিন ফারহানার বাকবিতণ্ডা, পুলিশের জিডি
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি
আইনটি পাস হলে ভুক্তভোগীর অভিযোগ ছাড়াই পুলিশ নিজে বাদী হয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে বলে জানান আইজিপি।
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি
আরও পড়ুন
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু
বাবার কবর জিয়ারতের সময় ধস, ভেতরে পড়ে ছেলের মৃত্যু
মহাবিপর্যয়ে ইউরোপ, ৫০ হাজার প্রাণহানি
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১২৯৯