ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

নিউইয়র্কে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পিএম
নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভকারীদের মিছিল। ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যোগ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী সুসান সার‍্যান্ডন ও জনপ্রিয় কমেডি তারকা হান্নাহ আইনবাইন্ডারসহ শতাধিক সংস্কৃতি কর্মী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের কাছে ফার্স্ট অ্যাভিনিউতে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। মার্কিন পুলিশ বিক্ষোভস্থল থেকে ১০৩ জন অধিকারকর্মীকে আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়।

ফিলিস্তিনিদের অধিকার রক্ষা বিষয়ক সংগঠন ‘জিউয়িশ ভয়েস ফর পিস’-এর আহ্বানে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। ‘বোমায় নয়, মানুষের পেছনে অর্থ দিন’ এবং ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো’ লেখা টি-শার্ট ও প্ল্যাকার্ড হাতে সাংস্কৃতিক কর্মীরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন।

অবস্থান কর্মসূচিতে সুসান সার‍্যান্ডন ও হান্নাহ আইনবাইন্ডার ছাড়াও ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’ খ্যাত অভিনেত্রী সিনথিয়া নিক্সন, নাট্যকার টনি কুশনার, কমেডিয়ান ক্যালেব হিয়ারন ও লেখক গ্লেনন ডয়েলসহ বিনোদন জগতের জনপ্রিয় অনেক ব্যক্তিত্ব অংশ নেন।

দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের পক্ষে সোচ্চার সুসান সার‍্যান্ডন এর আগেও একাধিকবার গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন। অন্যদিকে আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে হান্নাহ আইনবাইন্ডার লেখেন, তাদের গ্রেপ্তারের ঘটনা যেন ফিলিস্তিন ও দক্ষিণ লেবাননের মানুষের ওপর চলা ভয়াবহ গণহত্যার প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলের নির্বিচার হামলাকে জাতিসংঘের স্বাধীন তদন্ত প্রতিবেদনে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘে নেতানিয়াহুর উপস্থিতির প্রতিবাদে নিউইয়র্কের রাজপথে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষের পাশাপাশি এই বিশ্বখ্যাত তারকারা।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান: পার্লামেন্ট স্পিকার
যুক্তরাষ্ট্রের সঙ্গে জুনে হওয়া কাঠামোগত চুক্তি ইরানকে সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য বাড়তি সময় ও সম্পদ দিয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান: পার্লামেন্ট স্পিকার
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
কিশোরসহ ব্যবহারকারীদের আত্মহানি ও অন্যের ক্ষতি করার মতো বিপজ্জনক কাজে উৎসাহ দেওয়ার অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্য।
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা মার্কিন প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের আয় দ্রুত বাড়ছে।
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটিকে ঘিরে নতুন বিতর্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হোয়াইট হাউস প্রেস সচিব বা মুখপাত্র কেটি জাকারিয়ার আইনজীবী পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে।
ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটিকে ঘিরে নতুন বিতর্ক
আরও পড়ুন
বিশ্বজুড়ে ইসরায়েলের ভয়ংকর ফাঁদ, শিকার পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও
পরিচয় না দিয়েই গাড়ির কাচ ভেঙে গুলি, অভিযোগ অভিবাসন কর্মকর্তার বিরুদ্ধে
বিশ্ব খাদ্য কর্মসূচিতে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
‘কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা’