ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

জারুলের বেগুনি রঙে সেজেছে নজরুল বিশ্ববিদ্যালয়

আবু তাহের

প্রকাশ : ১৫ মে ২০২৬, ১০:৪৪ পিএম

প্রকৃতির সৌন্দর্যের দেশ বাংলাদেশ। ষড়ঋতুর এই দেশে প্রতিটি ঋতু নতুন রূপে ধরা দেয়। কখনও রঙিন ফুলে, কখনো সবুজের আচ্ছাদনে, আবার কখনো মেঘ-বৃষ্টির স্নিগ্ধতায় প্রকৃতি হয়ে ওঠে অনন্য।

গ্রীষ্মের আগমনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে ফুটেছে জারুল ফুল। উজ্জ্বল বেগুনি রঙের এই ফুল সবুজ পাতার ভিড়ে সহজেই নজর কাড়ে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জারুলের এই সমারোহ শিক্ষার্থীদের জন্য তৈরি করেছে এক প্রশান্ত পরিবেশ।

রাস্তাঘাটের ধারে, মাঠের পাশে, প্রশাসনিক ও একাডেমিক ভবনের সামনে এখন জারুলের গাছ ফুলে ফুলে ভরে উঠেছে। লাইব্রেরি ও মসজিদ সংলগ্ন এলাকাও বেগুনি রঙে সজ্জিত। লাল, হলুদ ও সাদা ফুলের সঙ্গে জারুলের সমন্বয় ক্যাম্পাসকে দিয়েছে ভিন্নমাত্রার সৌন্দর্য।

শিক্ষার্থীরা পড়াশোনার ব্যস্ততার মাঝে এই পরিবেশে কিছুটা স্বস্তি খুঁজে পাচ্ছেন। অনেকে ফুলের সঙ্গে ছবি তুলে মুহূর্তগুলো স্মরণীয় করে রাখছেন। একই সঙ্গে দর্শনার্থীরাও পরিবার ও বন্ধুদের নিয়ে ক্যাম্পাসে ঘুরতে আসছেন এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে।

বাংলা সাহিত্যে জারুলের উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ। কবি জীবনানন্দ দাশ তার কবিতায় জারুলের সৌন্দর্য তুলে ধরেছেন। তার ভাষায় 'ভিজে হয়ে আসে মেঘে এ-দুপুর-চিল একা নদীটির পাশে; জারুল গাছের ডালে বসে বসে চেয়ে থাকে ওপারের দিকে।' এই পঙ্‌ক্তিগুলো জারুলের নীরব ও গভীর সৌন্দর্যকে আরও জীবন্ত করে তোলে। গ্রীষ্মের আগাম বর্ষণে ভেজা পরিবেশে জারুলের দৃশ্য প্রকৃতির এক মনোমুগ্ধকর চিত্র তুলে ধরে।

ক্যাম্পাসের এই বেগুনি রঙের জারুল ফুল নিয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থী জাকিয়া সুলতানা বলেন, আমাদের ক্যাম্পাসে জারুল ফুলের বেগুনি সৌন্দর্য এখন সত্যিই মন কাড়ছে। প্রতিদিন ক্লাসে আসা-যাওয়ার পথে এই ফুলগুলো দেখে মনটা একটু হালকা হয়ে যায়। পড়াশোনার চাপ, পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের ব্যস্ততার মাঝে ক্যাম্পাসের এই প্রাকৃতিক পরিবেশ আমাদের মানসিকভাবে স্বস্তি দেয়। বিশেষ করে বিকেলের সময় জারুলের ছায়া আর রঙ মিলে এক অন্যরকম প্রশান্ত অনুভূতি তৈরি করে। অনেক সময় বন্ধুদের সঙ্গে এখানে বসে গল্প করি, ছবি তুলি। এই মুহূর্তগুলো ক্যাম্পাস জীবনের সুন্দর স্মৃতি হয়ে থাকবে।

জারুল ফুলের সৌন্দর্য দেখে এক দর্শনার্থী বলেন, আমি প্রথমবার এই বিশ্ববিদ্যালয় এলাম। এখানে এসে জারুল ফুলের সৌন্দর্য দেখে খুব ভালো লাগলো। পুরো ক্যাম্পাসজুড়ে বেগুনি রঙের ফুলে পরিবেশটা খুব সুন্দর হয়ে গেছে। রাস্তাঘাট, ভবনের আশপাশ সব জায়গায়ই ফুল ফুটে আছে। ব্যস্ততার মাঝে এমন সুন্দর পরিবেশে কিছু সময় কাটাতে পেরে ভালো লাগছে। সত্যিই জায়গাটা খুব শান্ত আর মন ভালো করে দেওয়ার মতো।

সব মিলিয়ে, জারুলের বেগুনি সৌন্দর্যে সজ্জিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন শিক্ষার্থীদের কাছে এক শান্তি ও স্বস্তির ঠিকানা।

আরও পড়ুন

উল্লেখ্য, জারুল একটি নিম্নাঞ্চলের উদ্ভিদ হলেও শুষ্ক পরিবেশেও টিকে থাকতে পারে। বাংলাদেশ ছাড়াও ভারত, চীন ও মালয়েশিয়ায় এই গাছ দেখা যায়। এর ছয় পাপড়ির উজ্জ্বল ফুল সবুজ পাতার ভিড়ে স্পষ্টভাবে দৃশ্যমান। ফুলের কেন্দ্রে অসংখ্য পুংকেশর ও হলুদ পরাগকোষ থাকে। ফুল ঝরে গেলেও বৃতি ফলের সঙ্গে যুক্ত থাকে। গাছের লালচে কাঠ শক্ত ও দীর্ঘস্থায়ী, যা ঘরবাড়ির কাঠামো, নৌকা ও আসবাব তৈরিতে ব্যবহৃত হয়।

লেখক: সদস্য, নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ম্যাডামের মেসেজে হাহা রিঅ্যাক্ট দিয়েছিলেন শিক্ষার্থী, অতঃপর...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের এক শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে সনদ উত্তোলনে জটিলতায় পড়েছিলেন শিক্ষার্থী মুজিবুর রহমান। তবে সৌভাগের বিষয় জটিলতা কাটিয়ে তিনি সনদটি হাতে পেয়েছেন।
ম্যাডামের মেসেজে হাহা রিঅ্যাক্ট দিয়েছিলেন শিক্ষার্থী, অতঃপর...
মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও ধর্ম অবমাননাকর মন্তব্যের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
‘বেশি মানুষ দেখে ভয় পেয়ে যাই, ব্রেক দিতে গিয়ে অ্যাকসিলারেটরে চাপ দিই’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রাইভেটকারের ধাক্কায় সাত শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) গেটসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
‘বেশি মানুষ দেখে ভয় পেয়ে যাই, ব্রেক দিতে গিয়ে অ্যাকসিলারেটরে চাপ দিই’
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় অংশ নিতে প্রস্তুত রুয়েট
গাজীপুরের অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৬ এ অংশ নিতে যাচ্ছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় অংশ নিতে প্রস্তুত রুয়েট
চবি শিক্ষার্থীদের জন্য ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স দিল চাকসু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা সহজ ও দ্রুততর করতে ৫০ লাখ টাকা মূল্যের একটি অ্যাম্বুলেন্স বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
চবি শিক্ষার্থীদের জন্য ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স দিল চাকসু
আরও পড়ুন
বিশ্ববিদ্যালয়ের পুকুর পরিষ্কার করলেন ছাত্রদলের নেতা-কর্মীরা
নজরুল বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের নাম পরিবর্তনের সিদ্ধান্ত
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ে মশার আতঙ্ক, ডেঙ্গুতে আক্রান্ত ১