ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

চবিতে ছাত্রদল নেতার অবৈধ দোকানের সংবাদে ছবি প্রকাশ নিয়ে সাংবাদিকের নামে জিডি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৯ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-চবি শাখা ছাত্রদল।  ছবি: আরটিভি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহিদ ফরহাদ হোসেন হলের জায়গায় ছাত্রদল নেতার অবৈধ দোকান স্থাপন নিয়ে প্রকাশিত সংবাদে নিজেদের ছবি ব্যবহারের অভিযোগ তুলে এক সাংবাদিকের নামে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক ছাত্র দল কর্মী। এর আগে সংবাদ প্রকাশের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন দোকানটি উচ্ছেদের সিদ্ধান্ত জানালে ওই রাতেই সেটি সরিয়ে নেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় মুঠোফোনে হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ জিডির বিষয়টি নিশ্চিত করেন।

জিডি দায়েরকারী মো. মাহমুদ হাসান বিপ্লব বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে জিডিতে অভিযুক্ত শামীম ভূঁইয়া একুশে টেলিভিশনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিবেদক।

জানা গেছে, এর আগে ‘চবিতে হলের জায়গা দখল করে ছাত্রদল নেতার দোকান স্থাপন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিতর্ক সম্পাদক শিশির মাহমুদের বিরুদ্ধে শহিদ ফরহাদ হোসেন হলের দেয়াল ঘেঁষে ও ডাইনিংয়ের প্রবেশপথসংলগ্ন এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়া দোকান স্থাপনের অভিযোগ তুলে ধরা হয়।

সংবাদে শিক্ষার্থীদের অভিযোগের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্যও প্রকাশিত হয়। শিক্ষার্থীদের অভিযোগ ছিল, হলের সৌন্দর্য নষ্ট করে ও চলাচলের সড়ক সংকুচিত করে দোকানটি স্থাপন করা হয়েছে। এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এইচ এস ফারুক আলম দোকানটি সরিয়ে নিতে বলার কথা জানান। বিশ্ববিদ্যালয়ের এস্টেট প্রশাসক অধ্যাপক মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ স্থাপনাটিকে অবৈধ উল্লেখ করে উচ্ছেদের জন্য লোক পাঠানোর কথা বলেন। প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেনও দোকানটি সরিয়ে নিতে নির্দেশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তবে প্রশাসনের উচ্ছেদ কার্যক্রম শুরুর আগেই সংবাদ প্রকাশের দিন রাতে ছাত্রদলের নেতাকর্মীরা দোকানটি সরিয়ে নেন। পরে ওই সংবাদে নিজেদের ছবি ব্যবহারের অভিযোগে সাংবাদিক শামীম ভূঁইয়ার নামে জিডি করেন মাহমুদ হাসান বিপ্লব।

জিডির আবেদনে বিপ্লব উল্লেখ করেন, গত ৩ নভেম্বর রাত ৮টার দিকে ফেসবুক ব্যবহার করার সময় তিনি সংশ্লিষ্ট সংবাদে নিজের ও সহপাঠীদের একটি ছবি দেখতে পান। ছবিটি তার ফেসবুক থেকে অনুমতি ছাড়া নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। পরে সাংবাদিক শামীম ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করে ছবিটি সরিয়ে নিতে বললেও তিনি নিজে তা সরাতে পারবেন না বলে জানান। এতে নিজেদের ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে দাবি করে থানায় জিডি করেন বিপ্লব। আবেদনে মিথ্যা ও ভিত্তিহীন লেখালেখির মাধ্যমে হয়রানির অভিযোগও করেন তিনি।

এ বিষয়ে মাহমুদ হাসান বিপ্লব বলেন, আমি জিডি করেছি আমাদের ছবি প্রকাশ করার জন্য। আমি কোথাও বলিনি যে দোকান বৈধ ছিল। আমরা নিজেরাও বলছি দোকানটি অবৈধ ছিল। এমনকি থানাতেও বলেছি দোকানটা অবৈধ। কিন্তু ওই দোকানের দখলদার কি সেখানে যারা বসেছিল তারা? আমাদের প্রশ্ন হলো, আমাদের বসে থাকা গ্রুপ ছবিটা কেন সে নিউজে ব্যবহার করল? আমাদের প্রশ্ন এটা নয় যে দোকানটা বৈধ।

অন্যদিকে সাংবাদিক শামীম ভূঁইয়া বলেন, চবি শিক্ষার্থীদের কাছ থেকে হলের জায়গা দখল, হলের সৌন্দর্য নষ্ট করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমোদন ছাড়াই দোকান নির্মাণের অভিযোগ নিয়ে আমি গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেছি। মূলত এসব অনিয়ম ও দখলের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার কারণেই তারা আমার ওপর ক্ষুব্ধ হয়েছেন। সেই ক্ষোভ থেকেই আমার বিরুদ্ধে এই সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে আমি মনে করি।

তিনি আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করাই আমার কাজ। অথচ স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এ নিয়ে অভিযুক্ত দোকান মালিক শিশির মাহমুদ বলেন, ওই সাংবাদিকের নিউজে ব্যবহার করা ছবিতে মানক্ষুণ্ন হয়েছে। সেখানে অনেকেই ছাত্রদল নেতা ছিলেন না। তাদের কেউ হয়তো জিডি করে থাকতে পারেন। তবে কে করেছে, তা আমি জানি না।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জবির পাঁচ মেধাবী শিক্ষার্থী পেলেন ফোবানা বৃত্তি
মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)।
জবির পাঁচ মেধাবী শিক্ষার্থী পেলেন ফোবানা বৃত্তি
উপাচার্য পুনর্বহালের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে স্মারকলিপি চুয়েট শিক্ষার্থীদের
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে স্মারকলিপি দিয়েছেন চুয়েট শিক্ষার্থীরা।
উপাচার্য পুনর্বহালের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে স্মারকলিপি চুয়েট শিক্ষার্থীদের
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন-দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু)-এর খসড়া গঠনতন্ত্র দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে...
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন-দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
কুবিতে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৬ এর ঢাকা-দক্ষিণ আঞ্চলিক পর্ব। আগামীকাল ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
কুবিতে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব 
দ্রুত সময়ে রাকসু নির্বাচন আয়োজনের দাবি ছাত্রনেতাদের
শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ৩৫ বছরের দীর্ঘ বিরতি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হলেও এক বছর না পেরোতেই ফের অনিশ্চয়তার মধ্যে পড়েছে এর ভবিষ্যৎ।
দ্রুত সময়ে রাকসু নির্বাচন আয়োজনের দাবি ছাত্রনেতাদের
আরও পড়ুন
শিল্প-শিক্ষার দূরত্ব ঘোচাতে চবি-চট্টগ্রাম চেম্বারের চুক্তি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উপলক্ষে মঞ্চ মাতাবেন জেমস
আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে চবি উপাচার্যের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধির মতবিনিময়
চবির হীরকজয়ন্তীতে প্রথম নিবন্ধন বিএনপি নেতা আসলাম চৌধুরীর