ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

চুরির অভিযোগে যুবককে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৭:২৮ পিএম
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড মাঠ সংলগ্ন এলাকায় চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন।

রোববার (২১ জুন) দুপুরে রেলওয়ে পাবলিক হাই স্কুলের গেটের ভেতর এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্র জানা গেছে, চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করার পর তাকে মারধর করা হয়। এক পর্যায়ে তাকে বৈদ্যুতিক শক দেওয়া হলে তার মৃত্যু হয় বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

ঘটনার খবর পেয়ে কোতোয়ালী থানা-পুলিশ মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে যায়। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশের একটি গাড়ি অবরোধ করে রাখে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বলেন, মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পেছনের পরিস্থিতি উদ্‌ঘাটনে তদন্ত চলছে। আমাদেরকে স্থানীয় লোকজন বলেছে আমরা গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুপারিতে নতুন সম্ভাবনা, সাতক্ষীরায় ২৮ কোটি টাকা বিক্রির প্রত্যাশা
দেশের দক্ষিণাঞ্চলের বরিশাল, খুলনা ও নোয়াখালী জেলায় ৯০ ভাগ সুপারি উৎপাদিত হয়। এ ছাড়া কক্সবাজারের টেকনাফ, পঞ্চগড়, রংপুর ও সাতক্ষীরায় বাণিজ্যিকভাবে সুপারির ব্যাপক আবাদ হচ্ছে। 
সুপারিতে নতুন সম্ভাবনা, সাতক্ষীরায় ২৮ কোটি টাকা বিক্রির প্রত্যাশা
মহেশখালীতে হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল
রোববার (৮ নভেম্বর) মহেশখালীর মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দর, কয়লানির্ভর বিদ্যুৎ কেন্দ্র, ধলঘাটা ও রাজঘাট এলাকা পরিদর্শন শেষে ব্রিফিংয়ে এ কথা জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
মহেশখালীতে হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল
যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য সোমবার (৯ নভেম্বর) রংপুর নগরীর বেশ কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
যেসব এলাকায় আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
গোপালগঞ্জে মধুমতির ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকেই রাজধানীর পূজামণ্ডপ ও মন্দিরগুলো সেজে ওঠে দৃষ্টিনন্দন আলোকসজ্জায়।
গোপালগঞ্জে মধুমতির ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি
মাকে নিয়ে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেপ্তার ৫
রাজবাড়ীর পাংশায় মাকে সঙ্গে নিয়ে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি নজরুল ইসলাম। এ ঘটনায় করা মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা এলাকায় এ মিছিল করেন নজরুল ইসলাম। এতে ৫০ থেকে ৭০ জন নেতা-কর্মী অংশ নেন বলে জানা গেছে। রোববার (৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পাংশা থানা-পুলিশ অভিযান চালিয়ে ওই মিছিলে অংশ নেওয়া পাঁচজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাংশা উপজেলার বাগমারা গ্রামের সাইফুল প্রামাণিক (২০), ইরান প্রামাণিক (২২), নয়ন মোল্লা (২০), রাব্বি হোসেন (২২) এবং মেঘনা উত্তরপাড়া গ্রামের সুহান শেখ ওরফে সোহান (২৩)। পুলিশ জানায়, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর পাংশা থানায় দায়ের করা একটি মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী। গত ৭ নভেম্বর ভোরে বাহাদুরপুর এলাকায় সরকারবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে সংগঠিত হয়ে তারা মিছিলে অংশ নেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ। এদিকে, মিছিলের ছবি ও ভিডিও শনিবার সন্ধ্যার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন নজরুল ইসলাম। পোস্টে তিনি মাকে সঙ্গে নিয়ে নিজ এলাকায় মিছিল করার কথা জানান। একই সঙ্গে অতীতে নিজের ও পরিবারের ওপর হামলা, হুমকি, বাড়িঘর ভাঙচুর এবং চাঁদা দাবির অভিযোগও তুলে ধরেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর কিছুটা সুস্থ হয়ে আবার চলাফেরা শুরু করেছেন এবং আন্দোলনের কার্যক্রম চালিয়ে যাবেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি। মিছিলের প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, মাস্ক পরা এক নারী ব্যানারের সামনে হাত উঁচিয়ে স্লোগান দিচ্ছেন। তার পেছনে আরও কয়েকজনকে স্লোগান দিতে দেখা যায়। পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার রাকিবুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি ও ভিডিও পাওয়া গেছে। এগুলোর ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য পাংশা থানার ওসিকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আরটিভি/টিআর
মাকে নিয়ে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেপ্তার ৫
আরও পড়ুন
ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
টিকটক করায় মায়ের শাসন, রান্নাঘরে গিয়ে ‘কঠিন সিদ্ধান্ত’ নিলো মাদরাসাছাত্রী
তাহসিফ হত্যা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দীপ, বলছে পুলিশ
রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দিশা, পাঠানো হলো কারাগারে