ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

টানা তৃতীয়বারের মতো সেরা লা গার্ডিয়া বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৫ পিএম
ছবি : সংগৃহীত

টানা তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের সেরা বিমানবন্দরের স্বীকৃতি পেয়েছে নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দর। ভ্রমণ ও আতিথেয়তা খাতের মূল্যায়নের ভিত্তিতে ফোর্বস ট্রাভেল গাইডের ২০২৬ সালের ‘ভেরিফায়েড এয়ার ট্রাভেল অ্যাওয়ার্ডস’-এ এই স্বীকৃতি দেওয়া হয়।

গত ২০ অক্টোবর নিউইয়র্ক ও নিউ জার্সির বন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানায়। আধুনিক নকশা, শিল্পকর্ম, খাবারের বৈচিত্র্য এবং যাত্রীদের জন্য উন্নত সুযোগ-সুবিধার কারণে বিমানবন্দরটি আবারও শীর্ষস্থান ধরে রেখেছে।

ফোর্বস ট্রাভেল গাইডের তথ্য অনুযায়ী, এ বছরের মূল্যায়নে ভ্রমণ ও আতিথেয়তা খাতের প্রায় ৯ হাজার অভিজ্ঞ ব্যক্তি অংশ নেন। তাদের মধ্যে ছিলেন ভ্রমণ পরামর্শক, আতিথেয়তা খাতের বিশেষজ্ঞ এবং গাইডটির মূল্যায়ন-সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিভিন্ন বিমানবন্দর ও বিমান সংস্থার যাত্রীসেবার মান, আরাম, নকশা ও সামগ্রিক অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে বিজয়ীদের নির্বাচন করা হয়। আন্তর্জাতিক পর্যায়ে সেরা বিমানবন্দরের স্বীকৃতি পেয়েছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর।

নিউইয়র্কের কুইন্স এলাকায় অবস্থিত লা গার্ডিয়া বিমানবন্দর একসময় যুক্তরাষ্ট্রের অন্যতম খারাপ বিমানবন্দর হিসেবে পরিচিত ছিল। তবে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রায় ৮ বিলিয়ন ডলারের রূপান্তর ও আধুনিকায়ন প্রকল্পের পর বিমানবন্দরটির চেহারা ও যাত্রীসেবায় বড় পরিবর্তন আসে। নতুন টার্মিনাল, আধুনিক স্থাপত্য, শিল্পকর্ম এবং উন্নত খাবারের ব্যবস্থা বিমানবন্দরটিকে নতুন পরিচিতি দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে একাধিক স্বীকৃতি পাওয়ার মধ্য দিয়ে সেই পরিবর্তনের প্রতিফলন দেখা যাচ্ছে।

ফোর্বস ট্রাভেল গাইডের প্রধান নির্বাহী হারমান এলগার বলেন, টানা তৃতীয়বার এই স্বীকৃতি পাওয়া বিমানবন্দরটির উল্লেখযোগ্য রূপান্তর এবং যাত্রীদের কাছ থেকে পাওয়া ইতিবাচক সাড়ার প্রতিফলন। তার মতে, উন্নত নকশা ও সুযোগ-সুবিধার মাধ্যমে লা গার্ডিয়া বিমানবন্দর যাত্রীদের অভিজ্ঞতার ক্ষেত্রে উচ্চ মানদণ্ড তৈরি করেছে।

নিউইয়র্ক ও নিউ জার্সির বন্দর কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ক্যাথরিন গার্সিয়াও বলেন, বিমানবন্দরটির আধুনিকায়নের পাশাপাশি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের মান বজায় রাখার প্রচেষ্টাও এই স্বীকৃতিতে প্রতিফলিত হয়েছে।

বিমানবন্দরটির উন্নয়নে বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি ডেল্টা এয়ারলাইনস ও লা গার্ডিয়া গেটওয়ে পার্টনার্সও যুক্ত ছিল। ফোর্বস ট্রাভেল গাইডের ২০২৬ সালের পুরস্কারে যুক্তরাষ্ট্রের সেরা বিমানবন্দরের স্বীকৃতি পাওয়ার মধ্য দিয়ে লা গার্ডিয়া আবারও দেশের অভ্যন্তরীণ বিমান ভ্রমণের ক্ষেত্রে নিজের অবস্থান তুলে ধরেছে। একসময় নেতিবাচক পরিচিতি থাকা বিমানবন্দরটির ধারাবাহিক এই অর্জন আধুনিক অবকাঠামো ও যাত্রীসেবায় বিনিয়োগের গুরুত্বও সামনে এনেছে।

সূত্র: সিবিএস নিউজ, ফোর্বস ট্রাভেল গাইড।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিউইয়র্কে শীতের খরচ কমাতে মিলবে ৯৯০ ডলার সহায়তা, আবেদন শুরু ২ নভেম্বর
শীতকালে ঘর গরম রাখার খরচ কমাতে নিউইয়র্কের নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তার আবেদন শুরু হচ্ছে আগামী ২ নভেম্বর।
নিউইয়র্কে শীতের খরচ কমাতে মিলবে ৯৯০ ডলার সহায়তা, আবেদন শুরু ২ নভেম্বর
চিকিৎসকের ব্যঙ্গাত্মক কথা ফোনে রেকর্ড করে মামলা, রোগী জিতলেন ৫ লাখ ডলার
অচেতন থাকা অবস্থায় চিকিৎসকের নির্দেশনা পরে শোনার জন্য মোবাইলে অডিও রেকর্ড চালু করেছিলেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার এক রোগী। কিন্তু কোলনোস্কপির সময়ও রেকর্ডিং চলতে থাকায় চিকিৎসকরা তাকে নিয়ে উপহাস ও অপমানজনক কথাবার্তা কথা ধরা পড়ে।
চিকিৎসকের ব্যঙ্গাত্মক কথা ফোনে রেকর্ড করে মামলা, রোগী জিতলেন ৫ লাখ ডলার
মার্কিন কংগ্রেসে বাংলাদেশি সাহী চৌধুরীকে বিশেষ সম্মাননা
মার্কিন কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি ও সম্মাননা পেলেন বাংলাদেশি সাহী চৌধুরী। নিউ ইয়র্কের কংগ্রেস সদস্য টিমোথি এম. কেনেডি মার্কিন প্রতিনিধি পরিষদে 'কংগ্রেশনাল রেকর্ড'-এর মাধ্যমে তাকে এই বিশেষ সম্মাননায় ভূষিত করেন।
মার্কিন কংগ্রেসে বাংলাদেশি সাহী চৌধুরীকে বিশেষ সম্মাননা
৬৩ বছরের দাম্পত্য, আজও একা খেতে বসেন না বৃদ্ধ
সত্যিকারের ভালোবাসা আসলে মৃত্যু দিয়েও মুছে ফেলা যায় না। সেটা প্রমাণ করে ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ৯৩ বছর বয়সী মার্কিন নাগরিক ক্ল্যারেন্স পারভিস। ১৯৪৮ সালে ক্যারোলিনের সঙ্গে পরিচয়ের পর ১৯৪৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।
৬৩ বছরের দাম্পত্য, আজও একা খেতে বসেন না বৃদ্ধ
৯০০ মাইল সাঁতরে ইতিহাস মার্কিন নারীর
অসাধ্য সাধন করলেন ৩৩ বছর বয়সী মার্কিন ওপেন-ওয়াটার সাঁতারু ক্যাথরিন ব্রিড। মাত্র ১১১ দিনে ক্যালিফোর্নিয়ার পুরো ৯০০ মাইল দীর্ঘ উপকূল সাঁতরে পার হয়ে এক অবিশ্বাস্য ইতিহাস রচনা করেছেন তিনি।
৯০০ মাইল সাঁতরে ইতিহাস মার্কিন নারীর
আরও পড়ুন
নিউইয়র্কে শীতের খরচ কমাতে মিলবে ৯৯০ ডলার সহায়তা, আবেদন শুরু ২ নভেম্বর
ডালাসের ডিএফডব্লিউ বিমানবন্দরের টার্মিনালে চার গেট চালু
সৌদির বিমানবন্দরে হামলায় নিহত ১ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে
সৌদি আরবের বিমানবন্দরে ফের হামলা, নিহত ১