ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ইকুয়েডরের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশে ফেরত পাঠাল আইসিই

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০৩:৫২ পিএম
প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও হত্যাকাণ্ডে তদন্তাধীন হোসে সেরানোকে ইকুয়েডরে ফেরত পাঠানো হয়েছে। ছবি: সংগৃহীত

ইকুয়েডরের বহুল আলোচিত প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও হত্যাকাণ্ডে অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হোসে সেরানোকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ কর্তৃপক্ষ (আইসিই) তাকে ইকুয়েডর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

ইকুয়েডরের প্রশাসনিক সূত্র ও স্থানীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে, শুক্রবার (২৮ আগস্ট) রাতে সেরানোকে বহনকারী বিমান গুয়ায়াকিলের জোসে জোয়াকিন দে ওলমেদো বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকেই তাকে কড়া পাহারায় ‘এল এনকুয়েন্ত্রো’ নামের সর্বোচ্চ নিরাপত্তার কারাগারে নেওয়া হয়। ইকুয়েডরের আদালতে তার বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ছিল।

আরও পড়ুন

সাবেক প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়ার শাসনামলে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরবর্তীতে ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত জাতীয় পরিষদের স্পিকারের দায়িত্ব পালন করেন সেরানো। ২০২৩ সালের আগস্টে নির্বাচনি প্রচারণা থেকে বের হওয়ার সময় ঘাতকদের গুলিতে নির্মমভাবে নিহত হন তৎকালীন প্রেসিডেন্ট প্রার্থী ভিলাভিসেনসিও। ওই হত্যাকাণ্ডের সাতজন প্রধান সন্দেহভাজনের তালিকায় নাম রয়েছে সেরানোর।

সরকারি কৌঁসুলিদের অভিযোগ, সেরানো কুখ্যাত মাদক চোরাচালানকারী চক্র ‘লস লোবোস’-এর সঙ্গে যোগাযোগ রক্ষা করে ভিলাভিসেনসিওর নিরাপত্তা ও চলাফেরার গোপনীয় তথ্য পাচার করেছিলেন, যা পরবর্তীতে এই রাজনৈতিক হত্যাকাণ্ড বাস্তবায়নে পরোক্ষ ভূমিকা রাখে।

যুক্তরাষ্ট্রের পশ্চিম গোলার্ধবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হুয়ান পাবলো সেগুরা এই বিষয়ে জানান, আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের তালিকাভুক্ত এবং দুর্নীতি ও আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে যুক্ত সেরানোকে নিজ দেশে বিচার মুখোমুখি করতে ফেরত পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্র যে কোনো বিদেশি অপরাধীর নিরাপদ আশ্রয় হবে না, এই পদক্ষেপ তারই প্রমাণ।

সেরানোকে ইকুয়েডরে ফেরানোর ঘটনায় দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। ইকুয়েডরের বর্তমান প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতা করে সেরানোকে এল এনকুয়েন্ত্রো কারাগারের ‘নতুন অতিথি’ বলে বর্ণনা করেন। একই সঙ্গে বেলজিয়ামে অবস্থানরত সাবেক প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়ার দিকে ইঙ্গিত করে তিনি লেখেন, ‘এবার আপনার পালা।’

অন্যদিকে নিহত ভিলাভিসেনসিওর দুই কন্যা আমান্ডা ও তামিয়া সেরানোর ইকুয়েডরে প্রত্যাবাসনকে স্বাগত জানিয়ে একে বিচার পাওয়ার ক্ষেত্রে বড় মাইলফলক বলে অভিহিত করেছেন। তবে সেরানোর পরিবারের পক্ষ থেকে ইকুয়েডরের কারাগারে তার জীবন ও সুরক্ষা নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় বাতিল হওয়ার পর ইকুয়েডরের আদালতের কাটগড়ায় এবার মুখোমুখি হবেন আলোচিত এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান: পার্লামেন্ট স্পিকার
যুক্তরাষ্ট্রের সঙ্গে জুনে হওয়া কাঠামোগত চুক্তি ইরানকে সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য বাড়তি সময় ও সম্পদ দিয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান: পার্লামেন্ট স্পিকার
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
কিশোরসহ ব্যবহারকারীদের আত্মহানি ও অন্যের ক্ষতি করার মতো বিপজ্জনক কাজে উৎসাহ দেওয়ার অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্য।
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা মার্কিন প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের আয় দ্রুত বাড়ছে।
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটিকে ঘিরে নতুন বিতর্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হোয়াইট হাউস প্রেস সচিব বা মুখপাত্র কেটি জাকারিয়ার আইনজীবী পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে।
ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটিকে ঘিরে নতুন বিতর্ক
আরও পড়ুন
কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭
কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭
ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
ইকুয়েডরের জার্মান বধের নায়ক কে এই আর্জেন্টাইন কোচ