ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

লিভ টুগেদার, গর্ভপাতসহ ইবির জিহাদুলের বিরুদ্ধে যত অভিযোগ

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ১০:১২ পিএম
ছবি: আরটিভি

বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্ক, গর্ভপাত করানো ও ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী জিহাদুল করিমের বিরুদ্ধে। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা, যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ সেল এবং প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ছাত্রী। পরে তদন্ত প্রতিবেদনও জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভুক্তভোগীর দেওয়া অভিযোগপত্রে জানা গেছে, ২০২২ সালের জানুয়ারি মাসে জিহাদুল করিমের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে মৌখিক ও লিখিতভাবে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। পরবর্তীতে ঘনিষ্ঠ মুহূর্তের আপত্তিকর ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নিয়মিত ব্ল্যাকমেইল এবং আর্থিক সুবিধা নিতেন জিহাদুল করিম। এ ছাড়া ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে বিভিন্ন হোটেল বুকিং দেওয়ার অভিযোগও তুলেছেন ওই ছাত্রী। পাশাপাশি তাকে গর্ভপাত করাতে বাধ্য করার অভিযোগ করেন তিনি।

এদিকে, অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি গত সপ্তাহে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত কমিটি বিষয়টি ইতিবাচকভাবে সমাধানের লক্ষ্যে উভয়কে বিবাহের মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করেছিল। কিন্তু অভিযুক্ত ছাত্র বিবাহের প্রক্রিয়াটি এড়িয়ে যাওয়ায় বিষয়টি সামনে চলে আসে। তবে বিশ্ববিদ্যালয়ের ‘স্টুডেন্ট কোড অব কন্ডাক্ট’ (শিক্ষার্থীদের আচরণবিধি) অনুসারে তাদের নৈতিক স্খলনের দায়ে শাস্তির সুপারিশ করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে জিহাদুল করিম বলেন, আমাদের চার বছরের সম্পর্ক ছিল। এখানে প্রলোভন আসবে কীভাবে? বরং উভয়ের সম্মতিতে সবকিছু হয়েছে।

গর্ভপাতের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, বাচ্চা কনসিভ হওয়ার বিষয়টি সত্য। তবে গর্ভপাতের জন্য চাপ দেওয়া হয়নি। সবকিছুই সম্মতিতেই হয়েছে।

নিজের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে ভুক্তভোগী ছাত্রী বলেন, গত ৮ জুন সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা করার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় গেলে থানা কর্তৃপক্ষ তাকে কোনো ধরনের সহায়তা করেনি। দীর্ঘ সময় থানায় অবস্থান করার পরও তার অভিযোগ গ্রহণ করেনি থানা কর্তৃপক্ষ।

মামলা বা জিডি না নেওয়ার অভিযোগের বিষয়ে ইবি থানায় যোগাযোগ করা হলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ভুক্তভোগীর দাবি, জিহাদুল করিম ভুয়া কাবিননামা ও জাতীয় পরিচয়পত্রের বিষয়ে ‘পুরোটাই মিথ্যা ও বানোয়াট তথ্য’ দিয়েছেন। এসব ডকুমেন্ট তৈরিতে জিহাদুলের বন্ধু আমিরুল ইসলাম (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, শিক্ষাবর্ষ: ২০১৯-২০) সহযোগিতা করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, জিহাদুল করিম তার খালাতো ভাই রাকিব ইসলাম ও বন্ধু মিরাজের পরামর্শে তাকে জোরপূর্বক গর্ভপাত করিয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার ও উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ওই ছাত্রী।

এদিকে, ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির বিষয়ে আমিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। আমিরুল ইসলাম বলেন, আমি না, শুধু সবাই জানত যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। এর বাইরে আর কিছুই জানি না। আমি পোর্টালে আমার নাম দেখে বন্ধুকে কল দিয়েছিলাম। সে নিজেও বলছে, আমার নাম কীভাবে আসল?

বিশ্ববিদ্যালয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুজনের সম্মতিতে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। পরে বিয়ে করবেন বলে তারা লিখিত চুক্তিও করেন। বিয়ে ছাড়াই তারা লিভ টুগেদার করেন। ফলে গর্ভবতী হয়ে গেলে চূড়ান্ত বিয়ের সিদ্ধান্ত নেন ওই ছাত্রী। কিন্তু ছেলে সময় নিলে মেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। পরে কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত চলাকালে দুজনের মধ্যে বিয়ের ব্যবস্থা করার চেষ্টা করে কমিটি। ওই সময় মেয়ের পরিবার ও ছেলের পরিবার উপস্থিত হলে ছেলের পরিবার ৫০ হাজার টাকা দেনমোহর এবং মেয়ের পরিবার ৫ লাখ টাকা দাবি করেন। দেনমোহর নিয়ে বনিবনা না হলে পরে ছেলের পরিবার সরে যায় এবং ঘটনাটি পুরোপুরি অস্বীকার করে। মেয়েটির মা নেই, বাবা প্রবাসী। শক্ত অভিভাবক না থাকায় বিষয়টি আইনি প্রক্রিয়ায় যায়নি।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র দ্বারা হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে চার সাংবাদিক গুরুতর আহতসহ অন্তত ১০ সাংবাদিক আহত হয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা 
জবিতে ‘ফ্যাসিবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা 
জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় নিহত বিশ্বজিৎ দাসের স্মরণে ‘ফ্যাসিবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
জবিতে ‘ফ্যাসিবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা 
রাবিতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা
ফেসবুক পোস্টের কমেন্টকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহ-সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবিবের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। 
রাবিতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা
বেগম খালেদা জিয়া জবি প্রতিষ্ঠা করেছেন বলেই পদে পদে বঞ্চিত হয়েছি: জবি উপাচার্য
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন বলেই প্রতিষ্ঠানটি বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
বেগম খালেদা জিয়া জবি প্রতিষ্ঠা করেছেন বলেই পদে পদে বঞ্চিত হয়েছি: জবি উপাচার্য
ডিআইইউ ইংলিশ ক্লাবের নতুন নেতৃত্বে রনি ও মাহমুদুল
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইংলিশ ক্লাবের জুলাই থেকে ডিসেম্বর ২০২৬ মেয়াদের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মেহেদী হাসান রনিকে সভাপতি এবং এস. এম. মাহমুদুল আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের এসটিসিতে আয়োজিত ‘দ্য ইংলিশ ক্লাব এক্সিকিউটিভ কমিটি রিভিল ২০২৬ ও কালচারাল ইভিনিং’ অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, ইংরেজি বিভাগের অধ্যাপক এবং সব হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন। এ ছাড়া উপস্থিত  বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুবুর রহমান সরকার, অধ্যাপক ও রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম, ইংরেজি বিভাগের অধ্যাপক ও স্টুডেন্ট ওয়েলফেয়ার অফিসের পরিচালক মোহাম্মদ শাহ আলম চৌধুরী, সহযোগী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. আতিউর রহমান মামুন এবং ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আরিফ আহমাদ। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন অতিথিদের ব্যস্ততার মধ্যেও অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সহকর্মী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে তিনি ইংলিশ ক্লাবকে ঐক্য ও সম্প্রীতির ভিত্তিতে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ক্লাবে কোনো ধরনের বিভেদ বা দ্বন্দ্ব থাকা উচিত নয়। সবাইকে ঐক্য ও একতার সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে। অধ্যাপক ড. গোনেট সান্দ্রা সাহাসারের পরামর্শ অনুসরণ করে সংঘাত বা বিভেদ সৃষ্টি না করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ক্লাবকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। নতুন কমিটির সভাপতি মেহেদী হাসান রনি বলেন, ‘ডিআইইউ ইংলিশ ক্লাবকে আরও সক্রিয়, সৃজনশীল ও শিক্ষার্থীবান্ধব প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা উন্নয়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি, বিতর্ক, সাংস্কৃতিক চর্চা ও নেতৃত্ব বিকাশে আমরা নিয়মিত কার্যক্রম আয়োজন করব। নতুন কমিটির প্রতিটি সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। এ ক্ষেত্রে শিক্ষক, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা জোগাবে।’ নতুন কমিটিতে মেহেদী হাসান রনি সভাপতি, মো. মমরেজ হোসাইন মাহি সহসভাপতি, এস. এম. মাহমুদুল আলম সাধারণ সম্পাদক, তানজিমুল ইসলাম তামিম যুগ্ম সাধারণ সম্পাদক, মাইনুল হক সিয়াম সাংগঠনিক সম্পাদক, তাসফিয়া লাবিয়া হোসাইন যুগ্ম সাংগঠনিক সম্পাদক, শেখ সাদ হোসাইন কোষাধ্যক্ষ, সায়মা হক শশী সহকারী কোষাধ্যক্ষ, শামসিন আরেফিন নাবিহা দপ্তর সম্পাদক এবং নাজনীন আক্তার বৈশাখী যুগ্ম দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া কমিটিতে মো. ফাহিম সাংস্কৃতিক সম্পাদক, মো. তাসদিদ ইফতিয়ার যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক, সাদিয়া মোস্তফা মৌশি মিডিয়া ও প্রচার সম্পাদক, ইফরাত জাহান মাইশা যুগ্ম মিডিয়া সম্পাদক, মাহিলা জন্নাতুল জাসিকা বিতর্ক সম্পাদক, কোলি আক্তার রুমি যুগ্ম বিতর্ক সম্পাদক, আশরাফুল ইসলাম আকাশ ক্রীড়া সম্পাদক এবং শাফায়েত হোসাইন রায়ান যুগ্ম ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাহিরুল আলম, নূর আলম, লাজিনা ইসলাম, মাইমুনা ইয়াসমিন মুনা ও তোমালিকা টুলি। অনুষ্ঠানের শেষদিকে নতুন কমিটির সদস্যদের আগামী দিনের কার্যক্রমে সফলতা কামনা করা হয়। একই সঙ্গে ইংলিশ ক্লাবকে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, সাংস্কৃতিক চর্চা, বিতর্ক ও সহশিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়। আরটিভি/এমএ
ডিআইইউ ইংলিশ ক্লাবের নতুন নেতৃত্বে রনি ও মাহমুদুল
আরও পড়ুন
বাঁচার আকুতি ইবি শিক্ষার্থী ফাতেমার, প্রয়োজন ৩০ লাখ টাকা
ইবিতে ডেঙ্গু প্রতিরোধে ‘পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক’ অভিযান
‘প্রধানমন্ত্রী গাছ লাগাবেন’ বলে রোপণ করা গাছ তুলে ফেলতে বাধ্য হলেন ইবি শিক্ষার্থী
পতিত সরকার অন্ধকার ভবিষ্যৎ রেখে পালিয়ে গেছে: তিতুমীর