ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ছাত্রী হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর...

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ মে ২০২৬, ০২:২৬ পিএম
প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষার্থীরা। ছবি: আরটিভি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হযরত বিবি খাদিজা হলের দেয়ালে আপত্তিকর ছবি আঁকা এবং নির্মাণ শ্রমিকদের বিরুদ্ধে ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে বিক্ষোভ করেছেন আবাসিক শিক্ষার্থীরা।

বুধবার (২০ মে) রাত ১১টার দিকে হলের মূল ফটকে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন। পরে প্রশাসনের আশ্বাসে রাত ১২টার দিকে আন্দোলন স্থগিত করা হয়।

শিক্ষার্থীরা জানান, গত দুই সপ্তাহ ধরে হলের ছাদের কাজ চলছিল। কাজের শেষ দিন হলের ছাদ সংস্কারকাজে নিয়োজিত এক শ্রমিক হলের পেছনের ব্লকের ছাদে কুরুচিপূর্ণ ছবি আঁকেন। বুধবার সকালে তারা প্রথম ছবিটি দেয়ালে দেখতে পান। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে রাত ১১টার দিকে হলের মূল ফটকে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। তাদের অভিযোগ, কিছু শ্রমিক দীর্ঘদিন ধরে ছাত্রীদের উদ্দেশে অশোভন আচরণ ও ইঙ্গিত করে আসছিলেন।

আরও পড়ুন

বিক্ষোভে শিক্ষার্থীরা দায়ীদের শাস্তি, হলের নিরাপত্তা জোরদার এবং বহিরাগত শ্রমিকদের নিয়ন্ত্রণের দাবি জানান। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে রাত ১২টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেন। তবে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।

হযরত বিবি খাদিজা হলের প্রভোস্ট আব্দুল কাইয়ুম মাসুদ বলেন, বুধবার সকালে শিক্ষার্থীরা দেয়ালে আঁকা একটি ছবি দেখতে পেয়ে প্রশাসনকে জানায়। এরপর তাৎক্ষণিকভাবে ইঞ্জিনিয়ারকে নিয়ে প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িতদের শনাক্তের চেষ্টা করা হয়।

তিনি আরও বলেন, কাউকে শনাক্ত করা সম্ভব না হওয়ায় ওই ছবিটি মুছে ফেলা হয় এবং বিষয়টি সমাধান করা হয়। তবে রাত ১১টার দিকে হঠাৎ করে এ নিয়ে বিক্ষোভের ঘটনা ঘটে। এ বিষয়ে বৃহস্পতিবার (২১ মে) শিক্ষার্থীদের সঙ্গে পুনরায় বৈঠক হবে। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নানা আয়োজনে খুবিতে বিশ্ব বসতি দিবস পালিত
‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস-২০২৬ পালিত হয়েছে। 
নানা আয়োজনে খুবিতে বিশ্ব বসতি দিবস পালিত
হসপিটাল থেকে সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য 
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে চট্টগ্রাম সার্কিট হাউসে স্থানান্তর করা হয়েছে।
হসপিটাল থেকে সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য 
২৮তম হয়েও বিসিএস গেজেটে নেই নাম, ‘ক্রসফায়ারে দিয়ে দেন’ বাকৃবি শিক্ষার্থীর পোস্ট
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে মৎস্য ক্যাডারে সুপারিশপাপ্ত হন তিনি। মেধা তালিকায় তার স্থান ছিল ২৮তম। তবে সদ্য প্রকাশিত গেজেটে নিজের নাম না পেয়ে হতাশ মনির।
২৮তম হয়েও বিসিএস গেজেটে নেই নাম, ‘ক্রসফায়ারে দিয়ে দেন’ বাকৃবি শিক্ষার্থীর পোস্ট
বিতর্কের মধ্যে জবিতে গরুভোজ কর্মসূচি ঘোষণা জকসু এজিএসের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্যাম্পাসে পশু জবাই নিয়ে প্রশাসনের নির্দেশনাকে কেন্দ্র করে বিতর্ক ও বিক্ষোভের মধ্যে এবার ‘জবিয়ানদের গরুভোজ’ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন  জকসুর সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা। এ কর্মসূচি আয়োজনের জন্য ১ লাখ ২৫ হাজার টাকায় একটি গরু কেনা হয়েছে।
বিতর্কের মধ্যে জবিতে গরুভোজ কর্মসূচি ঘোষণা জকসু এজিএসের
‘গরু জবাই’ নিয়ে যা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মন্দিরের কাছে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্নার ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে।
‘গরু জবাই’ নিয়ে যা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে
আরও পড়ুন
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে, জামা টেনে খুলে দিয়েছে’, দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা বাতিলের প্রতিবাদে জবিতে জকসুর বিক্ষোভ