চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে ভয়াবহ আগুন

আরটিভি নিউজ

বুধবার, ২৪ জুন ২০২৬ , ১২:১৮ পিএম


চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে ভয়াবহ আগুন
চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নিউ মার্কেটের দোতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মার্কেটের একটি দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে নিউ মার্কেটের দোতলায় অবস্থিত ‘রাজশাহী স্টোর’ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আরও ৩ থেকে ৪টি কাপড়ের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টি, শিবগঞ্জ থেকে ২টি ও নাচোল থেকে আরও ১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। 

পরে তারা স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। প্রায় ২ ঘণ্টা পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাঈদ হাসান শুভ বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।

এ বিষয়ৈ চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শেখ মোহাম্মদ মাহবুবুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আমরা আগুন লাগার বিষয়টি জানতে পারি। তারপর প্রাথমিকভাবে ৩টি ইউনিট কাজ শুরু করে। পরে শিবগঞ্জ ও নাচোল উপজেলা থেকে আরও ৩টি ইউনিট যোগ দেয়। তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরটিভি/আইএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission