ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শিশুশ্রমের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৪:৩৯ পিএম
লক্ষ্মীপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন : ছবি আরটিভি

লক্ষ্মীপুরে বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড প্রদর্শন করা হয়েছে। সচেতন নাগরিক কমিটি সনাক, লক্ষ্মীপুর ও টিআইবি'র উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচিতে এ লাল কার্ড প্রদর্শন করা হয়।

রোববার (১৪ জুন) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন, সনাক লক্ষ্মীপুরের সাবেক সভাপতি প্রফেসর জেডএম ফারুকী, সহ-সভাপতি হুমায়ুন কবির, সনাক সদস্য আবুল মোবারক ভূঁইয়া, আহমেদ হোসেন, হাবিবুর রহমান সবুজ, মনিকা চক্রবর্তী, রাশেদুল ইসলাম, মোঃ মোছলেহ উদ্দিন ও রাজীব হোসেন রাজু প্রমুখ।

আরও পড়ুন

বক্তারা বলেন, বাংলাদেশে ১৭ দমিক ৮ লাখ শিশু শ্রমে নিয়োজিত, যার মধ্যে ১০ লাখেরও অধিক শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত রয়েছে। দেশে বর্জ্য ব্যবস্থাপনায় শিশুরা সাধারণত ডাম্পসাইট ও রাস্তাঘাট থেকে বর্জ্য সংগ্রহ; অপ্রাতিষ্ঠানিক কারখানায় প্লাষ্টিক, কাগজ ও টেক্সটাইল বর্জ্য (ঝুট) পৃথকীকরণ; এবং ই-বর্জ্য ও মেডিকেল বর্জ্যের মতো ঝুঁকিপূর্ণ বর্জ্য উপাদান বাছাইয়ের কাজে নিয়োজিত থাকে। কোনো প্রতিরক্ষামূলক সরঞ্জাম বা সুরক্ষা ছাড়াই এসব কাজ করায় শিশুরা বিষাক্ত পদার্থ, ধারালো বন্ধু এবং নানা রোগব্যাধির ঝুঁকির সম্মুখীন হয়।

বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম নিরসনে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে নিয়োজিত নিয়ন্ত্রক সংস্থার মধ্যে রয়েছে স্থানীয় সরকার বিভাগের অধীন সিটি কর্পোরেশন ও পৌরসভা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতে নীতি বলবৎকরণের দায়িত্বে থাকা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। এদের ব্যর্থতা বা উদাসীনতা 'লাল কার্ড' পাওয়ার যোগ্য। তাই আমাদের এ কর্মসূচি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
চাঁদপুরের কচুয়ায় আল্লামা শহীদ ফারুকী (রহ.) স্মৃতি সংসদের উদ্যোগে মেধাবৃত্তি ২০২৫ এর বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন: দীপেন দেওয়ান
শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত জোর দিয়েছেন। শিক্ষার ক্ষেত্রে পার্বত্য অঞ্চল অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক পিছিয়ে। তাই পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন। আমরা সেই বরাদ্দকে কাজে লাগাতে চাই বলে মন্তব্য করেছেন সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান।
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন: দীপেন দেওয়ান
সৌদি প্রবাসীদের কাছে আকুতি, মায়ের সন্ধান চান সন্তানরা
সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে চার বছর ধরে নিখোঁজ রয়েছেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জামালদি গ্রামের রওশন আরা (৬০)।
সৌদি প্রবাসীদের কাছে আকুতি, মায়ের সন্ধান চান সন্তানরা
মাদরাসা ‘গোল্লায়’ গেলেও বেতন নিতে ভুল করেন না শিক্ষক-কর্মচারীরা
শ্রেণিকক্ষ আছে, শিক্ষক-কর্মচারী আছেন, নেই শুধু শিক্ষার্থী। মাঠজুড়ে হাঁটুসমান ঘাস, শ্রেণিকক্ষগুলো প্রায় ফাঁকা। অথচ কাগজে-কলমে শিক্ষার্থী ১৫৭ জন। এর মধ্যে উপবৃত্তি পাচ্ছে ৯৬ জন। বাস্তব চিত্র আরও বিস্ময়কর-সরেজমিনে সব শ্রেণি মিলিয়ে উপস্থিত পাওয়া গেছে মাত্র ছয়জন। অথচ এ প্রতিষ্ঠানে ২১ শিক্ষক-কর্মচারী প্রতিমাসে বেতন উত্তোলন করছেন প্রায় সাড়ে ৪ লাখ টাকা। কুড়িগ্রামের উলিপুর উপজেলার নিজাই খামার বালিকা দাখিল মাদরাসায় প্রায় এক দশক ধরে চলছে এমন অনিয়ম।
মাদরাসা ‘গোল্লায়’ গেলেও বেতন নিতে ভুল করেন না শিক্ষক-কর্মচারীরা
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল ভ্যান, চালক নিহত
জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে সুজন মিয়া (৩০) নামে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা এক নারী যাত্রী আহত হয়েছেন।
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল ভ্যান, চালক নিহত
আরও পড়ুন
হাত বদলে ১৩ হাজার টাকার ইলিশের দাম যত দাঁড়ায়
হাসপাতালে মৃত্যুশয্যায় মা, চিকিৎসার টাকা নিয়ে উধাও ছেলে
২২ ভরি সোনা নিয়ে পলাতক সেই ব্যবসায়ী আটক
২২ ভরি সোনা নিয়ে পলাতক ব্যবসায়ী ঢাকায় পুলিশের হাতে আটক