ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
প্রসূতির মাথায় হাত বুলিয়ে নবজাতক নিয়ে পালালেন নারী
প্রসূতির মাথায় হাত বুলিয়ে নবজাতক নিয়ে পালালেন নারী
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে তিন দিন বয়সী এক নবজাতক ছেলেশিশুকে চুরি করে নিয়ে গেছে এক দুর্বৃত্ত নারী।  বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চুরি হওয়া শিশুটি জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের শামীম মিয়া ও মরিয়ম বেগম দম্পতির প্রথম সন্তান। শিশুটির পরিবার জানায়, গত সোমবার প্রসবব্যথা নিয়ে জেলা সদর হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি হন মরিয়ম। পরদিন মঙ্গলবার দুপুরে তিনি একটি পুত্রসন্তান জন্ম দেন। বিয়ের তিন বছর পর প্রথম সন্তান ছেলে হওয়ায় পরিবারটি অনেক খুশি ছিল। তবে বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাতপরিচয় এক নারী রোগীর স্বজনের ছদ্মবেশে মরিয়ম ও তার মায়ের সঙ্গে সখ্য গড়ে তোলেন। এর
আরও