ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টের গুলিতে ফের নিহত একজন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১০:৫৫ এএম
গুলি হয়েছে যেখানে সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন একজন।

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে ফেডারেল ইমিগ্রেশন (আইসিই, আইস নামে পরিচিত) এজেন্টদের গুলিতে আরও এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনার জেরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবিলম্বে শহর থেকে ভারী অস্ত্রধারী কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি উঠেছে। খবর আল জাজিরার।

মিনিয়াপোলিস পুলিশ বিভাগের প্রধান ব্রায়ান ও’হারা সাংবাদিকদের জানান, এক ৩৭ বছর বয়সী ব্যক্তি একাধিকবার গুলিবিদ্ধ হয়ে শনিবার হাসপাতালে মারা যান। নিহত ব্যক্তি মিনিয়াপোলিসের বাসিন্দা এবং একজন মার্কিন নাগরিক ছিলেন বলেও তিনি জানান।

নিহত ব্যক্তির বাবা–মা তার পরিচয় নিশ্চিত করে জানান, তার নাম আলেক্স প্রেটি এবং তিনি ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) নার্স ছিলেন।

আরও পড়ুন

গত কয়েক সপ্তাহ ধরে মিনিয়াপোলিসে অভিবাসন আইন প্রয়োগকারী ও অন্যান্য ফেডারেল এজেন্ট মোতায়েন রয়েছে এবং ট্রাম্পের অভিবাসনবিরোধী পদক্ষেপের অংশ হিসেবে সেখানে অভিযান চালানো হচ্ছে। এর মধ্যেই এমন গুলির ঘটনা ঘটল।

এর আগে, গত ৭ জানুয়ারি ৩৭ বছর বয়সী রেনি গুড নামে এক নারী গুলিতে নিহত হন। এরপর থেকেই মিনিয়াপোলিসে প্রতিদিন ব্যাপক বিক্ষোভ চলছে। ওই ঘটনায় একজন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তা তার গাড়ির দিকে গুলি চালালে তিনি নিহত হন।

গত সপ্তাহে শহরে আরেকটি পৃথক ঘটনায় ফেডারেল এজেন্টরা ভেনেজুয়েলার এক ব্যক্তিকেও গুলি করেন।

মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়াল্‌জ এক সংবাদ সম্মেলনে বলেন, এটা আমাদের শহরের জনগণের ওপর চালানো পরিকল্পিত নিষ্ঠুরতা, আর আজ সেই নিষ্ঠুরতায় আরেকজন মারা গেলেন।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানিয়েছে, একজন মার্কিন বর্ডার প্যাট্রোল এজেন্ট এমন এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেন, যার কাছে একটি হ্যান্ডগান ছিল এবং যাকে নিরস্ত্র করার চেষ্টা করলে তিনি প্রতিরোধ করেন।

ডিএইচএসের মুখপাত্র ট্রিশিয়া ম্যাকলাফলিন বলেন, হ্যান্ডগানধারী এক ব্যক্তি এজেন্টদের দিকে এগিয়ে এলে এবং কর্মকর্তারা তাকে নিরস্ত্র করার চেষ্টা করলে তিনি 'সহিংসভাবে প্রতিরোধ' করলে এজেন্টরা 'আত্মরক্ষার অংশ হিসেবে গুলি' ছোড়েন।

ঘটনার ভিডিওতে দেখা গেছে, আইসিইয়ের সদস্যরা প্রেটি ও অন্য বিক্ষোভকারীদের দিকে মরিচের গুঁড়া ছুড়ছেন। প্রেটিকে তা প্রতিহত করতে ও অন্য বিক্ষোভকারীদের সহায়তা করতে দেখা যায় ওই ভিডিওতে। এ সময় বেশ কয়েকজন আইসিই সদস্য প্রেটিকে মাটিতে ফেলে পেটাতে থাকেন। এ অবস্থায়ই প্রেটিকে বেশ কয়েকটি গুলি করতে দেখা যায়। রাস্তায় প্রেটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

গবেষক ও সাংবাদিকদের স্বাধীন অনুসন্ধানকারী দল ‘বেলিংক্যাট’ ভিডিওটি বিশ্লেষণ করে জানিয়েছে, প্রথমবার গুলি করার আগে প্রেটির কাছ থেকে একটি বন্দুক কেড়ে নেওয়া হয়। এরপর তাকে অন্তত ১০বার গুলি করতে দেখা যায়। প্রেটি নিথর হয়ে পড়ে থাকার পরও তাকে গুলি করা হয়।

আরটিভি/এস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অর্থপাচার ও নিষেধাজ্ঞা লঙ্ঘনে ব্যাংক অব আমেরিকাকে ১২১ কোটি ডলার জরিমানা
অর্থপাচার প্রতিরোধ আইন ও মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ব্যাংক অব আমেরিকাকে ১২১ কোটি ডলারের বেশি জরিমানা করা হয়েছে। 
অর্থপাচার ও নিষেধাজ্ঞা লঙ্ঘনে ব্যাংক অব আমেরিকাকে ১২১ কোটি ডলার জরিমানা
স্বামী ও ৩ বছরের ছেলেকে হত্যা, পেনসিলভানিয়ায় গ্রেপ্তার নারী
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পোকোনো পর্বতাঞ্চলের একটি পারিবারিক অবকাশকেন্দ্রে স্বামী ও তিন বছর বয়সী ছেলেকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।
স্বামী ও ৩ বছরের ছেলেকে হত্যা, পেনসিলভানিয়ায় গ্রেপ্তার নারী
স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা, শোকের ছায়া সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগে
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা তার স্ত্রী ও মেয়েকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে তদন্তকারীরা।
স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা, শোকের ছায়া সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগে
রিসিট নম্বর দিয়েই জানুন গ্রিন কার্ডের আবেদনের সর্বশেষ অবস্থা
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের আবেদন কোন পর্যায়ে রয়েছে, তা জানতে এখন ঘরে বসেই অনলাইনে কেসের অবস্থা যাচাই করতে পারেন আবেদনকারীরা।
রিসিট নম্বর দিয়েই জানুন গ্রিন কার্ডের আবেদনের সর্বশেষ অবস্থা
খুনের মামলায় ফিলাডেলফিয়া পুলিশের কাছে মিথ্যা তথ্য দিল এআই
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া পুলিশের কাছে একটি অমীমাংসিত হত্যাকাণ্ড নিয়ে মিথ্যা তথ্য পাঠিয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের তৈরি একটি ব্যবস্থা।
খুনের মামলায় ফিলাডেলফিয়া পুলিশের কাছে মিথ্যা তথ্য দিল এআই
আরও পড়ুন
স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা, শোকের ছায়া সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগে
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
পেনসিলভানিয়ায় গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত, আহত আরেকজন
‘জেলে গেলেও পরোয়া নেই’, শিক্ষিকাকে গুলির পর বলেছিল ৬ বছরের শিশু