ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

‘বাড়িত কি সবাই পুড়া মরছে, কেউ ফোন ধরিচ্ছু না’ সৌদিতে নিহতের শেষ কথা

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০২:৪২ পিএম
নিহত মোহনের স্বজনরা। ছবি: আরটিভি

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন নওগাঁর আত্রাই উপজেলার ১২ জন প্রবাসী শ্রমিক। হৃদয়বিদারক এই ঘটনায় পুরো আত্রাই উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের বুকফাটা আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাতাস। নিহতদের মধ্যে একই পরিবারের দুই ভাই রয়েছেন, যাদের মধ্যে মোহনের মৃত্যুর ঠিক আগমুহূর্তের একটি ভয়েস মেসজ স্বজনদের মন ভেঙে দিচ্ছে।

নিহত মোহন আত্রাই উপজেলার গন্ডগোহলী গ্রামের বাসিন্দা। তার ছোট ভাই সুমন এক সাথে কাজ করতেন সেখানে। অগ্নিকাণ্ডের ঠিক আগমুহূর্তে তিনি বোন আদরীর মোবাইলে একটি ভয়েস মেসেজ পাঠান।

সেখানে ক্ষোভ ও আকুল কণ্ঠে মোহনকে বলতে শোনা যায়, “বাড়িতে কি সবাই পুরা মরিছে যে কেউ ফোন ধরছে না?” একই সাথে তীব্র আক্ষেপ নিয়ে তিনি যুক্ত করেন, “এর পর আর ফোন দেসহীনি, কোন দিন ধরমু না।”

আরও পড়ুন

এটিই যে ভাইয়ের জীবনের শেষ বার্তা হবে, তা ধারণাও করতে পারেননি স্বজনরা। মৃত্যুর মুহূর্তে ভাইয়ের ফোন রিসিভ করতে না পারার চরম অপরাধবোধ ও শোকে বারবার মূর্ছা যাচ্ছেন বোন আদরী। মর্মান্তিক এই এক দুর্ঘটনায় তিনি দুই সহোদর ভাইকে হারিয়েছেন। বিলাপ করতে করতে আদরী জানান, ভাইয়ের বিদায়বেলায় তার সাথে কথা বলতে না পারার এই আফসোস সারাজীবন বয়ে বেড়াতে হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি আরবে কর্মস্থলে লাগা আগুনে দগ্ধ হয়ে ১৭ জন নিহতের ঘটনায় আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের মোট ১২ জন প্রবাসী মৃত্যুবরণ করেছেন। খবর ছড়িয়ে পড়ার পর থেকেই স্বজনহারা পরিবারগুলোর মাঝে চলছে শোকের মাতম।

নিহতদের লাশ দ্রুত ও সম্মানজনকভাবে দেশে ফিরিয়ে আনতে এবং শোকাহত পরিবারগুলোকে প্রয়োজনীয় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
বয়স ৭৪ বছর। তবু দৌড়ের গতি আর উদ্যমে যেন হার মানে তারুণ্য। নরসিংদীর রায়পুরা উপজেলার আঞ্চলিক সড়ক ধরে ৪২ কিলোমিটার দৌড়াচ্ছেন খবির উদ্দিন খান। তার পেছনে ছুটছেন নানা বয়সী মানুষ।
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) ও আকাশ মালদার ওরফে হাসিব (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকার, রুপার চেইন এবং পিতল ও তামার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেছে। 
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
আরও পড়ুন
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলেছে দূতাবাস
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা