ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

নয়াদিল্লির প্রেস ক্লাবে মোদির প্রতিকৃতিতে পূজা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১০:২৪ এএম
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিকৃতি সামনে রেখে পূজার আয়োজন করেছেন তৃতীয় লিঙ্গের কয়েকজন ব্যক্তি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে মোদির ছবি সংবলিত একটি কার্ডবোর্ড রেখে ‘জয় জয় মোদি’ ও ‘হর হর মোদি’ স্লোগান দেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে নরেন্দ্র মোদিকে উৎসর্গ করে একটি মন্দির নির্মাণের ঘোষণা দিয়েছেন তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের সদস্যরা। যে এলাকায় মন্দিরটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, সেখানে আয়োজনের অংশ হিসেবেই এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের নেতা ড. রাজন সিং ও মহামণ্ডলেশ্বর বৈভবী মহারাজ উপস্থিত ছিলেন।

আয়োজকেরা এই বিশেষ কর্মসূচির নাম দেন ‘শ্রী মোদি চালিশা’। মূলত হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে প্রচলিত ‘হনুমান চালিশা’র আদলে এই নামকরণ করা হয়েছে। এ সংক্রান্ত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়।

আরও পড়ুন

তবে প্রেস ক্লাব অব ইন্ডিয়া জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পূজা করার জন্য তাদের পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। সংগঠনটির দাবি, আয়োজকেরা সংবাদ সম্মেলনের কথা বলে হলটি ভাড়া নিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে সংবাদ সম্মেলনের বদলে তারা সেখানে পূজার আয়োজন শুরু করেন।

বিষয়টি নজরে আসার পরপরই প্রেস ক্লাব কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করে অনুষ্ঠানটি বন্ধ করে দেয়। তাদের মতে, সংবাদ সম্মেলনের নামে পূজার আয়োজন করা হল ভাড়ার চুক্তির শর্তের সরাসরি লঙ্ঘন।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে প্রেস ক্লাব অব ইন্ডিয়া নিশ্চিত করে, তাদের প্রাঙ্গণে আয়োজিত ওই অনুষ্ঠানের সঙ্গে কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা ছিল না। সংবাদ সম্মেলনের শর্ত ভঙ্গ করার বিষয়টি নিশ্চিত হওয়ার সঙ্গেই তারা অনুষ্ঠানটি বন্ধ করে দেয়।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার বিমান থেকে আটক অভিজিৎসহ ‘তেলাপোকা পার্টির’ শীর্ষ তিন নেতা
বিক্ষোভ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এরই মধ্যে রাজধানীজুড়ে ২০ হাজারের বেশি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্য মোতায়েন করেছে কেন্দ্রীয় সরকার। রাজধানী জুড়ে চলছে ব্যাপক ধরপাকড়; বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত আটক করা হয়েছে চার শতাধিক ব্যক্তিকে।
এবার বিমান থেকে আটক অভিজিৎসহ ‘তেলাপোকা পার্টির’ শীর্ষ তিন নেতা
ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট দেশ লুক্সেমবার্গের নাগরিকত্ব নেওয়ার প্রতি আগ্রহ বাড়ছে আমেরিকানদের।
ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা
‘জেলে গেলেও পরোয়া নেই’, শিক্ষিকাকে গুলির পর বলেছিল ৬ বছরের শিশু
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ছয় বছর বয়সে নিজের শিক্ষিকাকে গুলি করে গুরুতর আহত করা এক শিশুর পুলিশ কর্মকর্তার দেহে লাগানো ক্যামেরায় ধারণ করা ভিডিও প্রকাশ পেয়েছে।
‘জেলে গেলেও পরোয়া নেই’, শিক্ষিকাকে গুলির পর বলেছিল ৬ বছরের শিশু
যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রের বিধিনিষেধ শিথিল, প্রয়োগ বন্ধের ঘোষণা
যুক্তরাষ্ট্রে বিশেষ ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে ১৯৩৪ সালে করা আইনের বেশ কিছু বিধান কার্যকর করা বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির বিচার বিভাগ।
যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রের বিধিনিষেধ শিথিল, প্রয়োগ বন্ধের ঘোষণা
পশু নির্যাতন, দেহব্যবসা ও চুরির অভিযোগেও এফবিআইয়ে চাকরির সুযোগ, তদন্তের দাবি 
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ে নিয়োগের শর্ত শিথিল করার সিদ্ধান্ত নিয়ে তদন্তের দাবি উঠেছে।
পশু নির্যাতন, দেহব্যবসা ও চুরির অভিযোগেও এফবিআইয়ে চাকরির সুযোগ, তদন্তের দাবি 
আরও পড়ুন
সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
জবিতে দুর্গাপূজার ছুটি শুরু ১৮ অক্টোবর
পূজার প্রস্তুতি সভায় গিয়ে জামায়াত নেতা লাঞ্ছিত
দুর্গাপূজার ছুটি পাবেন না যারা