ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ইবনে সিনার চিকিৎসাসেবায় বিশেষ ছাড় পাবেন জবির শিক্ষক-শিক্ষার্থীরা

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ১২:৪২ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও দি ইবনে সিনা ট্রাস্টের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর।  ছবি: আরটিভি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও তাদের যোগ্য নির্ভরশীলদের চিকিৎসাসেবায় বিশেষ ছাড় দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দি ইবনে সিনা ট্রাস্টের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের যোগ্য নির্ভরশীলরা স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণে বিশেষ সুবিধা পাবেন। তবে শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে রেফার করা হলে এ সুবিধা প্রযোজ্য হবে।

বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ও ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন। অন্যদিকে দি ইবনে সিনা ট্রাস্টের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ও এজিএম নিয়াজ মাখদুম শিবলী।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, মানবসেবায় নিয়োজিত একটি প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের চুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য আনন্দ ও গর্বের বিষয়। শিক্ষার্থীদের চিকিৎসাসেবার সুযোগ-সুবিধা সম্প্রসারণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইবনে সিনা মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক উল্লেখ করে তিনি প্রতিষ্ঠানটির সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, এ সমঝোতা স্মারক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ সহযোগিতা হিসেবে কাজ করবে। বিশেষ করে শিক্ষার্থীরা যেন সহজে ও কার্যকরভাবে এ চিকিৎসাসেবার সুবিধা নিতে পারেন, সে বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে চুক্তির পটভূমি ও উদ্দেশ্য তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক এবং চিকিৎসাসেবা বৃদ্ধিকরণ কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েল। তিনি বলেন, শিক্ষার্থীদের চিকিৎসাসেবার মান ও সুযোগ বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে উপাচার্যের নেতৃত্বে অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গেও এ ধরনের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আজম খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, বিভিন্ন অনুষদের ডিন, আইসিটি সেলের পরিচালক, প্রক্টর, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক এবং বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও চিকিৎসাসেবা বৃদ্ধিকরণ কমিটির সদস্য মো. ফেরদাউস হোসেন, কর্মকর্তা সমিতির সভাপতি খন্দকার হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুল হালি উপস্থিত ছিলেন। দি ইবনে সিনা ট্রাস্টের পক্ষে উপস্থিত ছিলেন দয়াগঞ্জ শাখার ডিজিএম ও অ্যাডমিন সৈয়দ ইকবাল হোসাইন এবং বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের করপোরেট রিজিওনের ইনচার্জ মোহাম্মদ মাসুদসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তারা।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জবির পাঁচ মেধাবী শিক্ষার্থী পেলেন ফোবানা বৃত্তি
মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)।
জবির পাঁচ মেধাবী শিক্ষার্থী পেলেন ফোবানা বৃত্তি
উপাচার্য পুনর্বহালের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে স্মারকলিপি চুয়েট শিক্ষার্থীদের
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে স্মারকলিপি দিয়েছেন চুয়েট শিক্ষার্থীরা।
উপাচার্য পুনর্বহালের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে স্মারকলিপি চুয়েট শিক্ষার্থীদের
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন-দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু)-এর খসড়া গঠনতন্ত্র দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে...
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন-দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
কুবিতে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৬ এর ঢাকা-দক্ষিণ আঞ্চলিক পর্ব। আগামীকাল ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
কুবিতে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব 
দ্রুত সময়ে রাকসু নির্বাচন আয়োজনের দাবি ছাত্রনেতাদের
শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ৩৫ বছরের দীর্ঘ বিরতি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হলেও এক বছর না পেরোতেই ফের অনিশ্চয়তার মধ্যে পড়েছে এর ভবিষ্যৎ।
দ্রুত সময়ে রাকসু নির্বাচন আয়োজনের দাবি ছাত্রনেতাদের
আরও পড়ুন
জবির পাঁচ মেধাবী শিক্ষার্থী পেলেন ফোবানা বৃত্তি
বাসাবোতে সংঘবদ্ধ হামলায় রক্তাক্ত জবি শিক্ষার্থী
জবির ফিন্যান্স বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘Finরঙ ২৬’
বর্ণিল আয়োজনে জবির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন