ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ওরিয়েন্টেশনের দিনেই বঞ্চিত হলেন যবিপ্রবির নবীন শিক্ষার্থীরা! 

যবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১১:০২ পিএম
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি)। ছবি: সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হলেও তাদের হাতে বিশ্ববিদ্যালয়ের পরিচিতিমূলক বই ‘একাডেমিক ক্যালেন্ডার’ তুলে দিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এতে একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন কমিটির প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। মৃলত একাডেমিক ক্যালেন্ডার থেকে একজন শিক্ষার্থী পড়াশোনার বিষয়ের পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন দপ্তর নিয়ে পরিচিতি ও নিয়ম কানুন পেয়ে থাকেন।

জানা যায়, বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। সাধারণত ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন, একাডেমিক কার্যক্রম, ক্যাম্পাস এবং বিভিন্ন সুযোগ-সুবিধার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

এ উপলক্ষে শিক্ষার্থীদের হাতে একাডেমিক সূচি, বিভাগ ও অনুষদের পরিচিতি, প্রশাসনিক কাঠামো, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়মাবলি এবং সুযোগ-সুবিধাসংবলিত প্রায় ১০০ থেকে ১৫০ পৃষ্ঠার একটি বই দেওয়া হয়, যা 'একাডেমিক ক্যালেন্ডার' নামে পরিচিত। তবে এবারের ওরিয়েন্টেশনে শিক্ষার্থীদের হাতে সেই ক্যালেন্ডার তুলে দিতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন

রসায়ন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুনিয়া খাতুন বলেন, একজন শিক্ষার্থী হিসেবে আমার মনে হয়, একাডেমিক ক্যালেন্ডার বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দলিল। এটি থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন, একাডেমিক কার্যক্রম ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য জানা যায়। কিন্তু দুঃখজনকভাবে ওরিয়েন্টেশনের দিনেও আমাদের হাতে একাডেমিক ক্যালেন্ডার তুলে দেওয়া হয়নি। বিষয়টি দায়িত্বহীনতার পরিচয় বহন করে।

এ বিষয়ে যবিপ্রবির একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন কমিটির সদস্যসচিব নিত্যানন্দ পাল বলেন, একাডেমিক ক্যালেন্ডার ছাপানোর আগে সেটি একাডেমিক কাউন্সিলের অনুমোদন নিতে হয়। কাউন্সিলে কোনো ভুল বা সংশোধনের প্রয়োজন হলে তা ঠিক করে দেওয়া হয়। এবারের একাডেমিক ক্যালেন্ডারটি মাত্র দুই দিন আগে একাডেমিক কাউন্সিলে অনুমোদিত হয়েছে। তাই এখনো ছাপানোর কাজ শেষ করা সম্ভব হয়নি। আশা করি খুব দ্রুতই শিক্ষার্থীদের হাতে একাডেমিক ক্যালেন্ডার পৌঁছে দেওয়া হবে।

একাডেমিক কাউন্সিলে অনুমোদন পেতে বিলম্ব হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে নিত্যানন্দ পাল বলেন, একাডেমিক কাউন্সিল কবে অনুষ্ঠিত হবে, সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিষয়। এ বিষয়ে আমাদের কোনো ভূমিকা নেই।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য ফেরাতে রাবিতে চিঠি উৎসব 
একটা সময় প্রিয়জনের সঙ্গে মানুষের দূরবর্তী যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল চিঠি। ডাকপিয়নের অপেক্ষায় থাকা, খামের ভাঁজে লুকিয়ে থাকত প্রিয় মানুষের হাতের লেখা অজানা অনেক কথা।
নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য ফেরাতে রাবিতে চিঠি উৎসব 
রুয়েটে আবারও ১২ শিক্ষার্থী বহিষ্কার
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১২ শিক্ষার্থীকে আগামী দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগ উঠেছে, সেই পরীক্ষাগুলো ঐ শিক্ষার্থীদের জন্য বাতিল করা হয়েছে।
রুয়েটে আবারও ১২ শিক্ষার্থী বহিষ্কার
প্রায় ২১ হাজার শিক্ষার্থীর কবি নজরুল কলেজে নেই একটিও ডাস্টবিন
রাজধানীর প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজে প্রায় ২১ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। অথচ পুরো ক্যাম্পাসে নেই বর্জ্য ফেলার কোনো নির্ধারিত স্থান বা ডাস্টবিন।
প্রায় ২১ হাজার শিক্ষার্থীর কবি নজরুল কলেজে নেই একটিও ডাস্টবিন
চুয়েটে অবরুদ্ধ উপাচার্যকে খাবার দিলেন আন্দোলনকারীরা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রশাসনিক ভবন-২ এ প্রায় ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ রয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমসহ ১১ জন।  মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে অবরুদ্ধ অবস্থায় থাকা ব্যক্তিদের জন্য সকালের নাস্তা পৌঁছে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দেওয়া আলটিমেটামের সময়সীমা শেষ হওয়ার পরও উপাচার্য ভবন না ছাড়ায় গতকাল সোমবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ভবনের ভেতরের ফটকে তালা লাগিয়ে দেন আন্দোলনকারীরা।  একই সঙ্গে ভবনটির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ সময় তারা ‘তালা, তালা, তালা হবে, ভিসি ভবন তালা হবে’ এবং ‘প্রত্যাখ্যান, প্রত্যাখ্যান, অনলাইন ভিসি প্রত্যাখ্যান’সহ বিভিন্ন স্লোগান দেন। এ বিষয়ে পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইজাজ মাহমুদ খাঁন বলেন, নবনিযুক্ত উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় থাকবেন। গতকাল তাকে বের হওয়ার জন্য পর্যাপ্ত সময়সীমা বেঁধে দেওয়ার পরও তিনি স্বেচ্ছায় অবরুদ্ধ থেকেছেন। আমরা অবরুদ্ধ সবাইকে সকালের খাবার পৌঁছে দিয়েছি। এর আগে, গতকাল সোমবার সকালে উপাচার্য ভবনের তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। পরে দুপুর ১২টার দিকে তাকে ভবন ছেড়ে যাওয়ার জন্য সময় বেঁধে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে ভবন না ছাড়ায় তাঁকে অবরুদ্ধ করে রাখেন তাঁরা। আরটিভি/এসআর
চুয়েটে অবরুদ্ধ উপাচার্যকে খাবার দিলেন আন্দোলনকারীরা
প্রশাসনের সহায়তা চেয়েছি, কী করবে সেটা তাদের ব্যাপার: অবরুদ্ধ চুয়েট উপাচার্য
দীর্ঘ সময় অবরুদ্ধ থাকায় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক ড.শেখ শরীফুল ইসলাম। তবে প্রশাসন কীভাবে তাকে সহায়তা করবে, সেটি তাদের নিজস্ব বিষয় বলে মন্তব্য করেছেন তিনি। গতকাল সোমবার সন্ধ্যায় চুয়েট শিক্ষার্থীরা নতুন উপাচার্যকে পদত্যাগপূর্বক সম্মানের সাথে বের হয়ে যাওয়ার আল্টিমেটামের ঘোষণা প্রদান করলেও এখন পর্যন্ত সে বিষয়ে কোনো কিছু বলেননি চুয়েট উপাচার্য। গণমাধ্যমকর্মীরা এবিষয়ে আজ সকালে উপাচার্যের সাথে সরাসরি কথা বলতে চাইলেও তিনি রাজি হননি। নিজ কক্ষের সামনে থেকে তিনি বলেন, আমরা এখানে খুবই অমানবিক অবস্থায় আছি। এ অবস্থায় আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছি।তারা কীভাবে সহযোগিতা করবে এটা তাদের ব্যাপার। প্রসঙ্গত, গত সোমবার দুপুর সাড়ে বারোটা থেকে উপাচার্য ভবনে অবরুদ্ধ অবস্থায় আছে নতুন উপাচার্য। বিকেলে হাটহাজারী এলাকায় স্থানীয় ছাত্রদল কর্তৃক চুয়েটগামী বাসের উপর হামলার অভিযোগের প্রেক্ষিতে শিক্ষার্থীদের এই আল্টিমেটাম আন্দোলন আরও তীব্র হয়। আরটিভি/এসআর
প্রশাসনের সহায়তা চেয়েছি, কী করবে সেটা তাদের ব্যাপার: অবরুদ্ধ চুয়েট উপাচার্য
আরও পড়ুন
আলমসাধুতে করে নিষিদ্ধ মুরগির বিষ্ঠা নিয়ে যাচ্ছিলেন দুই যুবক, অতঃপর...
যবিপ্রবিতে উচ্চশিক্ষায় দুই মাসব্যাপী সেমিনার সিরিজ উদ্বোধন 
যবিপ্রবিতে সিগারেট ধরানো নিয়ে জুনিয়রের হাতে সিনিয়র মারধরের শিকার
বিয়েতে ৭৫ লাখ টাকা দেনমোহর, রাজি না হওয়ায় যুবকের বিরুদ্ধে ৬ মামলা