ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
রোস্টার নিয়ে বিরোধ, হাসপাতালের ভেতর দুই নার্সের তুমুল মারামারি
রোস্টার নিয়ে বিরোধ, হাসপাতালের ভেতর দুই নার্সের তুমুল মারামারি
নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাইট ডিউটির রোস্টার নিয়ে বিরোধের জেরে রোগীর সেবা বাদ দিয়ে এক সিনিয়র স্টাফ নার্সকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অপর দুই নার্সের বিরুদ্ধে অভিযোগ উঠলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।
১৯০০ কেজি সরকারি চাল জব্দ, ‘মাশুল’ গুনলেন ১১ ব্যবসায়ী
১৯০০ কেজি সরকারি চাল জব্দ, ‘মাশুল’ গুনলেন ১১ ব্যবসায়ী
ফেসবুকে পরিচয়, নির্জন এলাকায় ডেকে নিয়ে মোটরসাইকেল ছিনতাই
ফেসবুকে পরিচয়, নির্জন এলাকায় ডেকে নিয়ে মোটরসাইকেল ছিনতাই
এবার ক্ষমা চাইলেন মাসুদের ‘শ্যালিকা’, কান ধরে তওবা করলেন শ্বশুর!
এবার ক্ষমা চাইলেন মাসুদের ‘শ্যালিকা’, কান ধরে তওবা করলেন শ্বশুর!
জাতির কাছে ক্ষমা চাইলেন মুখে ‘চুন-কালি লাগা’ সেই মাসুদ
জাতির কাছে ক্ষমা চাইলেন মুখে ‘চুন-কালি লাগা’ সেই মাসুদ
স্ত্রীকে রেখে শ্যালিকাকে বিয়ে, এবার আরও বেকায়দায় সেই মাসুদ
স্ত্রীকে রেখে শ্যালিকাকে বিয়ে, এবার আরও বেকায়দায় সেই মাসুদ
স্ত্রীকে রেখে শ্যালিকাকে বিয়ে, টিকটকার মাসুদের সঙ্গে রাতে যা ঘটল
স্ত্রীকে রেখে শ্যালিকাকে বিয়ে, টিকটকার মাসুদের সঙ্গে রাতে যা ঘটল
পটলক্ষেতের সঙ্গে এ কেমন শত্রুতা
নওগাঁর বদলগাছীতে এক রাতের ব্যবধানে ১০ থেকে ১২ জন কৃষকের মাসের পর মাসের পরিশ্রম ও স্বপ্ন লন্ডভন্ড হয়ে গেছে।  রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে ধ্বংস করে দিয়েছে প্রায় ১২ বিঘা জমির পটলগাছ। এতে আনুমানিক ৫ থেকে ৭ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়ে সর্বস্ব হারিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। ​শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার বালুভরা ইউনিয়নের দোনইল গ্রামে এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত জমিগুলোতে সদ্য ফলন আসা শুরু হয়েছিল। কৃষক পরিবারগুলো প্রতি সপ্তাহে প্রায় ৪০ থেকে ৫০ মণ পটল তুলে বাজারে বিক্রি করছিলেন।  ফসল বিক্রির এই আয় দিয়ে সংসারের দৈনন্দিন খরচ, সন্তানের পড়াশোনা এবং নেওয়া ঋণ পরিশোধের পরিকল্পনা করেছিলেন তারা। তবে সকালে মাঠে গিয়ে কাটা অবস্থায় গাছগুলো মাটিতে পড়ে থাকতে দেখে দিশেহারা হয়ে পড়েন কৃষকেরা। সরজমিনে মাঠে গিয়ে দেখা গেছে, বিস্তীর্ণ জমিজুড়ে শুধু ধ্বংসের চিহ্ন। কোথাও গাছের গোড়া কেটে ফেলা হয়েছে, আবার কোথাও মাটিজুড়ে শুকিয়ে যাচ্ছে পটলগাছের লতা। ​ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুস সালাম আকুতি জানিয়ে বলেন, “অনেক কষ্ট ও অর্থ ব্যয় করে পটল চাষ করেছিলাম। সার, ওষুধ ও শ্রমিকের পেছনে বড় অঙ্কের টাকা খরচ হয়েছে। আশা ছিল ফসল বেচে সংসার চালাব। কিন্তু এক রাতেই দুর্বৃত্তরা সব শেষ করে দিল। এখন আমাদের কী হবে, বুঝতে পারছি না।” ​আরেক ভুক্তভোগী কৃষক ইসরাফিল বলেন, “এই পটলক্ষেতই ছিল আমাদের শেষ সম্বল। গাছে ফলন আসতে শুরু করেছিল, বাজারে বিক্রিও করছিলাম। সকালে মাঠে এসে দেখি সব গাছ কেটে রেখে গেছে।” ​স্থানীয় বাসিন্দারা জানান, এটি একটি পরিকল্পিত ঘটনা। তবে কারা এবং কোন শত্রুতার জের ধরে এই কাজ করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। একটি ফসলি জমি ধ্বংসের সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি পরিবারের জীবিকার পথও বন্ধ হয়ে গেছে বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। ​দুর্ভোগে পড়া কৃষকেরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি এই ক্ষতি সামলে উঠতে প্রয়োজনীয় সরকারি আর্থিক সহায়তার আকুল আবেদন জানিয়েছেন তারা। ​এ বিষয়ে বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে এ বিষয়ে এখনও থানায় কোনো লিখিত অভিযোগ জমা হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” আরটিভি/এসএস
কপালে হাত দিতেই অজ্ঞান হয়ে পড়েন নারী, অতঃপর...
নওগাঁর বদলগাছীতে বাড়িতে একা পেয়ে এক নারীর কপাল ও চোখে হাত দিয়ে অচেতন করে প্রায় দুই ভরি সোনার অলংকার, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়ে গেছে এক অজ্ঞাত ব্যক্তি। এ ঘটনায় ভুক্তভোগী নারী বদলগাছী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী পরিনা বেগম (৩৯) উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের কটকবাড়ী গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।  অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৪টার দিকে পরিনা বেগম নিজ বাড়িতে একা ছিলেন। ঘর খোলা পেয়ে অজ্ঞাত এক ব্যক্তি হঠাৎ ভেতরে প্রবেশ করেন। ভুক্তভোগীর দাবি, ওই ব্যক্তি তাঁর কপাল ও চোখে হাত দেওয়া মাত্রই তিনি ঝিমিয়ে পড়েন এবং নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর ওই ব্যক্তির কথামতোই তিনি চলতে থাকেন। এই সুযোগে ওই ব্যক্তি ঘর থেকে প্রায় দুই ভরি সোনার অলংকার এবং নগদ ৪৮ হাজার টাকা হাতিয়ে নেন। শুধু টাকা ও গহনাই নয়, সঙ্গে রূপালী ব্যাংক ও কৃষি ব্যাংকের দুটি স্বাক্ষর করা ফাঁকা চেক, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), স্কুল সার্টিফিকেট ও জন্মনিবন্ধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে সটকে পড়েন ওই ব্যক্তি। ঘটনার দিন বিকেল ৫টার দিকে পরিনা বেগমের মেয়ে ফাহিমা বেগম বাড়িতে ফিরে মাকে অসুস্থ ও অচেতন অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং আশপাশে খোঁজাখুঁজি করেন। তবে ওই ব্যক্তির কোনো হদিস পাওয়া যায়নি। পরবর্তীতে ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) রাতে ভুক্তভোগী পরিনা বেগম বদলগাছী থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে এবং অপরাধীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আরটিভি/টিআর
আরও